• রবিবার, ১০ মে ২০২৬, ১২:১৬ অপরাহ্ন
Headline
ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সহ বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক হলেন আব্দুল আজিজ কোরবানির পশুর কোনো সংকটের আশঙ্কা নেই — মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী  মতলব উত্তরের মেঘনা পাড়ে রাসেল ভাইপার কামড় খেয়ে সাপ নিয়ে বাড়িতে যুবক কেএফটি কলেজিয়েট স্কুল ডিবেট ক্লাবের ‘ডিবেটার হান্ট ২০২৬’ সফলভাবে সম্পন্ন প্রতি পরিবার থেকে আমরা মাদকে না বলি, তাহলে মাদক নিমূল হয়ে যাবে: ড. মোহাম্মদ জালাল উদ্দিন এমপি  শ্রীনগরে উৎসব মুখর পরিবেশে  বাংলা নববর্ষ উদযাপন মতলব দক্ষিণে প্রশাসনের বর্ণিল আয়োজনে বর্ষবরণ উদযাপিত মতলব উত্তরে উৎসবমুখর বাংলা নববর্ষ উদযাপন  মানুষ যেন সঠিক চিকিৎসা সেবা পায় সে বিষয়ে সবচেয়ে বেশী  গুরুত্ব দিচ্ছে সরকার… ড.মো.জালাল উদ্দিন এমপি সন্ত্রাস ও চাঁদাবাজি বিষয়ে কাউকে ছাড় দেয়া হবে না  – ড. মুহাম্মদ জালাল উদ্দিন এমপি 

আজ চাঁদপুর জেলা ফটো জার্নালিস্ট এসোসিয়েশন কার্যকরি পরিষদ নির্বাচন

Lovelu / ৩৫৮ Time View
Update : শনিবার, ১১ মার্চ, ২০২৩

স্টাফ রিপোর্টারঃ

বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন চাঁদপুর জেলা শাখার কার্যকরি পরিষদ নির্বাচন আজ ১১ মার্চ শনিবার। চাঁদপুর প্রেসক্লাবে বেলা ১১টা থেকে বিকাল ৩টা পর্যন্ত টানা ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। নির্বাচনে সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ৮টি পদে ১৬জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন।

নির্বাচনে প্রতিদ্বন্দ্বি প্রার্থীরা হলেন- সভাপতি পদে এমএ লতিফ ও গোলাম মোস্তফা, সিনিয়র সহ-সভাপতি পদে কেএম মাসুদ ও কবির হোসেন মিজি, সহ-সভাপতি পদে এসএম সোহেল ও এমএম কামাল, সাধারণ সম্পাদক পদে অভিজিত রায় ও শাওন পাটওয়ারী, সিনিয়র যুগ্ম সম্পাদক পদে মাজহারুল ইসলাম অনিক ও আশিক বিন রহিম, সাংগঠনিক সম্পাদক পদে মো. আবদুর রহমান গাজী ও সাইদ হোসেন অপু, কোষাধ্যক্ষ পদে মো. আলমগীর হোসেন পাটওয়ারী ও কে এম সালাউদ্দিন, প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে শাহরিয়ার খান কৌশিক ও মুহাম্মদ বাদশা ভুঁইয়া।

এছাড়া যুগ্ম সম্পাদক পদে শরীফুল ইসলাম, দপ্তর সম্পাদক পদে সজীব খান, সাংস্কৃতিক ও ক্রীড়া সম্পাদক পদে আনোয়ারুল হক, কার্যনির্বাহী সদস্য পদে চৌধুরী ইয়াসিন ইকরাম, মোহাম্মদ সাইফুল আজম ও শেখ আল মামুন এর কোন প্রতিদ্বন্দ্বি প্রার্থী নেই। ভোট গ্রহনের কাজ সম্পন্ন হলে প্রধান নির্বাচন কমিশনার চূড়ান্ত ফলাফলের সাথে তাদেরকে নির্বাচিত ঘোষণা করবেন।

নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার বাদল মজুমদার, নির্বাচন কমিশনার মো. মাসুদ আলম ও এম আর ইসলাম বাবু।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category