• সোমবার, ২৫ মে ২০২৬, ১০:০২ পূর্বাহ্ন
Headline
চাঁদপুরে তারেক রহমানের জনসভায় মতলব উত্তরের নেতাকর্মীদের লঞ্চযাত্রা ও অংশগ্রহণ দ্রুত সময়ের মধ্যেই চাঁদপুরে ইপিজেড স্থাপনের উদ্যোগ নেওয়া হবেঃ প্রধানমন্ত্রী  ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সহ বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক হলেন আব্দুল আজিজ কোরবানির পশুর কোনো সংকটের আশঙ্কা নেই — মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী  মতলব উত্তরের মেঘনা পাড়ে রাসেল ভাইপার কামড় খেয়ে সাপ নিয়ে বাড়িতে যুবক কেএফটি কলেজিয়েট স্কুল ডিবেট ক্লাবের ‘ডিবেটার হান্ট ২০২৬’ সফলভাবে সম্পন্ন প্রতি পরিবার থেকে আমরা মাদকে না বলি, তাহলে মাদক নিমূল হয়ে যাবে: ড. মোহাম্মদ জালাল উদ্দিন এমপি  শ্রীনগরে উৎসব মুখর পরিবেশে  বাংলা নববর্ষ উদযাপন মতলব দক্ষিণে প্রশাসনের বর্ণিল আয়োজনে বর্ষবরণ উদযাপিত মতলব উত্তরে উৎসবমুখর বাংলা নববর্ষ উদযাপন 

চাটখিলে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে যুবকের মৃত্যু

Lovelu / ১৭৩ Time View
Update : শনিবার, ১৫ এপ্রিল, ২০২৩

ইয়াছিন চৌধুরী(চাটখিল)নোয়াখালীঃ

নোয়াখালীর চাটখিলে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক খুঁটির সাথে ধাক্কা লেগে ঘটনাস্থলে শারাফাত (২৪) নামে এক আরোহী নিহত হয়। এসময় পথচারী ও মোটর সাইকেলে থাকা অপর আরোহীসহ আরো ৬ জন আহত হয়।

শুক্রবার (১৪এপ্রিল ) দিবাগত রাত সাড়ে ৮ টায় চাটখিল পৌর শহরের মারকাজ মসজিদ সংলগ্ন রামগঞ্জ-ঢাকা মহাসড়কে এই দূর্ঘটনা ঘটে।

নিহত শারাফত চাটখিল উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের মোল্লা বাড়ির হারুন মোল্লার ছোট ছেলে।

আহতরা হলেন চাটখিল উপজেলার বদলকোট গ্রামের মো. সুমনের ছেলে সমর চৌধুরী (১৮), উপজেলার মোহাম্মদপুর গ্রামের মো. মনির হোসেন এর ছেলে তানভীর (১৭), মোহাম্মদপুর গ্রামের আবুল বাহারের ছেলে সাকিবুল হাসান (১৭), কুমিল্লার মোজাফফরগঞ্জ এর মোহাম্মদ আলী হোসেনের ছেলে মো. ইমাম হোসেন (২০), চাটখিল পৌরসভার সাহেব আলীর ছেলে মো. রুবেল (২৪), মনোহরগঞ্জ উপজেলার পানচাইলের মোহাম্মদ সোহেলের ছেলে শাওন (১৪)।

জানা যায়, হালিমা দীঘির পাড় থেকে চাটখিল অভিমুখে মহাসড়ক দিয়ে দ্রুত গতিতে ছেড়ে আসা মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা বৈদ্যুতিক খুঁটিতে সজোরে ধাক্কা মারে। এসময় মোটরসাইকেল আরোহী শারাফত ঘটনাস্থলে মৃত্যু হয় এবং মোটরসাইকেলে থারা অপর আরোহী, পথচারীসহ ৬ জন আহত হয়।

স্থানীয়রা ঘটনাস্থল থেকে সবাইকে উদ্ধার করে চাটখিল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে গেলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর কর্তব্যরত চিকিৎসক মোহাম্মদ মুনির হোসেন এক মোটরসাইকেল আরোহীকে শরফতকে মৃত ঘোষণা করেন এবং তিনজনের অবস্থা আশঙ্কা জনক দেখে উন্নত চিকিৎসার জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে প্রেরণ করেন। অপর আহত তিনজনকে চাটখিল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রাখা হয়।

চাটখিল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) জাফর আহমেদ বিষয়টি নিশ্চিত করে বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থল এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়েছি। আমরা আইনি প্রক্রিয়া শেষ করে অতি দ্রুত নিহত শারাফাতের মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করব। সেই সাথে আহত ৬ জনের চিকিৎসার বিষয়ে খোঁজখবর রাখছি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category