আব্দুল মান্নান সিদ্দিকী:
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান এমপি বলেছেন আমাদের দেশে কর্মক্ষম জনসংখ্যা ৬৫ ভাগ যা পৃথিবীর অনেক দেশেই নেই। আমরা এগিয়ে যাচ্ছি।আমাদের যুব সমাজ রয়েছে আমাদেরকে কেউ আটকাতে পারবে না। যদি আমাদের যুব সমাজ মাদকের এই ভয়ঙ্কর ছোবলে আটকে যায়, তাহলে বাংলাদেশের উন্নয়নের পথ হারানোর সম্ভাবনা থেকে যাবে।
শনিবার মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার লস্করপুরে মাদকাসক্তি ও মানসিক হাসপাতাল “আহ্ছানিয়া হেনা আহমেদ মনোযত্ন কেন্দ্র” উদ্বোধন অনুষ্ঠানে তার বক্তব্যকালে তিনি এসব কথা বলেন।

উদ্বোধনী অনুষ্ঠানে ঢাকা আহ্ছানিয়া মিশনের সভাপতি কাজী রফিকুল আলমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান, এমপি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মহাপরিচালক মো: আবদুল ওয়াহাব ভূঞা, ঢাকা বিভাগীয় কমিশনার মো: সাবিরুল ইসলাম, মুন্সিগঞ্জ জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট কাজী নাহিদ রসুল ও পুলিশ সুপার মাহফুজুর রহমান আল-মামুন প্রমূখ ।
উদ্বোধনের শুরুতে আহ্ছানিয়া মিশন নারী মাদকাসক্তি চিকিৎসা কেন্দ্রের রিকভারীরা স্বাগত সঙ্গিত পরিবেশন করেন ও অতিথিদের সম্মাননা স্বারক প্রদান করা হয়।
অনুষ্ঠান শেষে আহ্ছানিয়া হেনা আহমেদ মনোযত্ন কেন্দ্রের বিভিন্ন ইউনিট ও কার্যক্রম পরিদর্শন করেন রোগীদের সাথে কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান।