• সোমবার, ২৫ মে ২০২৬, ১০:০৮ অপরাহ্ন
Headline
চাঁদপুরে তারেক রহমানের জনসভায় মতলব উত্তরের নেতাকর্মীদের লঞ্চযাত্রা ও অংশগ্রহণ দ্রুত সময়ের মধ্যেই চাঁদপুরে ইপিজেড স্থাপনের উদ্যোগ নেওয়া হবেঃ প্রধানমন্ত্রী  ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সহ বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক হলেন আব্দুল আজিজ কোরবানির পশুর কোনো সংকটের আশঙ্কা নেই — মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী  মতলব উত্তরের মেঘনা পাড়ে রাসেল ভাইপার কামড় খেয়ে সাপ নিয়ে বাড়িতে যুবক কেএফটি কলেজিয়েট স্কুল ডিবেট ক্লাবের ‘ডিবেটার হান্ট ২০২৬’ সফলভাবে সম্পন্ন প্রতি পরিবার থেকে আমরা মাদকে না বলি, তাহলে মাদক নিমূল হয়ে যাবে: ড. মোহাম্মদ জালাল উদ্দিন এমপি  শ্রীনগরে উৎসব মুখর পরিবেশে  বাংলা নববর্ষ উদযাপন মতলব দক্ষিণে প্রশাসনের বর্ণিল আয়োজনে বর্ষবরণ উদযাপিত মতলব উত্তরে উৎসবমুখর বাংলা নববর্ষ উদযাপন 

মতলব উত্তরে দলীয় কর্মী ও সাধারণ জনগনের মাঝে অনুদানের চেক বিতরণ

প্রধানমন্ত্রী শেখ হাসিনা জনবান্ধব সরকার প্রধান: অ্যাড.নুরুল আমিন এমপি

Lovelu / ৩১৫ Time View
Update : সোমবার, ১০ জুলাই, ২০২৩

নিজস্ব প্রতিবেদকঃ
আলহাজ্ব অ্যাডভোকেট নুরুল আমিন এমপি  বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা জনবান্ধব সরকার প্রধান। তিনি এমন সরকার প্রধান যিনি কাউকে পেছনে ফেলে রাখেন না। তিনি দুস্থ-অসহায় মানুষের সাংবিধানিক অধিকার নিশ্চিতে কাজ করে যাচ্ছেন। সকল মানুষের নিরাপত্তা নিশ্চিত করার জন্য অবিরাম পরিশ্রম করে চলেছেন। প্রতিবন্ধী, স্বামী পরিত্যক্তা, দুস্থ, বিধবা, অসহায়, বীর মুক্তিযোদ্ধা থেকে শুরু করে এমন কোনও জায়গা নেই যেখানে বঙ্গবন্ধু কন্যার মমত্বের সহযোগিতা পৌঁছাচ্ছে না। সর্বত্র সকলকে নিয়ে তিনি সামনে এগোতে চান।
১০ জুলাই সোমবার  মতলব উত্তর উপজেলা পরিষদ সভাকক্ষে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার মতলব উত্তর উপজেলার  দলীয় কর্মী ও সাধারণ জনগনের মাঝে সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের  অনুদানের চেক বিতরণী সভায় প্রধান অতিথি হিসেবে  তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, ছেংগারচর পৌরসভা নির্বাচনে নৌকার বিজয় নিশ্চিত করতে দলীয় সকল নেতাকর্মীদেরকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
সাংসদ রুহুল বলেন,জননেত্রী শেখ হাসিনার সফল নেতৃত্বে বর্তমান সরকার জনগনের ভাগ্য উন্নয়নে ও দেশের সার্বিক অগ্রগতিতে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।
উপজেলা নিবার্হী অফিসার (ইউএনও) আশরাফুল হাসানের সভাপতিত্বে ও উপজেলা সমাজসেবা কর্মকর্তা আনিসুর রহমান তপু’র সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা এম এ কুদ্দুস, মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ মোঃ মহিউদ্দিন, চাঁদপুর জেলা পরিষদের সদস্য সরকার মোঃ আলাউদ্দিন, সংরক্ষিত মহিলা সদস্য তাছলিমা আক্তার আঁখি, ফরাজীকান্দি ইউপি চেয়ারম্যান ইঞ্জিনিয়ার রেজাউল করিম, গজরা ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শহীদ উল্লাহ প্রধান, ফতেপুর পশ্চিম ইউপি চেয়ারম্যান নূর মোহাম্মদ।
কোরআন তেলাওয়াত করেন, সাদুল্যাপুর ইউপি সদস্য মাহবুবুর রহমান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category