• মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০২:০৭ পূর্বাহ্ন
Headline
চাঁদপুরে তারেক রহমানের জনসভায় মতলব উত্তরের নেতাকর্মীদের লঞ্চযাত্রা ও অংশগ্রহণ দ্রুত সময়ের মধ্যেই চাঁদপুরে ইপিজেড স্থাপনের উদ্যোগ নেওয়া হবেঃ প্রধানমন্ত্রী  ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সহ বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক হলেন আব্দুল আজিজ কোরবানির পশুর কোনো সংকটের আশঙ্কা নেই — মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী  মতলব উত্তরের মেঘনা পাড়ে রাসেল ভাইপার কামড় খেয়ে সাপ নিয়ে বাড়িতে যুবক কেএফটি কলেজিয়েট স্কুল ডিবেট ক্লাবের ‘ডিবেটার হান্ট ২০২৬’ সফলভাবে সম্পন্ন প্রতি পরিবার থেকে আমরা মাদকে না বলি, তাহলে মাদক নিমূল হয়ে যাবে: ড. মোহাম্মদ জালাল উদ্দিন এমপি  শ্রীনগরে উৎসব মুখর পরিবেশে  বাংলা নববর্ষ উদযাপন মতলব দক্ষিণে প্রশাসনের বর্ণিল আয়োজনে বর্ষবরণ উদযাপিত মতলব উত্তরে উৎসবমুখর বাংলা নববর্ষ উদযাপন 

ছেংগারচর পৌরসভা নির্বাচনে মনোনয়নপত্র নিলেন দুই মেয়র প্রার্থীসহ ৭ প্রার্থী

Lovelu / ১৯৩ Time View
Update : সোমবার, ৫ জুন, ২০২৩

নিজস্ব প্রতিবেদকঃ

আসন্ন ছেংগারচর পৌরসভা নির্বাচনে অংশ নিতে গতকাল ৫ জুন পর্যন্ত মনোনয়নপত্র নিয়েছেন ৭ প্রার্থী। তার মধ্যে দুই জন মেয়র, ৫ জন সাধারণ কাউন্সিলর প্রার্থী রয়েছেন। সংরক্ষিত নারী কাউন্সিলর প্রার্থী পদে এখন পর্যন্ত কেউ মনোনয়নপত্র সংগ্রহ করেননি।

বিষয়টি নিশ্চিত করেছেন, মতলব উত্তর উপজেলা নির্বাচন কর্মকর্তা ও পৌর নির্বাচনের সহকারী রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ আবু তাহের।
মেয়রপদে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন, স্বতন্ত্র প্রার্থী নুরুল হক সরকার ও সাবেক মেয়র আমেনা বেগম।

সাধারণ কাউন্সিলর প্রার্থীদের মধ্যে ২নং ওয়ার্ডে মো. হারিছ খান, নুর হোসেন প্রধান। ৫নং ওয়ার্ডে মুছা আহাম্মদ জীবন। ৬নং ওয়ার্ডে মো. আল আমিন। ৯নং ওয়ার্ডে বোরহান উদ্দিন সম্ভাব্য প্রার্থী মনোনয়ন করেন।

নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল আগামী ১৮ জুন ছেংগারচর পৌরসভার মনোনয়ন দাখিলের শেষ দিন। ১৯ জুন যাচাই-বাছাই। ২৫ জুন প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ও প্রতীক বরাদ্দ এবং আগামী ১৭ জুলাই ভোটগ্রহণ। এদিকে মনোনয়নপত্র জমা দেওয়ার আগেই নির্বাচনের উত্তাপ ছড়িয়ে পড়েছে। পৌরসভা জুড়ে এখন আলোচনার বিষয় পৌর নির্বাচন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category