• মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০৫:১০ অপরাহ্ন
Headline
চাঁদপুরে তারেক রহমানের জনসভায় মতলব উত্তরের নেতাকর্মীদের লঞ্চযাত্রা ও অংশগ্রহণ দ্রুত সময়ের মধ্যেই চাঁদপুরে ইপিজেড স্থাপনের উদ্যোগ নেওয়া হবেঃ প্রধানমন্ত্রী  ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সহ বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক হলেন আব্দুল আজিজ কোরবানির পশুর কোনো সংকটের আশঙ্কা নেই — মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী  মতলব উত্তরের মেঘনা পাড়ে রাসেল ভাইপার কামড় খেয়ে সাপ নিয়ে বাড়িতে যুবক কেএফটি কলেজিয়েট স্কুল ডিবেট ক্লাবের ‘ডিবেটার হান্ট ২০২৬’ সফলভাবে সম্পন্ন প্রতি পরিবার থেকে আমরা মাদকে না বলি, তাহলে মাদক নিমূল হয়ে যাবে: ড. মোহাম্মদ জালাল উদ্দিন এমপি  শ্রীনগরে উৎসব মুখর পরিবেশে  বাংলা নববর্ষ উদযাপন মতলব দক্ষিণে প্রশাসনের বর্ণিল আয়োজনে বর্ষবরণ উদযাপিত মতলব উত্তরে উৎসবমুখর বাংলা নববর্ষ উদযাপন 

মতলব উত্তরে  বিনামূল্যে বীজ ও সার বিতরণ

এখন সার কৃষকের পিছে পিছে ঘুরছে…উপজেলা চেয়ারম্যান এমএ কুদ্দুস

Lovelu / ২১৬ Time View
Update : শনিবার, ২৪ জুন, ২০২৩

নিজস্ব প্রতিবেদক:

চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় ২০২২-২০২৩ অর্থবছরে প্রণোদনা কর্মসূচির আওতায় খরিপ/২০২৩-২৪ মৌসুমে রোপা আমন ধানের (উফশী জাত) আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ১৩শ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা এমএ কুদ্দুস।

উপজেলা কৃষি দপ্তরের আয়োজনে ও উপজেলা প্রশাসনের সহযোগিতায় উপজেলা নির্বাহী অফিসার আশরাফুল হাসানের সভাপতিত্বে ও উপ-সহকারি উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মজিবুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা কৃষি কর্মকর্তা ফয়সাল মোহাম্মদ আলী, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা বীথি রাণী দাস, সহকারি কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আবুল কালাম আজাদ।

প্রধান অতিথির বক্তব্যে বীর মুক্তিযোদ্ধা এমএ কুদ্দুস বলেন, সরকার কৃষিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছে। যে সারের দাম ছিল বিএনপির আমলে ৮০ টাকা, সেই সার আমরা কমিয়ে ২৫ টাকা নিয়ে এসেছি, এটা কেউ চিন্তাও করতে পারে না। আমরা আপনাদের উন্নত মানের বীজ দিচ্ছি, ভালো সার দিচ্ছি একসময় স্যারের জন্য কৃষকগুলি খেয়েছিল। আর এখন স্যার কৃষকের পিছে পিছে ঘুরছে। সার সরকার আপনাদের কাছে পৌঁছে দিচ্ছেন, এটাই আমাদের সরকারের পার্থক্য আমাদের সরকার কৃষি বান্ধব সরকার। কৃষকদের মঙ্গলের জন্য মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা অক্লান্ত পরিশ্রম করছেন। যার ফলে আজকে আপনাদেরকে সার ও বীজ প্রদান করছেন।

কৃষি কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার সহায়তা কৃষি প্রণোদনা কর্মসূচি গ্রহণ করেছেন উক্ত প্রণোদনা কর্মসূচির আওতায় উপকারভোগী কৃষক /কৃষাণী ১ হাজার ৩শ’ জন প্রতিজন কৃষক/কৃষাণী বিনামূল্যে রোপা আমন ধান বীজ ৫ কেজি, ডিএপি সার ১০ কেজি, এমওপি সার ১০ কেজি করে উপজেলা ১৪টি ইউনিয়ন ও ছেংগারচর পৌরসভা ১ হাজার ৭শ’ জন কৃষকের মাঝে কৃষি বান্ধব সরকার দেশের কৃষি উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে এ কৃষি প্রণোদনা বিতরণ করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category