• মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০৪:০১ অপরাহ্ন
Headline
চাঁদপুরে তারেক রহমানের জনসভায় মতলব উত্তরের নেতাকর্মীদের লঞ্চযাত্রা ও অংশগ্রহণ দ্রুত সময়ের মধ্যেই চাঁদপুরে ইপিজেড স্থাপনের উদ্যোগ নেওয়া হবেঃ প্রধানমন্ত্রী  ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সহ বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক হলেন আব্দুল আজিজ কোরবানির পশুর কোনো সংকটের আশঙ্কা নেই — মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী  মতলব উত্তরের মেঘনা পাড়ে রাসেল ভাইপার কামড় খেয়ে সাপ নিয়ে বাড়িতে যুবক কেএফটি কলেজিয়েট স্কুল ডিবেট ক্লাবের ‘ডিবেটার হান্ট ২০২৬’ সফলভাবে সম্পন্ন প্রতি পরিবার থেকে আমরা মাদকে না বলি, তাহলে মাদক নিমূল হয়ে যাবে: ড. মোহাম্মদ জালাল উদ্দিন এমপি  শ্রীনগরে উৎসব মুখর পরিবেশে  বাংলা নববর্ষ উদযাপন মতলব দক্ষিণে প্রশাসনের বর্ণিল আয়োজনে বর্ষবরণ উদযাপিত মতলব উত্তরে উৎসবমুখর বাংলা নববর্ষ উদযাপন 

চাঁদপুর জেলা পুলিশ সুপার এর  সাথে অফিসার ইনচার্জদের বার্ষিক কর্মসম্পাদন চুক্তি স্বাক্ষরিত

Lovelu / ৩১৮ Time View
Update : সোমবার, ১০ জুন, ২০২৪

নিজস্ব প্রতিবেদক:

চাঁদপুর জেলা পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম বিপিএম, পিপিএম (বার) এর  সাথে সকল থানার অফিসার ইনচার্জগণের বার্ষিক কর্মসম্পাদন চুক্তি ২০২৪-২০২৫ সম্পন্ন হয়েছে। সোমবার (১০ জুন) চাঁদপুর জেলা পুলিশের আয়োজনে পুলিশ সুপারের কার্যালয় সম্মেলন কক্ষে এই বার্ষিক কর্ম সম্পাদন চুক্তি স্বাক্ষরিত হয়।

জুলাই ২০২৪ হতে জুন ২০২৫ পর্যন্ত চাঁদপুর জেলার ৮ টি থানা কি কি কাজ করবে তা এই চুক্তিতে লিপিবদ্ধ করা আছে। প্রতিটি থানার অফিসার ইনচার্জ পৃথক পৃথকভাবে পুলিশ সুপার এর সাথে এপিএ চুক্তিতে স্বাক্ষর করেন। সরকারি কর্মকান্ডে স্বচ্ছতা ও দায়বদ্ধতা বৃদ্ধি এবং প্রাতিষ্ঠানিক সক্ষমতা উন্নয়নের লক্ষ্যে বার্ষিক কর্মসম্পাদন চুক্তি প্রবর্তন করা হয়েছে।

এপিএ স্বাক্ষর অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পুলিশ সুপার।
সময় তিনি বলেন, সরকারি কর্মকান্ডে স্বচ্ছতা ও দায়বদ্ধতা বৃদ্ধি, সম্পদের যথাযথ ব্যবহার নিশ্চিতকরণ এবং প্রাতিষ্ঠানিক সক্ষমতা উন্নয়নের লক্ষ্যে সরকারি কর্মসম্পাদন ব্যবস্থাপনা পদ্ধতির আওতায় বার্ষিক কর্মসম্পাদন চুক্তি প্রবর্তন করা হয়েছে। প্রাতিষ্ঠানিক দক্ষতা বৃদ্ধি, স্বচ্ছতা ও জবাবদিহিতা জোরদার করা, সুশাসন সংহতকরণ, সম্পদের যথাযথ ব্যবহার নিশ্চিতকরণের মাধ্যমে রূপকল্প-২০৪১ এর যথাযথ বাস্তবায়নের লক্ষে চাঁদপুর জেলার সকল থানার অফিসার ইনচার্জ’গণের সহিত পুলিশ সুপার মহোদয়ের ২০২৪-২০২৫ অর্থবছরের বার্ষিক কর্মসম্পাদন (এপিএ) চুক্তি পৃথক পৃথকভাবে স্বাক্ষরিত হয়।

পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম আরো বলেন,
বার্ষিক কর্মসম্পাদন চুক্তি, জাতীয় শুদ্ধাচার কৌশল ইত্যাদি আধুনিক রাষ্ট্র ব্যবস্থার অন্যতম অনুষঙ্গ এবং এপিএ লক্ষ্যমাত্রা অর্জনে পেশাদারিত্বের সাথে আন্তরিকভাবে দায়িত্ব পালনের জন্য সকল অফিসার ইনচার্জদের প্রতি আহ্বান জানান।

অনুষ্ঠানে সুদীপ্ত রায়, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) (পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত), চাঁদপুর, পংকজ কুমার দে, অতিরিক্ত পুলিশ সুপার (হাজীগঞ্জ সার্কেল), মোঃ ইয়াসির আরাফাত , অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল), খায়রুল কবীর, সহকারি পুলিশ সুপার (মতলব সার্কেল), মোঃ রিজওয়ান সাঈদ জিকু, সহকারি পুলিশ সুপার (কচুয়া সার্কেল) চাঁদপুর।
এছাড়াও সকল থানার অফিসার ইনচার্জ’সহ জেলা পুলিশের উধ্বর্তন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category