• মঙ্গলবার, ১২ মে ২০২৬, ০৬:১৫ পূর্বাহ্ন
Headline
ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সহ বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক হলেন আব্দুল আজিজ কোরবানির পশুর কোনো সংকটের আশঙ্কা নেই — মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী  মতলব উত্তরের মেঘনা পাড়ে রাসেল ভাইপার কামড় খেয়ে সাপ নিয়ে বাড়িতে যুবক কেএফটি কলেজিয়েট স্কুল ডিবেট ক্লাবের ‘ডিবেটার হান্ট ২০২৬’ সফলভাবে সম্পন্ন প্রতি পরিবার থেকে আমরা মাদকে না বলি, তাহলে মাদক নিমূল হয়ে যাবে: ড. মোহাম্মদ জালাল উদ্দিন এমপি  শ্রীনগরে উৎসব মুখর পরিবেশে  বাংলা নববর্ষ উদযাপন মতলব দক্ষিণে প্রশাসনের বর্ণিল আয়োজনে বর্ষবরণ উদযাপিত মতলব উত্তরে উৎসবমুখর বাংলা নববর্ষ উদযাপন  মানুষ যেন সঠিক চিকিৎসা সেবা পায় সে বিষয়ে সবচেয়ে বেশী  গুরুত্ব দিচ্ছে সরকার… ড.মো.জালাল উদ্দিন এমপি সন্ত্রাস ও চাঁদাবাজি বিষয়ে কাউকে ছাড় দেয়া হবে না  – ড. মুহাম্মদ জালাল উদ্দিন এমপি 

ভাইস চেয়ারম্যান পদে জিতেছে সংগ্রাম ও রেবেকা সুলতানা মুন্না

চাঁদপুর সদরে ঘোড়া প্রতীকের সুমন বিপুল ভোটে বিজয়ী

Lovelu / ৩২২ Time View
Update : মঙ্গলবার, ২১ মে, ২০২৪

নিজস্ব প্রতিবেদক :

চাঁদপুর সদর উপজেলা পরিষদ ২০২৪ নির্বাচনে বিপুল ভোটের ব্যবধানে ঘোড়া প্রতীকের প্রার্থী অ্যাডঃ হুমায়ুন কবির সুমন বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। 

মঙ্গলবার (২১ মে) রাতে চাঁদপুর সদর উপজেলা পরিষদ সম্মেলন কক্ষের ফলাফল সংগ্রহ ও তথ্য পরিবেশন কেন্দ্র থেকে কেন্দ্র ভিত্তিক ফলাফল ঘোষণা করেন সদর উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটানিং অফিসার মোঃ সাখাওয়াত জামিল সৈকত।
১৩৪ কেন্দ্রের প্রাপ্ত ফলাফলে দেখা যায়, ৫৯ হাজার ৪৯৫ ভোট পেয়ে চাঁদপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হন অ্যাডঃ হুমায়ুন কবির সুমন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী বর্তমান উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ আইয়ুব আলী বেপারী দোয়াত কলম প্রতীকে পেয়েছেন ৩৫ হাজার ৩৫৩ ভোট। নিকটতম আনারস মার্কার রাকিব মাঝি ৯ হাজার ৭৬০ ভোট ও বর্তমান চেয়ারম্যান মোঃ নুরুল ইসলাম নাজিম দেওয়ান কাপ পিরিচ মার্কা পেয়েছে ৬ হাজার ৮৭৯ ভোট, মিজানূর রহমান কালু ভূঁইয়া মোটরসাইকেল ৪ হাজার ৯১৬ ভোট।

ভাইস চেয়ারম্যান পদে মোঃ নুরুল হায়দার সংগ্রাম টিউবওয়েল প্রতীকে ৫১ হাজার ৪৮৪ ভোট পেয়ে বিজয়ী হন। তাঁর নিকট তম প্রতিদ্বন্ধী আবুল বারাকাত মোঃ রেজওয়ান চশমা প্রতীক পেয়েছেন ৪০হাজার ৫৭৬ ও মোঃ হারুন অর রশিদ হাওলাদার তালা প্রতীক নিয়ে পেয়েছেন ১৫হাজার ৮২ ভোট।

মহিলা ভাইস চেয়ারম্যান পদে জয়ী হয়েছেন রেবেকা সুলতানা মুন্না পদ্ম ফুল। তিনি পেয়েছেন ৭৩ হাজার ৪৪১ ভোট।তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী শিপ্রা দাস ফুটবল প্রতীক পেয়েছেন ৩৩ হাজার ৭২২ভোট।

মোট ভোটের হার ২৫.৮৩%।

এর আগে মঙ্গলবার সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত চাঁদপুর সদর উপজেলার মোট ১৩৪টি কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচন অবাধ-সুষ্ঠু ও নিরপেক্ষ করার জন্য জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর বিপুলসংখ্যক সদস্য নিয়োজিত ছিলেন। যে কারণে কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
নিজ সমর্থিত প্রার্থী বিজয়ী হওয়ার পর চাঁদপুর জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি অ্যাডঃ জাহিদুল ইসলাম রোমান ও অ্যাডঃ জসিম উদ্দিন পাটওয়ারী বলেন, সুমনের ঘোড়া প্রতীকের এ বিজয় চাঁদপুর সদর উপজেলার জনগণের বিজয়।

উল্লেখ্য,ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপে চাঁদপুর জেলার তিনটি চাঁদপুর সদর,হাজীগঞ্জ ও শাহরাস্তি উপজেলাসহ
১৫৬টি উপজেলায় ভোটগ্রহণ শেষ হয়েছে। মঙ্গলবার (২১ মে) সকাল ৮টায় শুরু হয়ে বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলে বিকেল ৪টা পর্যন্ত। এবারের নির্বাচনে অধিকাংশ উপজেলার ভোটকেন্দ্রে ছিল ভোটার উপস্থিতি কম।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category