ওমর ফারুক সাইম॥
কচুয়ায় স্বাস্থ্য কমপ্লেক্সে সেন্ট্রাল অক্সিজেন প্লান্টের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে অক্সিজেন ম্যানিফোল্ড সিস্টেম রুমে আনুষ্ঠানিকভাবে সেন্ট্রাল অক্সিজেন প্লান্টের শুভ উদ্বোধন করেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহীউদ্দীন খান আলমগীর এমপি।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রাজন কুমার দাসের সভাপতিত্বে হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর-১ কচুয়া আসনের সংসদ সদস্য ড. মহীউদ্দীন খান আলমগীর এমপি।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ও সহকারী কমিশনার ভূমি মো. ইবনে আল জায়েদ হোসেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সোহরাব হোসেন চৌধুরী সোহাগ, কচুয়া উপজেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান সুলতানা খানম, চাঁদপুর জেলা পরিষদ সদস্য ও বেসরকারি ক্লিনিক মালিক সমিতির সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম খোকা, কচুয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ইব্রাহীম খলিল, ইউপি চেয়ারম্যান কবির হোসেন, কচুয়া প্রেসক্লাবের সভাপতি মো. আলমগীর তালুকদার, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. সোহেল রানা, পুলিশ পরিদর্শক (তদন্ত) হারুন অর রশিদ, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা জাবের মিয়া ও পৌর আওয়ামী লীগের সভাপতি আকতার হোসেন সোহেল ভূইয়া প্রমূখ।