মো: ফিরোজ উদ্দিন, শেরপুর জেলা প্রতিনিধি:
“পরিবর্তনশীল ও শান্তিপূর্ণ সমাজ গঠনে স্বাক্ষরতার প্রসার” এই প্রতিপাদ্যকে সামনে রেখে শেরপুর জেলার নকলা উপজেলার আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস উপলক্ষে আলোচনা সভা ও শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। ৮ সেপ্টেম্বর সকালে শহরের প্রধান প্রধান স্থান প্রদিক্ষিন করে শোভাযাত্রা হয়।
শোভাযাত্রা শেষে উপজেলা প্রশাসন এর আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা হয়। সভাপতিত্ব করেন সহকারী কমিশনার ভূমি আরিফুর রহমান। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহ মো: বোরহান উদ্দিন।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুর রশিদ, নকলা প্রেসক্লাবের সভাপতি জাহাঙ্গীর হোসেন আহমেদ, সাংবাদিক আরিফুর রহমান প্রমুখ। এসময় স্থানীয় সাংবাদিকগন ও শিক্ষার্থী গণ উপস্থিত ছিলেন।