• মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০৬:১৫ পূর্বাহ্ন
Headline
চাঁদপুরে তারেক রহমানের জনসভায় মতলব উত্তরের নেতাকর্মীদের লঞ্চযাত্রা ও অংশগ্রহণ দ্রুত সময়ের মধ্যেই চাঁদপুরে ইপিজেড স্থাপনের উদ্যোগ নেওয়া হবেঃ প্রধানমন্ত্রী  ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সহ বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক হলেন আব্দুল আজিজ কোরবানির পশুর কোনো সংকটের আশঙ্কা নেই — মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী  মতলব উত্তরের মেঘনা পাড়ে রাসেল ভাইপার কামড় খেয়ে সাপ নিয়ে বাড়িতে যুবক কেএফটি কলেজিয়েট স্কুল ডিবেট ক্লাবের ‘ডিবেটার হান্ট ২০২৬’ সফলভাবে সম্পন্ন প্রতি পরিবার থেকে আমরা মাদকে না বলি, তাহলে মাদক নিমূল হয়ে যাবে: ড. মোহাম্মদ জালাল উদ্দিন এমপি  শ্রীনগরে উৎসব মুখর পরিবেশে  বাংলা নববর্ষ উদযাপন মতলব দক্ষিণে প্রশাসনের বর্ণিল আয়োজনে বর্ষবরণ উদযাপিত মতলব উত্তরে উৎসবমুখর বাংলা নববর্ষ উদযাপন 

প্রধান উপদেষ্টার একান্ত সচিব- ২ হলেন মতলব উত্তরের সজীব

Lovelu / ১২০ Time View
Update : রবিবার, ৮ সেপ্টেম্বর, ২০২৪

নিজস্ব প্রতিবেদক:

বুধবার  ৪ ঠা সেপ্টেম্বর ২০২৪ জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে জানানো হয় যে মতলব উত্তর উপজেলার কৃতি সন্তান এস এম খাইরুল ইসলাম সজীব কে অন্তরবর্তী সরকারের  প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনুসের (যুগ্ম সচিব পদমর্যাদায়) একান্ত সচিব – ২ হিসেবে চুক্তিভিত্তি নিয়োগ প্রদান করা হয়।

 

এস এম খায়রুল ইসলাম সজীব ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইন্টারন্যাশনাল বিজনেস ডিপার্টমেন্ট অনার্স এবং মাস্টার্সেও ফাস্ট ক্লাস ফাস্ট হয়। তারপরে ওবামা স্কলার পেয়ে যুক্তরাষ্ট্রের কলম্বিয়া বিশ্ববিদ্যালয় থেকে উচ্চতর ডিগ্রি অর্জন করে।খাইরুল ইসলাম সজীব বর্তমানে তার প্রতিষ্ঠিত ওয়াই ওয়াই বেঞ্চারস ও ইম্প্যাক্ট হাব এর ম্যানেজিং ডিরেক্টর হিসাবে কর্মরত ছিলেন।

 

সজীব এম খায়রুল ইসলাম বলেন, ‘ সত্যি বলতে কী, আমার বিশ্বাস করতে কষ্ট হচ্ছে যে, আমি এতবড় দায়িত্ব পেয়েছি, সাধারণত যারা এই সম্মান পেয়ে থাকেন তারা অনেক উঁচু মাপের মানুষ হয়’ এই সম্মান আমার দায়িত্ব আরও অনেক বাড়িয়ে দিবে বলে মন্তব্য করেন ওবামা স্কলার সজীব। সেজন্য তার দায়িত্ব সততার সাথে পালন করে দেশ ও জাতির উন্নয়নে কাজ করতে পারেন সেজন্য সকলের দোয়া ও সহযোগীতা চেয়েছেন।

 

উল্লেখ্য,  সজিব  মতলব উত্তর উপজেলার সুলতানাবাদ ইউনিয়নের টরকি গ্রামের  মোঃ সেলিম সরকারের ছেলে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category