• মঙ্গলবার, ১২ মে ২০২৬, ০৬:৩৭ পূর্বাহ্ন
Headline
ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সহ বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক হলেন আব্দুল আজিজ কোরবানির পশুর কোনো সংকটের আশঙ্কা নেই — মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী  মতলব উত্তরের মেঘনা পাড়ে রাসেল ভাইপার কামড় খেয়ে সাপ নিয়ে বাড়িতে যুবক কেএফটি কলেজিয়েট স্কুল ডিবেট ক্লাবের ‘ডিবেটার হান্ট ২০২৬’ সফলভাবে সম্পন্ন প্রতি পরিবার থেকে আমরা মাদকে না বলি, তাহলে মাদক নিমূল হয়ে যাবে: ড. মোহাম্মদ জালাল উদ্দিন এমপি  শ্রীনগরে উৎসব মুখর পরিবেশে  বাংলা নববর্ষ উদযাপন মতলব দক্ষিণে প্রশাসনের বর্ণিল আয়োজনে বর্ষবরণ উদযাপিত মতলব উত্তরে উৎসবমুখর বাংলা নববর্ষ উদযাপন  মানুষ যেন সঠিক চিকিৎসা সেবা পায় সে বিষয়ে সবচেয়ে বেশী  গুরুত্ব দিচ্ছে সরকার… ড.মো.জালাল উদ্দিন এমপি সন্ত্রাস ও চাঁদাবাজি বিষয়ে কাউকে ছাড় দেয়া হবে না  – ড. মুহাম্মদ জালাল উদ্দিন এমপি 

কচুয়ায় দ্বাদশ পাঞ্জেরী-চাঁদপুর কণ্ঠ বিতর্ক প্রতিযোগিতার উদ্বোধন

Lovelu / ২৬২ Time View
Update : শনিবার, ৭ অক্টোবর, ২০২৩

ওমর ফারুক সাইম॥

কচুয়ায় দ্বাদশ পাঞ্জেরী-চাঁদপুর কণ্ঠ বিতর্ক প্রতিযোগিতার শুভ উদ্বোধন ও যুগপূর্তিতে বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। এক যুগপূর্তি উপলক্ষ্যে শনিবার সকালে রহিমানগর বিএবি উচ্চ বিদ্যালয় থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালি শেষে কচুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নাজমুল হাসান প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে ফিতা কেঁটে বিতর্ক প্রতিযোগিতার শুভ উদ্বোধন করেন। উদ্বোধন শেষে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।

সিকেডিএফ কচুয়া শাখার সভাপতি মো. রাকিবুল হাসানের সভাপতিত্বে ও সিকেডিএফ চাঁদপুর জেলা শাখার যুগ্ম সম্পাদক রাজন দে সঞ্চালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন- উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নাজমুল হাসান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন- বাংলাদেশ ব্যাংকের ডিজিএম সৈয়দ আনিসুর রহমান, গোহট দক্ষিণ ইউপি চেয়ারম্যান মো. আমির হোসেন, বিশিষ্ট্য শিল্পপতি ও সমাজসেবক মো. মজিবুল্যাহ, সিকেডিএফ চাঁদপুর জেলা শাখার সভাপতি কাজী শাহাদাত, কচুয়া প্রেসক্লাবের সভাপতি আলমগীর তালুকদার, রহিমানগর বিএবি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আবুল হোসেন, সিকেডিএফ কচুয়া শাখার সিনিয়র সহসভাপতি ফরহাদ চৌধুরী, সাধারণ সম্পাদক মোহাম্মদ মহিউদ্দিন ও সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান। বিতর্ক প্রতিযোগিতায় বিচারকের দায়িত্ব পালন করেন- টেলিভিশন বির্তাকিক মো. জাহিদ হাসান, বির্তাকিক সাইফুল ইসলাম, ইসমাইল হোসেন সিরাজী, মো. আবু ছালেহ, মেহেদী হাসান সোহেল ও রাবেয়া আক্তার।

বিতর্ক প্রতিযোগিতায় প্রান্তিক পর্বে কচুয়া উপজেলায় ৪টি প্রাথমিক বিদ্যালয়, ৮টি উচ্চ মাধ্যমিক বিদ্যালয় ও ২টি কলেজ অংশ গ্রহণ করে। হাড্ডাহাড্ডি লাড়াই শেষে প্রতিযোগিতায় রহিমানগর সরকারি প্রাথমিক বিদ্যালয়, খানম একাডেমি, খাজুরিয়া লক্ষীপুর পীর ছোবহানীয়া উচ্চ বিদ্যালয়, রহিমানগর বিএবি উচ্চ বিদ্যালয়, হাজী চাঁদপুর মিয়া বালিকা উচ্চ বিদ্যালয়, শ্রীরামপুর উচ্চ বিদ্যালয় ও ড. মনসুর উদ্দীন মহিলা কলেজ বিজয় লাভ করে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category