• বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৯:০৭ পূর্বাহ্ন
Headline
ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সহ বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক হলেন আব্দুল আজিজ কোরবানির পশুর কোনো সংকটের আশঙ্কা নেই — মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী  মতলব উত্তরের মেঘনা পাড়ে রাসেল ভাইপার কামড় খেয়ে সাপ নিয়ে বাড়িতে যুবক কেএফটি কলেজিয়েট স্কুল ডিবেট ক্লাবের ‘ডিবেটার হান্ট ২০২৬’ সফলভাবে সম্পন্ন প্রতি পরিবার থেকে আমরা মাদকে না বলি, তাহলে মাদক নিমূল হয়ে যাবে: ড. মোহাম্মদ জালাল উদ্দিন এমপি  শ্রীনগরে উৎসব মুখর পরিবেশে  বাংলা নববর্ষ উদযাপন মতলব দক্ষিণে প্রশাসনের বর্ণিল আয়োজনে বর্ষবরণ উদযাপিত মতলব উত্তরে উৎসবমুখর বাংলা নববর্ষ উদযাপন  মানুষ যেন সঠিক চিকিৎসা সেবা পায় সে বিষয়ে সবচেয়ে বেশী  গুরুত্ব দিচ্ছে সরকার… ড.মো.জালাল উদ্দিন এমপি সন্ত্রাস ও চাঁদাবাজি বিষয়ে কাউকে ছাড় দেয়া হবে না  – ড. মুহাম্মদ জালাল উদ্দিন এমপি 

একদিনের এসপি একাদশ শ্রেণির সরশী

Lovelu / ১৯৫ Time View
Update : বুধবার, ১১ অক্টোবর, ২০২৩

কুড়িগ্রাম প্রতিনিধি:

আন্তর্জাতিক কন্যা শিশু দিবস উদযাপনের অংশ হিসেবে কুড়িগ্রামে প্রতীকী পুলিশ সুপারের দায়িত্ব পালন করল রাইয়াদ মারিয়া সরশী। কিশোরী ও যুব নারীদের মধ্যে স্বাবলম্বী হওয়ার স্বপ্ন জাগিয়ে তোলা এবং তাদের মাঝে বিশ্বাস স্থাপন করা; যা তারা স্বপ্ন দেখতে এবং নেতৃত্ব দানে পারদর্শী এবং স্বাধীন। গার্লস টেকওভারের অংশ হিসেবে সরশী একদিনের জন্য প্রতীকী হিসেবে কুড়িগ্রাম জেলার পুলিশ সুপারের দায়িত্ব পালন করেন।

সরশীর বাড়ি কুড়িগ্রাম জেলার চিলমারী উপজেলায়। তিনি একাদশ শ্রেণির শিক্ষার্থী।

প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশের আয়োজনে মঙ্গলবার সকালে পুলিশ সুপারের কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে পুলিশ সুপার আল আসাদ মো. মাহফুজুল ইসলাম প্রতীকী পুলিশ সুপারের কাছে দায়িত্ব অর্পণ করেন।

কুড়িগ্রাম পুলিশ সুপার আল আসাদ মো. মাহফুজুল ইসলাম ফুল দিয়ে সরশীকে স্বাগত জানান এবং প্রতীকী পরিচালক হিসেবে সরশীকে তার অফিসের অন্যান্য কর্মকর্তাদের সঙ্গে পরিচয় করিয়ে দেন। পরিচয়পর্ব শেষে পুলিশ সুপার কুড়িগ্রাম জেলায় তার কার্যালয়ের গুরুত্বপূর্ণ কাজ সম্পর্কে সরশীকে অবহিত করেন।

পুলিশ সুপার আইনশৃঙ্খলা বজায় রাখার পাশাপাশি নারী ও শিশু নির্যাতন বন্ধের মাধ্যমে কন্যা শিশু ও নারী নেতৃত্ব বিকাশে কাজ করে। বিভিন্ন শ্রেণি-পেশার লোকজনের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত গ্রহণ করেন। দাপ্তরিক কাজ শেষে সরশী এবং পুলিশ সুপার তাদের অভিজ্ঞতা বিনিময় করেন। কন্যা শিশুদের ক্ষমতায়নের জন্য এ ধরনের একটি গুরুত্বপূর্ণ কাজ করার জন্য প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশকে ধন্যবাদ জ্ঞাপন করেন।

সরশী বলেন, প্রতীকীভাবে পুলিশ সুপারের দায়িত্ব পালন করায় আমার জীবনে একটি নতুন স্বপ্ন তৈরি হয়েছে। আমি কুড়িগ্রাম জেলার পুলিশ প্রশাসনের বিভিন্ন বিভিন্ন কার্যক্রম সম্পর্কে জানতে পেরেছি। আইনশৃঙ্খলা বজায় রাখার ক্ষেত্রে; বাল্যবিবাহ বন্ধে, নারী ও শিশু নির্যাতন বন্ধে এবং নারীদের জন্য সহায়ক পরিবেশ তৈরির লক্ষ্যে কিভাবে কাজ করছে তা জানতে পেরেছি। আজকে আমি প্রতীকী পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছি। আমি চাই প্রতীকী শব্দ বাদ দিয়ে প্রকৃত পুলিশ সুপার হতে। কুড়িগ্রামের কন্যা শিশুদের অধিকার নিশ্চিত করার জন্য কাজ করব এবং কুড়িগ্রাম থেকে বাল্যবিবাহ শূন্যের কোঠায় নামিয়ে আনার স্বপ্ন দেখেন।

আন্তর্জাতিক কন্যা দিবস উদযাপন উপলক্ষে ২০১৬ সাল থেকে প্ল্যান ইন্টারন্যাশনাল গার্লস টেকওভার এর আয়োজন করে আসছে। কন্যা শিশুরা সমান সুযোগ এবং সমানাধিকার পেলে বদলে দিতে পারে তাদের নিজের জীবন আশপাশের সমাজ এবং সমাজের এমন বিশ্বাস থেকেই প্ল্যান ইন্টারন্যাশনাল গার্লস টেকওভার কর্মসূচির উদ্যোগ গ্রহণ ও বাস্তবায়ন করে।

যেসব সংস্থা বা প্রতিষ্ঠানসমূহ নারী ও কন্যা শিশুদের সমতা ও অধিকারে বিশ্বাস করে এবং এ বিষয়ে কাজ করে, তাদের জন্য গার্লস টেকওভার কর্মসূচি প্রতিশ্রুতি ও সম্প্রীতি প্রদর্শনের একটি গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক প্ল্যাটফর্ম হিসেবে ইতোমধ্যেই প্রতিষ্ঠিত হয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন- অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) রুহুল আমীন, অতিরিক্ত পুলিশ সুপার একেএম ওহিদুন্নবী, যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক আলী আর রেজা, মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক জেবুন নেছা, কুড়িগ্রাম প্রেস ক্লাবের সভাপতি রাজু মোস্তাফিজ প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category