• মঙ্গলবার, ১২ মে ২০২৬, ০৭:৪৮ পূর্বাহ্ন
Headline
ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সহ বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক হলেন আব্দুল আজিজ কোরবানির পশুর কোনো সংকটের আশঙ্কা নেই — মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী  মতলব উত্তরের মেঘনা পাড়ে রাসেল ভাইপার কামড় খেয়ে সাপ নিয়ে বাড়িতে যুবক কেএফটি কলেজিয়েট স্কুল ডিবেট ক্লাবের ‘ডিবেটার হান্ট ২০২৬’ সফলভাবে সম্পন্ন প্রতি পরিবার থেকে আমরা মাদকে না বলি, তাহলে মাদক নিমূল হয়ে যাবে: ড. মোহাম্মদ জালাল উদ্দিন এমপি  শ্রীনগরে উৎসব মুখর পরিবেশে  বাংলা নববর্ষ উদযাপন মতলব দক্ষিণে প্রশাসনের বর্ণিল আয়োজনে বর্ষবরণ উদযাপিত মতলব উত্তরে উৎসবমুখর বাংলা নববর্ষ উদযাপন  মানুষ যেন সঠিক চিকিৎসা সেবা পায় সে বিষয়ে সবচেয়ে বেশী  গুরুত্ব দিচ্ছে সরকার… ড.মো.জালাল উদ্দিন এমপি সন্ত্রাস ও চাঁদাবাজি বিষয়ে কাউকে ছাড় দেয়া হবে না  – ড. মুহাম্মদ জালাল উদ্দিন এমপি 

কচুয়ায় ডেকে নিয়ে শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগ

Lovelu / ১৯৬ Time View
Update : রবিবার, ২ এপ্রিল, ২০২৩

কচুয়া প্রতিনিধি ॥

কচুয়ায় শিশু শ্রেণির এক শিশু ছাত্রীকে (৫) ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠেছে আবুল হাসানাত (৩৫) নামের এক ব্যক্তির বিরুদ্ধে। গত ১৯ মার্চ রবিবার বিকালে উপজেলার আশ্রাফপুর গ্রামে এ ঘটনা ঘটে। ধর্ষণের শিকার ওই শিশু চাঁদপুর সদর হাসপাতালে চিকিৎসা নিয়ে বাড়িতে অবস্থান করছে। এ ঘটনায় শিশুটির মা বাদী হয়ে ৩০ মার্চ বৃহস্পতিবার আবুল হাসানাতকে আসামি করে কচুয়া থানায় অভিযোগ করেছেন। ঘটনার পর থেকে আবুল হাসানাত পলাতক রয়েছেন।

ক্ষতিগ্রস্থ শিশুর মা জানান, তাঁর মেয়ে স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ে শিশু শ্রেণিতে পড়ে। গত ১৯ মার্চ রবিবার বিকালে সে আমাদের বাড়ির পশ্চিম পাশে অন্যান্য মেয়েদের সঙ্গে খেলা করছিল। এ সময় আবুল হাসানাত আমার মেয়েকে বিভিন্ন প্রলোভন দিয়ে পাশের কলা বাগানে নিয়ে যায় এবং তাঁর ধর্ষণ করার চেষ্টা করে। পরে আমার মেয়ে কান্না কাটি করিয়া দৌড়ে বাড়ি এসে তার আমাকে বিষয়টি জানায়। খবর পেয়ে আমি দৌড়ে ঘটনাস্থল গেলে আবুল হাসানাত সেখান থেকে পালিয়ে যায়। একদিন পর আমার মেয়েঅসুস্থ হয়ে পড়লে ২১ মার্চ তাকে কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে চাঁদপুর সদর হাসপাতালে রেফার করে। ঐ হাসপাতালে দুইদিন চিকিৎসা নিয়ে গত ৩০ মার্চ কচুয়া থানায় আবুল হাসানাতকে বিবাদী করে আমি একটি অভিযোগ দায়ের করেছি। আমি এই ঘটনায় আবুল হাসানাতের দৃষ্টান্তমূলক শাস্তির দাবী করছি।

এ বিষয়ে কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইব্রাহীম খলিল এ প্রতিবেদককে বলেন, ৫ বছর বয়সী শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে ওই শিশুর মা বাদী হয়ে একটি অভিযোগ করেছেন। বিষয়টির তদন্ত চলছে।এবং অভিযুক্ত আবুল হাসানাতকে গ্রেফতারের চেষ্টা চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category