• সোমবার, ২৫ মে ২০২৬, ০৮:০৮ পূর্বাহ্ন
Headline
চাঁদপুরে তারেক রহমানের জনসভায় মতলব উত্তরের নেতাকর্মীদের লঞ্চযাত্রা ও অংশগ্রহণ দ্রুত সময়ের মধ্যেই চাঁদপুরে ইপিজেড স্থাপনের উদ্যোগ নেওয়া হবেঃ প্রধানমন্ত্রী  ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সহ বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক হলেন আব্দুল আজিজ কোরবানির পশুর কোনো সংকটের আশঙ্কা নেই — মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী  মতলব উত্তরের মেঘনা পাড়ে রাসেল ভাইপার কামড় খেয়ে সাপ নিয়ে বাড়িতে যুবক কেএফটি কলেজিয়েট স্কুল ডিবেট ক্লাবের ‘ডিবেটার হান্ট ২০২৬’ সফলভাবে সম্পন্ন প্রতি পরিবার থেকে আমরা মাদকে না বলি, তাহলে মাদক নিমূল হয়ে যাবে: ড. মোহাম্মদ জালাল উদ্দিন এমপি  শ্রীনগরে উৎসব মুখর পরিবেশে  বাংলা নববর্ষ উদযাপন মতলব দক্ষিণে প্রশাসনের বর্ণিল আয়োজনে বর্ষবরণ উদযাপিত মতলব উত্তরে উৎসবমুখর বাংলা নববর্ষ উদযাপন 

তাড়াশে গুণীজন সংবর্ধনা ও বইয়ের মোড়ক উন্মোচন

Lovelu / ১৯৮ Time View
Update : শনিবার, ২৪ জুন, ২০২৩

সিরাজগঞ্জ প্রতিনিধিঃ
সিরাজগঞ্জের তাড়াশে আব্দুর রহমান মিঞা নামে একজন শতবর্ষী বীর মুক্তিযোদ্ধা ও অঞ্জলী রানী ঘোষ নামে একজন মহিয়সী নারী শিক্ষককে সংবর্ধনা দেওয়া হয়েছে। এ অনুষ্ঠানে সাপ্তাহিক চলনবিল বার্তার সম্পাদক আব্দুর রাজ্জাক রাজু’র লেখা ‘মুক্তিযুদ্ধের স্মৃতিময় দিনগুলি’ শিরোনামের একটি বইয়ের মোড়ক উন্মোচন করা হয়। আজ শনিবার (২৪ জুন)  সকালে তাড়াশ উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত সংবর্ধনা ও মোড়ক উন্মোচন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, আব্দুর রাজ্জাক রাজু। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সিরাজগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা. মো. আব্দুল আজিজ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ব্রিগেডিয়ার (অব:) নজরুল হাসান,  উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মেজবাউল করিম, উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ মো. মনিরুজ্জামান, উপজেলা সহকারী কমিশনার (ভুমি) নূরী তাসমিন ঊর্মি, রাজশাহী সাইন্স এন্ড টেকনোলজি ইউনিভার্সিটির রেজিষ্টার কে, এম আব্দুল মমিন প্রমূখ। সাপ্তাহিক চলনবিল বার্তার আয়োজনে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন, বগুড়ার শাজাহানপুর উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রেবেকা সুলতানা রুবি ও লালন গবেষক সাইফুল ইসলাম।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category