• শনিবার, ৩০ মে ২০২৬, ১১:১৭ অপরাহ্ন
Headline
চাঁদপুরে তারেক রহমানের জনসভায় মতলব উত্তরের নেতাকর্মীদের লঞ্চযাত্রা ও অংশগ্রহণ দ্রুত সময়ের মধ্যেই চাঁদপুরে ইপিজেড স্থাপনের উদ্যোগ নেওয়া হবেঃ প্রধানমন্ত্রী  ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সহ বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক হলেন আব্দুল আজিজ কোরবানির পশুর কোনো সংকটের আশঙ্কা নেই — মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী  মতলব উত্তরের মেঘনা পাড়ে রাসেল ভাইপার কামড় খেয়ে সাপ নিয়ে বাড়িতে যুবক কেএফটি কলেজিয়েট স্কুল ডিবেট ক্লাবের ‘ডিবেটার হান্ট ২০২৬’ সফলভাবে সম্পন্ন প্রতি পরিবার থেকে আমরা মাদকে না বলি, তাহলে মাদক নিমূল হয়ে যাবে: ড. মোহাম্মদ জালাল উদ্দিন এমপি  শ্রীনগরে উৎসব মুখর পরিবেশে  বাংলা নববর্ষ উদযাপন মতলব দক্ষিণে প্রশাসনের বর্ণিল আয়োজনে বর্ষবরণ উদযাপিত মতলব উত্তরে উৎসবমুখর বাংলা নববর্ষ উদযাপন 

মতলব উত্তরে শাড়ি লুঙ্গি বিতরণ

প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচক্ষণ ও গতিশীল নেতৃত্বে দেশ উন্নয়নের দিকে এগিয়ে যাচ্ছে……পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম

Lovelu / ১৮২ Time View
Update : শুক্রবার, ২৮ এপ্রিল, ২০২৩

মাহবুব আলম লাভলু :

আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য ও পরিকল্পনার প্রতিমন্ত্রী অধ্যাপক ড. শামসুল আলম বলেছেন বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচক্ষণ ও গতিশীল নেতৃত্বে দেশ উন্নয়নের দিকে এগিয়ে যাচ্ছে। তাই শেখ হাসিনার গতিশীল নেতৃত্বের প্রতি আস্থা রাখুন। দেশের উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে আরো শক্তিশালী করতে হবে।

২৮ এপ্রিল শুক্রবার বিকালে উপজেলার ফতেপুর পূর্ব ইউনিয়নের ঠেটালিয়ায় শাড়ি লুঙ্গী বিতরণী সভায় তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, যারা স্বাধীনতার চেতনায় বিশ্বাসী না, দুর্নীতিগ্রস্থ, এতীমদের টাকা লুট করে, আগুন সন্ত্রাস করে আগামী জাতীয় নির্বাচনে আপনারা নিশ্চই তাদের ব্যালটের মাধ্যমে সঠিক জবাব দিয়ে দিবেন।

পরিকল্পনা প্রতিমন্ত্রী বলেন আগামী নির্বাচনে আমাদের বিজয়কে অব্যাহত রাখতেই হবে। এছাড়া কোনো পথ খোলা নেই। মনে রাখতে হবে, বিএনপি-জামায়াত জোট যখন ক্ষমতায় এসেছিল তখন নৌকায় ভোট দেওয়ার অপরাধে আমাদের চোখ উপড়ে ফেলেছে, হাত-পা কেটেছে, ব্যবসা-বাণিজ্য সব বন্ধ ও ধ্বংস করে দিয়েছিল। এটা বুকে ধারণ করে সাংগঠনিক শক্তি অর্জন করতে হবে এবং সব ষড়যন্ত্র প্রতিহত করে আগামী নির্বাচনে নৌকাকে বিজয়ী করতে হবে।

উপজেলা নির্বাহী অফিসার আশরাফুল হাসাের সভাপতিত্বে এবং জেলা স্বেচ্ছাসেবকলীগের গ্রন্থনা ও প্রকাশনা বিষয়ক সম্পাদক মিয়া মোঃ আসাদুজ্জামানের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন, মতলব উত্তর থানার ওসি মহিউদ্দিন,উপজেলা আওয়ামীলীগ নেতা হাসান ইমাম,আওয়ামীলীগের উপকমিটির সদস্য আলহাজ্ব লায়ন আরিফ উল্যাহ সরকার,উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারন সম্পাদক কবির হোসেস মাস্টার, আওয়ামীলীগ নেতা নুরুল ইসলাম পাটোয়ারী,
জেলা যুবলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক
মনির হোসেন সরকার, চাঁদপুর বারের এপিপি এড. জসিম উদ্দিন,উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সদস্য সচিব এড. আক্তারুজ্জামান,ফতেপুর পূর্ব ইউনিয়ন যুবলীগের সভাপতি আবুল হাসনাত, আওয়ামীলীগ নেতা কাজী মোস্তাক, গোলাম নবী খোকন, কামরুল হাসান, উপজেলা ছাত্রলীগ নেতা নেছার উদ্দিন মিশন প্রমূখ।

এ সময় উপস্থিত ছিলেন, মেঘনা ধনাগোদা পানি ফেডারেশনের সভাপতি শাহীন চৌধুরী, সাধারন সম্পাদক শফিকুল ইসলাম, ইসলামবাদ ইউপি চেয়ারম্যান শাখাওয়াত হোসেন মুকুল সরকার, চাঁদপুর জেলা স্বেচ্ছাসেবকলীগের সহ-সভাপতি শরীফ উল্যাহ সরকার, ষাটনল ইউনিয়ন আওয়ামীলীগের সহ-সভাপতি ভুলন চৌধুরী, ছেংগারচর পৌর ছাত্রলীগের সভাপতি রাজিব মিয়া প্রমূখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category