সৈয়দপুর (নীলফামারী)প্রতিনিধি:
নীলফামারী জেলার সৈয়দপুরে স্বেচ্ছাসেবক লীগের নেতা মহসিন মন্ডল মিঠু দীর্ঘদিন বাংলাদেশ আওয়ামি স্বেচ্ছাসেবক লীগে নিরলসভাবে কাজ করেছেন।
তিনি সৈয়দপুর এর সুনামধন্য একজন সংগঠক,স্থানীয় সমাজসেবক হিসেবে কাজ করে চলেছেন। বর্তমান নীলফামারী জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন। এই দায়িত্ব পালন এ গোটা জেলার বিভিন্ন নেতাকর্মী তাকে তার রাজনৈতিক কাজে সহযোগিতা করছেন।
মহসিন মন্ডল মিঠু সৈয়দপুর এর সন্তান জেলার গুরুত্বপূর্ণ দায়িত্ব পাওয়ায় এলাকাবাসী সবাই খুশি বিভিন্ন সময় তাকে ফুলেল শুভেচছা ও সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করছেন। সোমবার সন্ধ্যায় কামারপুকুর ইউনিয়ন এর সাবেক চেয়ারম্যান ও ইউনিয়নবাসীর পক্ষ থেকে সংবর্ধনা দেওয়া হয়েছে।
এসময় শুভেচ্ছা বক্তব্য দেন সৈয়দপুর পৌরসভার ০৮ নং কাউন্সিলর বেলাল হোসেন, ভারপ্রাপ্ত সভাপতি সার ফারাজ মুন্না সেচ্ছাসেবকলীগ আওয়ামী নেতা জিকো আহমেদ,সুমনসহ অন্যান্য নেতাকর্মী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
উক্ত সংবর্ধনা অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সুমন আহমেদ।
এসময় সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কামার পুকুর ইউনিয়ন এর সাবেক চেয়ারম্যান আওয়ামীলীগ নেতা জিকো আহমেদ।