• বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৬:৫১ পূর্বাহ্ন
Headline
ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সহ বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক হলেন আব্দুল আজিজ কোরবানির পশুর কোনো সংকটের আশঙ্কা নেই — মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী  মতলব উত্তরের মেঘনা পাড়ে রাসেল ভাইপার কামড় খেয়ে সাপ নিয়ে বাড়িতে যুবক কেএফটি কলেজিয়েট স্কুল ডিবেট ক্লাবের ‘ডিবেটার হান্ট ২০২৬’ সফলভাবে সম্পন্ন প্রতি পরিবার থেকে আমরা মাদকে না বলি, তাহলে মাদক নিমূল হয়ে যাবে: ড. মোহাম্মদ জালাল উদ্দিন এমপি  শ্রীনগরে উৎসব মুখর পরিবেশে  বাংলা নববর্ষ উদযাপন মতলব দক্ষিণে প্রশাসনের বর্ণিল আয়োজনে বর্ষবরণ উদযাপিত মতলব উত্তরে উৎসবমুখর বাংলা নববর্ষ উদযাপন  মানুষ যেন সঠিক চিকিৎসা সেবা পায় সে বিষয়ে সবচেয়ে বেশী  গুরুত্ব দিচ্ছে সরকার… ড.মো.জালাল উদ্দিন এমপি সন্ত্রাস ও চাঁদাবাজি বিষয়ে কাউকে ছাড় দেয়া হবে না  – ড. মুহাম্মদ জালাল উদ্দিন এমপি 

ত্রিপুরা স্টুডেন্টস্ ফোরাম গুইমারা উপজেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলন

Lovelu / ১৮০ Time View
Update : শুক্রবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৩

মোঃ সালাউদ্দিন, গুইমারা, খাগড়াছড়ি প্রতিনিধি:

খাগড়াছড়ি পার্বত্য জেলার গুইমারা উপজেলায় ত্রিপুরা স্টুডেন্টস্ ফোরাম বাংলাদেশ গুইমারা উপজেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত।

২৪ ফেব্রুয়ারি ২০২৩ রোজ শুক্রবার সকাল থেকে সারা দিন ব্যাপী দুই অধিবেশনে চলে সম্মেলন অনুষ্ঠান।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাচাং হিরণ জয় ত্রিপুরা সদস্য পার্বত্য জেলা পরিষদ খাগড়াছড়ি ও সহ-সভাপতি বাত্তিস্তি কেন্দ্রীয় কমিটি।

গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন বাবু মেমং মারমা চেয়ারম্যান গুইমারা উপজেলা পরিষদ ও সাধারণ সম্পাদক গুইমারা উপজেলা আওয়ামী লীগ।

উদ্বোধক হিসাবে উপস্থিত ছিলেন মাচাংতি ঝর্ণা ত্রিপুরা মহিলা ভাইস চেয়ারম্যান গুইমারা উপজেলা পরিষদ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাবু কংজরী মারমা ভাইস চেয়ারম্যান গুইমারা উপজেলা পরিষদ, মাচাং নির্মল নারায়ণ ত্রিপুরা চেয়ারম্যান গুইমারা সদর ইউনিয়ন পরিষদ, মাচাং ত্রিদ্বীপ নারায়ণ ত্রিপুরা সভাপতি বাংলাদেশ ত্রিপুরা কল্যাণ সংসদ গুইমারা আঞ্চলিক শাখা, বাবু মংশ্য চৌধুরী চেয়ারম্যান ২নং হাফছড়ি ইউনিয়ন পরিষদ, বাবু রেদাক মারমা ৩নং সিন্দুকছড়ি ইউনিয়ন পরিষদ, মোঃ বাবলু হোসেন প্রধান শিক্ষক গুইমারা সরকারি মডেল উচ্চ বিদ্যালয়, মাচাং কার্তিক ত্রিপুরা সভাপতি বাংলাদেশ ত্রিপুরা যুব কল্যাণ সংসদ খাগড়াছড়ি জেলা শাখা।
ত্রিপুরা স্টুডেন্টস্ ফোরাম বাংলাদেশ গুইমারা উপজেলা শাখার সভাপতি মাচাং বতেন ত্রিপুরার সভাপতিত্বে উপস্থিত অতিথি দের দিকনির্দেশনা মুলক বক্তব্যের মাধ্যমে সম্মেলনের প্রথম অধিবেশন সমাপ্ত হয়।

দ্বিতীয় অধিবেশনে সকল অতিথি দের উপস্থিতিতে কাউন্সিল অনুষ্ঠিত হয়।
কাউন্সিলে সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করা হয়।

সভাপতি অটুল ত্রিপুরা, সাধারণ সম্পাদক হেদন কুমার ত্রিপুরা,সাংগঠনিক সম্পাদক খুমিতা ত্রিপুরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।

এসময় উপস্থিত অতিথিরা ত্রিপুরা স্টুডেন্টস্ ফোরাম বাংলাদেশ গুইমারা উপজেলা শাখার নব-নির্বাচিত ও সকল সদস্য দের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে কাউন্সিল সমাপ্ত করেন।

 

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category