• রবিবার, ১০ মে ২০২৬, ১০:৩৪ পূর্বাহ্ন
Headline
ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সহ বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক হলেন আব্দুল আজিজ কোরবানির পশুর কোনো সংকটের আশঙ্কা নেই — মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী  মতলব উত্তরের মেঘনা পাড়ে রাসেল ভাইপার কামড় খেয়ে সাপ নিয়ে বাড়িতে যুবক কেএফটি কলেজিয়েট স্কুল ডিবেট ক্লাবের ‘ডিবেটার হান্ট ২০২৬’ সফলভাবে সম্পন্ন প্রতি পরিবার থেকে আমরা মাদকে না বলি, তাহলে মাদক নিমূল হয়ে যাবে: ড. মোহাম্মদ জালাল উদ্দিন এমপি  শ্রীনগরে উৎসব মুখর পরিবেশে  বাংলা নববর্ষ উদযাপন মতলব দক্ষিণে প্রশাসনের বর্ণিল আয়োজনে বর্ষবরণ উদযাপিত মতলব উত্তরে উৎসবমুখর বাংলা নববর্ষ উদযাপন  মানুষ যেন সঠিক চিকিৎসা সেবা পায় সে বিষয়ে সবচেয়ে বেশী  গুরুত্ব দিচ্ছে সরকার… ড.মো.জালাল উদ্দিন এমপি সন্ত্রাস ও চাঁদাবাজি বিষয়ে কাউকে ছাড় দেয়া হবে না  – ড. মুহাম্মদ জালাল উদ্দিন এমপি 

চাটখিলে টেলি-মেডিসিন এর মাধ্যমে মানসিক রোগীদের পরীক্ষামূলক চিকিৎসা সেবা প্রদান

Lovelu / ২৫৭ Time View
Update : বৃহস্পতিবার, ১৬ মার্চ, ২০২৩

ম.ব.হোসাইন নাঈম:

নোয়াখালীর চাটখিল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ নন কমিউনিকেবল ডিজিজ কন্ট্রোল প্রোগ্রাম (এনসিডিসি) এর আয়োজনে টেলি-মেডিসিন এর মাধ্যমে মানসিক রোগীদের পরীক্ষামূলকভাবে চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে।

বৃহস্পতিবার (১৬মার্চ) সকাল দশটায় চাটখিল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একটি কক্ষে এই চিকিৎসা সেবা প্রদান করা হয়।

এনসিডিসি-এর প্রোগ্রাম ম্যানেজার ডা. মো. শহীদুল ইসলাম শোভন-র এর উদ্যোগে টেলি-মেডিসিন এর মাধ্যমে চিকিৎসা সেবা প্রদান করেন জাতীয় মানসিক ইনস্টিটিউট এর সহযোগী অধ্যাপক ডা. মো. জালাল উদ্দিন। কারিগরি সহায়তা দিয়েছেন আন্তর্জাতিক সংস্থা আইসিডিডিআরবি এর জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডা. সোহেল সৌমিক, এই সময়ে আরো উপস্থিত ছিলেন চাটখিল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর আবাসিক মেডিকেল অফিসার শহীদুল আহমেদ নয়ন, মেডিকেল অফিসার ইশতিয়াক আহমেদ প্রমুখ।

দেশে মানসিক রোগ বিশেষজ্ঞ অপ্রতুল। তাই বিকল্প ব্যবস্থায় মানসিক স্বাস্থ্য সেবা প্রদানের ব্যবস্থা নেওয়া আবশ্যক।
এই বিষয়ে এনসিডিসি-এর প্রোগ্রাম ম্যানেজার ডা. মোঃ শহীদুল ইসলাম শোভন সাংবাদিকদের কে জানান এনসিডিসি এর লাইন ডিরেক্টর অধ্যাপক মো. রোবেদ আমিন মহোদয়ের নেতৃত্বে দেশব্যাপী টেলি-মেডিসিন এর মাধ্যমে মানসিক স্বাস্থ্য সেবা নিশ্চিত করার লক্ষে আমরা কাজ করে যাচ্ছি।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category