• বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৭:০৫ পূর্বাহ্ন
Headline
ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সহ বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক হলেন আব্দুল আজিজ কোরবানির পশুর কোনো সংকটের আশঙ্কা নেই — মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী  মতলব উত্তরের মেঘনা পাড়ে রাসেল ভাইপার কামড় খেয়ে সাপ নিয়ে বাড়িতে যুবক কেএফটি কলেজিয়েট স্কুল ডিবেট ক্লাবের ‘ডিবেটার হান্ট ২০২৬’ সফলভাবে সম্পন্ন প্রতি পরিবার থেকে আমরা মাদকে না বলি, তাহলে মাদক নিমূল হয়ে যাবে: ড. মোহাম্মদ জালাল উদ্দিন এমপি  শ্রীনগরে উৎসব মুখর পরিবেশে  বাংলা নববর্ষ উদযাপন মতলব দক্ষিণে প্রশাসনের বর্ণিল আয়োজনে বর্ষবরণ উদযাপিত মতলব উত্তরে উৎসবমুখর বাংলা নববর্ষ উদযাপন  মানুষ যেন সঠিক চিকিৎসা সেবা পায় সে বিষয়ে সবচেয়ে বেশী  গুরুত্ব দিচ্ছে সরকার… ড.মো.জালাল উদ্দিন এমপি সন্ত্রাস ও চাঁদাবাজি বিষয়ে কাউকে ছাড় দেয়া হবে না  – ড. মুহাম্মদ জালাল উদ্দিন এমপি 

নকলায় অতিরিক্ত দামে সিলিন্ডার গ্যাস বিক্রি করায় ৬ প্রতিষ্ঠানকে ২১’হাজার ৫০০ টাকা জরিমানা

Lovelu / ২২১ Time View
Update : রবিবার, ৩০ জুলাই, ২০২৩

মো: ফিরোজ উদ্দিন, শেরপুর :

শেরপুরের নকলায় সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে সিলিন্ডার গ্যাস ও পণ্য বিক্রির দায়ে ৬ ব্যবসা প্রতিষ্ঠানের মালিককে ২১ হাজার ৫০০ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

৩০ জুলাই রবিবার দুপুরে নকলা পৌরশহরে এ অভিযান পরিচালিত হয়।

অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট সাদিয়া উম্মুল বানিন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান ভোক্তাদের কাছে বিভিন্ন পণ্য সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে বিক্রির অভিযোগে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।
বিশেষ করে এলপি সিলিন্ডার গ্যাস বিক্রির ক্ষেত্রে কোন শর্তাবলী না মানা, সরকার নির্ধারিত মূল্য থেকে বেশি দামে বিক্রি করা এবং ভোক্তাকে বিক্রয় রসিদ সরবরাহ না করায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের বিভিন্ন ধারায় ৬টি মামলা পরিচালনার মাধ্যমে ২১ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করা হয়।

তাছাড়া গ্যাস সিলিন্ডার ক্রয়ের সময় ডিলার ও ভোক্তাদেরকে ক্রয় রসিদ সংগ্রহের জন্য সতর্ক করা হয়। এবং এ অভিযান অব্যাহত থাকবে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category