• মঙ্গলবার, ১২ মে ২০২৬, ০৬:১৬ পূর্বাহ্ন
Headline
ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সহ বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক হলেন আব্দুল আজিজ কোরবানির পশুর কোনো সংকটের আশঙ্কা নেই — মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী  মতলব উত্তরের মেঘনা পাড়ে রাসেল ভাইপার কামড় খেয়ে সাপ নিয়ে বাড়িতে যুবক কেএফটি কলেজিয়েট স্কুল ডিবেট ক্লাবের ‘ডিবেটার হান্ট ২০২৬’ সফলভাবে সম্পন্ন প্রতি পরিবার থেকে আমরা মাদকে না বলি, তাহলে মাদক নিমূল হয়ে যাবে: ড. মোহাম্মদ জালাল উদ্দিন এমপি  শ্রীনগরে উৎসব মুখর পরিবেশে  বাংলা নববর্ষ উদযাপন মতলব দক্ষিণে প্রশাসনের বর্ণিল আয়োজনে বর্ষবরণ উদযাপিত মতলব উত্তরে উৎসবমুখর বাংলা নববর্ষ উদযাপন  মানুষ যেন সঠিক চিকিৎসা সেবা পায় সে বিষয়ে সবচেয়ে বেশী  গুরুত্ব দিচ্ছে সরকার… ড.মো.জালাল উদ্দিন এমপি সন্ত্রাস ও চাঁদাবাজি বিষয়ে কাউকে ছাড় দেয়া হবে না  – ড. মুহাম্মদ জালাল উদ্দিন এমপি 

মতলব উত্তরে দলীয় নেতা কর্মীদের সাথে মতবিনিময়

আবারও বাংলাদেশের প্রধান মন্ত্রী হবে শেখ হাসিনা: সাবেক মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া

Lovelu / ২২৭ Time View
Update : মঙ্গলবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৩

গোলাম নবী খোকন:

আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীর বিক্রম বলেছেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা, গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী, বাংলাদেশ আওয়ামীলীগের সভানেত্রী জননেত্রী শেখ হাসিনা আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আবারও বাংলাদেশের প্রধানমন্ত্রী হবেন। তিনি হলেন মানবতার মা, তার হাতেই দেশ নিরাপদে থাকবে। শেখ হাসিনা সরকার ক্ষমতায় আছে বলেই সারা বাংলাদেশে ব্যাপক উন্নয়ন হয়েছে।

১৯ সেপ্টেম্বর(মঙ্গলবার) মতলব উত্তরের মোহনপুরে নীজ বাড়িতে দলীয় নেতা কর্মীদের সাথ মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

তিনি আরোও বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন ডিসেম্বরের শেষ নাগাদ হবে। আপনারা দলীয় নেতা কর্মী সকলে প্রস্তুত থাকুন, এখন আর বসে থাকার সময় নাই, প্রত্যেকের বাড়ি বাড়ি গিয়ে এখনই নৌকার পক্ষে কাজ করুন। বিএনপি নাটক শুরু করেছে, নির্বাচনে আসবেনা, তারা প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগ চায়, তত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন চায়, যেমন একটা মামুর বাড়ির আবদার, বিএনপি জনগণের মেন ডেট নিয়ে কোন দিনই ক্ষমতায় আসতে পারবেনা, সে জন্য তারা সব সময়ই আবোল তাবোল বলে নির্বাচন বানচাল করার চেষ্টা করছে, কোন কাজ হবেনা,আগামী জাতীয় সংসদ নির্বাচনে আবারও বাংলাদেশের প্রধানমন্ত্রী হবে জননেত্রী দেশরত্ন শেখ হাসিনা।

এ সময় উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামিলীগের সদস্য জননেতা সাজেদুল হোসেন চৌধুরী দীপু, মতলব দক্ষিণ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সিরাজুল মোস্তফা তালুকদার, মতলব উত্তর উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম হাওলাদার, বাংলাদেশ ছাত্র লীগের সাবেক সহ-সভাপতি আশফাক চৌধুরী মাহী, উপজেলা আওয়ামীলীগের সদস্য বাবু রাধেশ্যাম চান্দু, বাংলাদেশ আওয়ামীলীগ কেন্দ্রীয় উপকমিটির তথ্য ও গবেষনা বিষয়ক সম্পাদক আহসান উল্লাহ আহসান, মতলব দক্ষিণ নারায়ণ পুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জহিরুল মোস্তফা তালুকদার, মতলব উত্তর বাগান বাড়ি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান বীর মুক্তি যোদ্ধা নান্নুমিয়া, ফতেপুর পূর্ব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আজমল হোসেন চৌধুরী, সুলতানাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুবকর ছিদ্দিক খোকন, কলাকান্দা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোবান সরকার (সোবা), জহিরাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ সেলিম রেজা, ছেংগারচর পৌর আওয়ামিলীগের ভার প্রাপ্ত সভাপতি মনির হোসেন,সাধারণ সম্পাদক আতাউর রহমান , মোহনপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আব্দুল হাই, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক কাজী শরীফ, মহানগর উত্তর বিমান বন্দর থানা যুবলীগের সভাপতি হৃদয় চৌধুরী,ছেংগারচর পৌর কৃষক লীগের সভাপতি আব্দুল কাদির, ছেংগারচর পৌর যুবলীগের সাধারণ সম্পাদক জাকির হোসেন, মতলব উত্তর উপজেলা ছাত্র লীগের সাবেক যুগ্ন আহবায়ক তামজিদ সরকার রিয়াদ সহ মতলব উত্তর ও দক্ষিণ আওয়ামিলীগ ও সহযোগী সংগঠনের নেতৃ বৃন্দ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category