• মঙ্গলবার, ১২ মে ২০২৬, ০৬:০১ পূর্বাহ্ন
Headline
ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সহ বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক হলেন আব্দুল আজিজ কোরবানির পশুর কোনো সংকটের আশঙ্কা নেই — মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী  মতলব উত্তরের মেঘনা পাড়ে রাসেল ভাইপার কামড় খেয়ে সাপ নিয়ে বাড়িতে যুবক কেএফটি কলেজিয়েট স্কুল ডিবেট ক্লাবের ‘ডিবেটার হান্ট ২০২৬’ সফলভাবে সম্পন্ন প্রতি পরিবার থেকে আমরা মাদকে না বলি, তাহলে মাদক নিমূল হয়ে যাবে: ড. মোহাম্মদ জালাল উদ্দিন এমপি  শ্রীনগরে উৎসব মুখর পরিবেশে  বাংলা নববর্ষ উদযাপন মতলব দক্ষিণে প্রশাসনের বর্ণিল আয়োজনে বর্ষবরণ উদযাপিত মতলব উত্তরে উৎসবমুখর বাংলা নববর্ষ উদযাপন  মানুষ যেন সঠিক চিকিৎসা সেবা পায় সে বিষয়ে সবচেয়ে বেশী  গুরুত্ব দিচ্ছে সরকার… ড.মো.জালাল উদ্দিন এমপি সন্ত্রাস ও চাঁদাবাজি বিষয়ে কাউকে ছাড় দেয়া হবে না  – ড. মুহাম্মদ জালাল উদ্দিন এমপি 

কচুয়ায় মোটরসাইকেল-অটোরিক্সা মুখোমুখি সংঘর্ষ ॥ আহত ৪

Lovelu / ২১৩ Time View
Update : বৃহস্পতিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৪

নিজস্ব প্রতিনিধি ॥

কচুয়া উপজেলার সাচার বাজার সংলগ্ন তালুকদার বাড়ির সামনে মোটরসাইকেল ও অটোরিক্সা মুখোমুখি সংঘর্ষে ৪ জন গুরুতর আহত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে কচুয়া-সাচার-গৌরিপুর সড়কের তালুকদার বাড়ির সামনে এ সংঘর্ষ ঘটে। এতে মোটরসাইকেল চালক আরিফ হোসেন (২৭) নাইম হোসেন (২২) ও রাফি (২১) গুরুতর আহত হয়েছে। তবে অটোচালকের নাম জানা যায়নি, তার বাড়ি উজানী বলে জানা যায়।

স্থানীয়রা জানান, বৃহস্পতিবার দুপুর ১টার দিকে সাচারের উদ্দেশ্যে মোটরসাইকেল যোগে উপজেলার চাংপুর গ্রামের হারুনুর রশিদের পুত্র প্রবাসী আরিফ হোসেন, কবির হোসেনের পুত্র সেনা সদস্য নাইম হোসেন ও চাংপুর শিমুলতলী মোড়ের ব্যবসায়ী জাকির হোসেনের পুত্র বিশ^বিদ্যালয় পড়ুয়া রাফি মোটরসাইকেল যোগে পৃথকভাবে তালুকদার বাড়ির সামনে পৌছলে অটোরিক্সার সাইড নিতে গিয়ে অজ্ঞাত ঔষধ কোম্পানির গাড়ি চাপা দিয়ে তাদের গুরুতর আহত করে পালিয়ে যায়। এসময় আহত নাইম, রাফি ও আরিফ গুরুতর আহত হয়। আহতদের মধ্যে নাইমের অবস্থা আশঙ্কা জনক। তাদের উদ্ধার করে সাচারে প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকা সেনা হাসপাতালে প্রেরন করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category