• রবিবার, ৩১ মে ২০২৬, ০২:২৭ পূর্বাহ্ন
Headline
চাঁদপুরে তারেক রহমানের জনসভায় মতলব উত্তরের নেতাকর্মীদের লঞ্চযাত্রা ও অংশগ্রহণ দ্রুত সময়ের মধ্যেই চাঁদপুরে ইপিজেড স্থাপনের উদ্যোগ নেওয়া হবেঃ প্রধানমন্ত্রী  ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সহ বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক হলেন আব্দুল আজিজ কোরবানির পশুর কোনো সংকটের আশঙ্কা নেই — মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী  মতলব উত্তরের মেঘনা পাড়ে রাসেল ভাইপার কামড় খেয়ে সাপ নিয়ে বাড়িতে যুবক কেএফটি কলেজিয়েট স্কুল ডিবেট ক্লাবের ‘ডিবেটার হান্ট ২০২৬’ সফলভাবে সম্পন্ন প্রতি পরিবার থেকে আমরা মাদকে না বলি, তাহলে মাদক নিমূল হয়ে যাবে: ড. মোহাম্মদ জালাল উদ্দিন এমপি  শ্রীনগরে উৎসব মুখর পরিবেশে  বাংলা নববর্ষ উদযাপন মতলব দক্ষিণে প্রশাসনের বর্ণিল আয়োজনে বর্ষবরণ উদযাপিত মতলব উত্তরে উৎসবমুখর বাংলা নববর্ষ উদযাপন 

বাসচাপায় প্রাণ গেলো কচুয়া উপজেলা ছাত্রদলের নেতার: আহত তিন

Lovelu / ৩০৫ Time View
Update : সোমবার, ২ অক্টোবর, ২০২৩

ওমর ফারুক সাইম, কচুয়াঃ 
কচুয়ার আল-আরাফা পরিবহনের বাস ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে কচুয়া উপজেলা ছাত্রদলের একাংশের সাধারণ সম্পাদক ওমর ফারুক (৩৫) নিহত হয়েছে।
সোমবার সকালে কচুয়া উপজেলার ঘাগড়া বাজার নতুন পাড়া জামে মসজিদ সংলগ্ন এলাকায় এ সড়ক দুর্ঘটনা ঘটে।
এ ঘটনায় আহত হয়েছেন আরো তিনজন। তারা হলেন- রাগদৈল গ্রামের আবু তাহের(৬০), আবু তাহেরের স্ত্রী জাবিন খান ও কলাকোপা গ্রামের জোহর আলীর ছেলে নবীর (৩০)।
নিহত ওমর ফারুক তেগুরিয়া গ্রামের বাসিন্দা । তিনি ছাত্রদলের রাজনীতির সাথে জড়িত। বর্তমানে তিনি কচুয়া উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকাগামী আল-আরাফা পরিবহনের বাসের সাথে মুখোমুখি সংঘর্ষ হয় সিএনজির। আহত হয় চার জন। স্থানীয়রা তাদের উদ্ধার করে কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ওমর ফারুককে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে কচুয়া থানায় অফিসার ইনচার্জ ইব্রাহিম খলিল জানান, আল-আরাফাহ পরিবহনের বাসটি জব্দ করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category