• সোমবার, ২৫ মে ২০২৬, ০৯:৫৬ অপরাহ্ন
Headline
চাঁদপুরে তারেক রহমানের জনসভায় মতলব উত্তরের নেতাকর্মীদের লঞ্চযাত্রা ও অংশগ্রহণ দ্রুত সময়ের মধ্যেই চাঁদপুরে ইপিজেড স্থাপনের উদ্যোগ নেওয়া হবেঃ প্রধানমন্ত্রী  ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সহ বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক হলেন আব্দুল আজিজ কোরবানির পশুর কোনো সংকটের আশঙ্কা নেই — মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী  মতলব উত্তরের মেঘনা পাড়ে রাসেল ভাইপার কামড় খেয়ে সাপ নিয়ে বাড়িতে যুবক কেএফটি কলেজিয়েট স্কুল ডিবেট ক্লাবের ‘ডিবেটার হান্ট ২০২৬’ সফলভাবে সম্পন্ন প্রতি পরিবার থেকে আমরা মাদকে না বলি, তাহলে মাদক নিমূল হয়ে যাবে: ড. মোহাম্মদ জালাল উদ্দিন এমপি  শ্রীনগরে উৎসব মুখর পরিবেশে  বাংলা নববর্ষ উদযাপন মতলব দক্ষিণে প্রশাসনের বর্ণিল আয়োজনে বর্ষবরণ উদযাপিত মতলব উত্তরে উৎসবমুখর বাংলা নববর্ষ উদযাপন 

মতলবে বার্ষিক ক্রীড়া-সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

স্থানীয় পর্যায়ে ক্রীড়া প্রতিযোগিতার মাধ্যমে বের হয়ে আসছে দক্ষ খেলোয়াড়……পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম

Lovelu / ২৩৮ Time View
Update : বৃহস্পতিবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৩

মাহবুব আলম লাভলু :

আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলী সদস্য ও পরিকল্পনা প্রতিমন্ত্রী অধ্যাপক ড. শামসুল আলম বলেছেন ক্রীড়া উন্নয়নে দেশের প্রত্যন্ত অঞ্চলেও অর্থ বরাদ্দ দিয়ে স্টেডিয়াম নির্মাণসহ প্রয়োজনীয় সকল ব্যবস্থা নিয়েছে বর্তমান সরকার। আর এতে করে স্থানীয় পর্যায়ে ক্রীড়া প্রতিযোগিতার মাধ্যমে বের হয়ে আসছে দক্ষ খেলোয়াড়।

৯ ফেব্রুয়ারী বৃহস্পতিবার বিকালে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার বাগানবাড়ির হাজী মোঃ ছিদ্দুকুর রহমান উচ্চ বিদ্যালয়ের ২৯ তম বার্ষিক ক্রীড়া-সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, শিক্ষার্থীদের লেখাপড়ার পাশাপাশি খেলাধুলার প্রতিও আগ্রহী করে গড়ে তুলতে হবে। কেননা, শিক্ষার্থীদের শারীরিক গঠন ও মানসিক বিকাশে ক্রীড়ার কোন বিকল্প নেই।

অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর-২ নির্বাচনী আসনের সংসদ সদস্য এডভোকেট নুরুল আমিন রুহুল।

স্কুল পরিচালনা কমিটির সভাপতি শান্তাজ আহমেদের সভাপতিত্বে এবং আজিজুল হক মাষ্টারের সঞ্চালনায় অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, প্রধানমন্ত্রী কার্যালয়ের ডিজি গভর্নেন্স ইনোভেশন ইউনিট ড. আব্দুল লতিফ সরকার,উপজেলা নির্বাহী অফিসার আশরাফুল হাসান,উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল কাইয়ুম খান, ইউপি চেয়ারম্যান আব্দুল্লাহ আল মামুন, স্কুলে প্রধান শিক্ষক আলাউদ্দিন মিয়াজী, ইঞ্জিনিয়ার জুলহাস মিয়া।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category