• মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০১:৫৫ অপরাহ্ন
Headline
চাঁদপুরে তারেক রহমানের জনসভায় মতলব উত্তরের নেতাকর্মীদের লঞ্চযাত্রা ও অংশগ্রহণ দ্রুত সময়ের মধ্যেই চাঁদপুরে ইপিজেড স্থাপনের উদ্যোগ নেওয়া হবেঃ প্রধানমন্ত্রী  ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সহ বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক হলেন আব্দুল আজিজ কোরবানির পশুর কোনো সংকটের আশঙ্কা নেই — মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী  মতলব উত্তরের মেঘনা পাড়ে রাসেল ভাইপার কামড় খেয়ে সাপ নিয়ে বাড়িতে যুবক কেএফটি কলেজিয়েট স্কুল ডিবেট ক্লাবের ‘ডিবেটার হান্ট ২০২৬’ সফলভাবে সম্পন্ন প্রতি পরিবার থেকে আমরা মাদকে না বলি, তাহলে মাদক নিমূল হয়ে যাবে: ড. মোহাম্মদ জালাল উদ্দিন এমপি  শ্রীনগরে উৎসব মুখর পরিবেশে  বাংলা নববর্ষ উদযাপন মতলব দক্ষিণে প্রশাসনের বর্ণিল আয়োজনে বর্ষবরণ উদযাপিত মতলব উত্তরে উৎসবমুখর বাংলা নববর্ষ উদযাপন 

ঘন কুয়াশায় সৈয়দপুর বিমানবন্দরে আটকে পড়েছেন ঢাকাগামী যাত্রী

Lovelu / ১৪৭ Time View
Update : বুধবার, ১০ জানুয়ারী, ২০২৪

মোঃ আমির হোসেন,সৈয়দপুর উপজেলা প্রতিনিধি:

নীলফামারী জেলার সৈয়দপুর বিমানবন্দরে সকাল ১২ টা পর্যন্ত কোন ফ্লাইট সৈয়দপুরে অবতরণ করেনি। আজ বুধবার সকাল থেকে ফ্লাইট ওঠানামা বন্ধ রয়েছে।এতে ঢাকাগামী দুই শতাধিক যাত্রী সৈয়দপুর বিমানবন্দরে আটকা পড়েছেন। তবে কোনো ফ্লাইট বাতিলের আশঙ্কা নেই বলে জানিয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষ।

সৈয়দপুর বিমানবন্দরের আবহাওয়া অফিসের ইনচার্জ লোকমান হোসেন জানান, মধ্যরাত থেকে ঘন কুয়াশায় ঢাকা পড়েছে বিমানবন্দর এলাকা। দুপুর ১২ টায় সৈয়দপুর বিমানবন্দরের রানওয়েতে দৃষ্টিসীমা ছিল মাত্র ৬০০ মিটার, যা ফ্লাইট উঠানামার জন্য যথেষ্ট নয়। বিমানবন্দরে ফ্লাইট ওঠানামার জন্য দৃষ্টিসীমা ২ হাজার মিটার থাকতে হবে।

তিনি আরও জানান, ঘন কুয়াশা কেটে যেতে বিকেল পর্যন্ত সময় লাগতে পারে। এ ছাড়া এ অঞ্চলে আজ সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১২ দশমিক শূন্য ডিগ্রি সেলসিয়াস। দুপুর ১২ টায় বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ রয়েছে ৯৩ শতাংশ।

এ দিকে বিমানবন্দরে কথা হয় বেসরকারি বিমানের ঢাকাগামী যাত্রী সৈয়দপুর শহরের ব্যবসায়ী মেরাজ সিদ্দিকীর এর সঙ্গে।সকাল ১১টা থেকে বিমানবন্দরে অবস্থান করছি। ঘন কুয়াশার কারণে বিমান চলাচল বন্ধ থাকায় সময়মতো ঢাকায় যেতে পারছি না।সময় ও অর্থ দুটিই ক্ষতি হয়ে গেল এখন।

সৈয়দপুর বিমানবন্দরের ম্যানেজার সুপ্লব কুমার ঘোষ জানান, ঘন কুয়াশার কারণে বিমানবন্দরে ফ্লাইট ওঠানামা ব্যাহত হয়েছে। এর ফলে ইউএস-বাংলা, নভোএয়ার ও বাংলাদেশ বিমানের তিনটি ফ্লাইট ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড্ডয়ন করেনি। সকাল ১০টা ৫০ মিনিট থেকে দুপুর ১২টার মধ্যে ওই সব ফ্লাইট সৈয়দপুর বিমানবন্দরে অবতরণ করার সময়সূচি ছিল।
তবে, কুয়াশার কারণে সকালের এসব ফ্লাইট বাতিলের আশঙ্কা এখনো নেই। কুয়াশা কেটে গেলে ফ্লাইট চলাচল স্বাভাবিক হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category