• সোমবার, ২৫ মে ২০২৬, ০৭:১২ পূর্বাহ্ন
Headline
চাঁদপুরে তারেক রহমানের জনসভায় মতলব উত্তরের নেতাকর্মীদের লঞ্চযাত্রা ও অংশগ্রহণ দ্রুত সময়ের মধ্যেই চাঁদপুরে ইপিজেড স্থাপনের উদ্যোগ নেওয়া হবেঃ প্রধানমন্ত্রী  ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সহ বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক হলেন আব্দুল আজিজ কোরবানির পশুর কোনো সংকটের আশঙ্কা নেই — মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী  মতলব উত্তরের মেঘনা পাড়ে রাসেল ভাইপার কামড় খেয়ে সাপ নিয়ে বাড়িতে যুবক কেএফটি কলেজিয়েট স্কুল ডিবেট ক্লাবের ‘ডিবেটার হান্ট ২০২৬’ সফলভাবে সম্পন্ন প্রতি পরিবার থেকে আমরা মাদকে না বলি, তাহলে মাদক নিমূল হয়ে যাবে: ড. মোহাম্মদ জালাল উদ্দিন এমপি  শ্রীনগরে উৎসব মুখর পরিবেশে  বাংলা নববর্ষ উদযাপন মতলব দক্ষিণে প্রশাসনের বর্ণিল আয়োজনে বর্ষবরণ উদযাপিত মতলব উত্তরে উৎসবমুখর বাংলা নববর্ষ উদযাপন 

কচুয়ায় রিয়াল মাদ্রিদ ও ম্যানসিটির মধ্যে ফুটবল ফাইনাল অনুষ্ঠিত

Lovelu / ৩১২ Time View
Update : সোমবার, ১০ জুলাই, ২০২৩

কচুয়া প্রতিনিধিঃ

ডিসি কাপ ফুটবল টুর্ণামেন্টকে সামনে রেখে নিজেদেরকে ঝালাই করে নিতে কচুয়া উপজেলায় ক্রীড়ামোদীরা নিয়েছেন ব্যাপক কর্মসুচি, তার মধ্যে মাস ব্যাপী খেলোয়ারদের প্রশিক্ষন দেয়া, সে জন্য টুর্ণামেন্ট চালু করে কচুয়া বঙ্গবন্ধু সরকারী কলেজ মাঠে। এ প্রশিক্ষন চলে প্রায় এক মাস ধরে।  সোমবার বিকালে এর ফাইনাল অনুষ্ঠিত হয়েছে।

দু’গ্রুপে ভাগ হয়ে রিয়াল মাদ্রিদ ও ম্যানসিটি ক্লাব নাম দিয়ে এ ফাইনাল খেলাটি অনুষ্ঠিত হয়েছে। খেলায় পৃষ্টপোষকতা করেন কচুয়া বাজারের বিশিষ্ট ব্যাবসায়ী মো. মোস্তফা। তিনি চ্যাম্পিয়ান, রানার্সআপ ট্রপি, সেরা খেলোয়ারসহ নানা মেডেল ক্রয়ে সহযোগিতা করেন। খেলা শেষে উভয় দলের খেলোয়ারদের ট্রপিসহ নানা বিষয়ে পুরুস্কৃত করা হয়। খেলা পরিচালনা করেন এমদাদ উল্লাহ, সহকারী বোরহান ও মহসিন রেজা। রিয়াল মাদ্রিদের অধিনায়ক ছিলেন নুর উদ্দিন ও ম্যানসিটি ক্লাবের অধিনায়ক ছিলেন জাবের মিয়া।

এ সময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ক্রিড়া সংস্থার সাধারন সম্পাদক বীর মুক্তিযুদ্ধা বাবু সনতোষ চন্দ্র সেন, কচুয়া প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি আতাউল করিম, যুবলীগ নেতা সাইফুল ইসলাম সোহাগ, বিশিষ্ট খেলোয়ার আবুল কালাম, অল টাইম টিভির বার্তা সম্পাদক ইমতিয়াজ আহমেদ রাব্বিসহ অনেকে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category