• শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬, ০৪:৫১ পূর্বাহ্ন
Headline
সংবর্ধনার মাধ্যমে অনুপ্রেরণা নিয়ে প্রকৃত মানুষ হয়ে দেশের কল্যাণে সকলকে কাজ করতে হবেঃ ডা. দেওয়ান মোঃ ইমদাদুল হক মানিক খেলাধুলা সমাজের সকল স্তরের মানুষের মধ্যে ঐক্য ও সম্প্রীতি বাড়ানোর অন্যতম মাধ্যমঃ আলমগীর সরকার মেজর জিয়াকে ৭১ রণাঙ্গনে যুদ্ধে যেতে সাহস যুগিয়ে ছিলেন খালেদা- ডাঃ জাহিদ মতলবে আনন্দঘন ও উৎসবমুখর আয়োজনে এসএসসি ৯৫ ব্যাচের ৩০ বছর পূর্তি উদযাপন শ্রীনগরে মধ্য বাঘড়া আলহেরা আইডিয়াল মাদ্রাসার শিক্ষার্থীদের নবীন বরণ প্রবাসীরা দূরে থাকলেও তারাই সবচেয়ে বেশি দেশকে প্রতিনিধিত্ব করেনঃ পোল্যান্ডের রাষ্ট্রদূত মোঃ মাইনুল ইসলাম ফুলছড়িতে ৩৫০ জন শীতার্ত মানুষের পাশে আবুল কাশেম ইলিমা কল্যাণ ট্রাস্ট চাঁদপুর-২ আসনে জামায়াতের প্রার্থী সহ ৬ জনের মনোনয়ন বাতিল, ৫ জন বৈধ,একজনের প্রত্যাহার মতলব উত্তরে হলি ড্রিম  একাডেমির কোরআন ছবক,বই উৎসব ও পুরস্কার বিতরণ স্বামীর পাশে চিরনিদ্রায় শায়িত হলেন আপসহীন নেত্রী খালেদা জিয়া

হাসপাতালের অনিয়ম দুর্নীতি বন্ধের দাবিতে গাইবান্ধায় প্রতিবাদ সমাবেশ

Lovelu / ২৭৭ Time View
Update : শুক্রবার, ২৩ সেপ্টেম্বর, ২০২২

মোঃ সাজেদুল ইসলাম, গাইবান্ধা:
গাইবান্ধা জেনারেল হাসপাতাল ও জেলার সকল উপজেলার হাসপাতাল এবং স্বাস্থ্য কেন্দ্র গুলোতে ব্যাপক অনিয়ম দুর্নীতি বন্ধসহ চিকিৎসা ব্যবস্থার উন্নতির দাবিতে গাইবান্ধায় প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ ২৩ সেপ্টেম্বর শুক্রবার দুপুরে শহরের ডিবি রোড়ের নাট্য সংস্থার সামনে ঘন্টাব্যাপী এ প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
নাগরিক মঞ্চ এর আয়োজনে এ প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন নাগরিক মঞ্চ আহবায়ক এ্যাড. সিরাজুল ইসলাম বাবু, সদস্য সচিব প্রবীর চক্রবর্তী, জাহাঙ্গীর কবির তনু, নুর মোহাম্মাদ বাবু প্রমুখ।
বক্তাগণ বলেন, গাইবান্ধা জেনারেল হাসপাতাল দীর্ঘদিন যাবত নানা সংকটে নিমজ্জিত। ডাক্তার নার্স, যন্ত্রপাতির সংকট, নানা প্রকার অনিয়ম দুর্নীতি অব্যবস্থাপনাসহ বহু সমস্যায় জর্জরিত হাসপাতাল। এখানে সরকারি ভাবে বরাদ্দ এক্সরে, আলট্রা সনোগ্রাফি মেশিন থাকলেও তা ব্যবহার হয় না। প্রেসক্রিপশন অনুযায়ী পর্যাপ্ত ঔষধ মেলেনা  চিকিৎসা নিতে আসা রোগীদের। একটু গুরুতর হলেই নানা অজুহাতে রোগীদের রংপুর, বগুড়ায় রেফাট করা হয়। রোগীর স্বজনদের সাথে দুর্ব্যবহার, দালালের দৌরাত্ম্য, বরাদ্দ অর্থ লুটপাট করে রোগীদের নিম্নমানের খাবার সরবরাহ, টয়লেট ব্যবস্থার চরম অপরিচ্ছন্নতা, দুগন্ধযুক্ত পরিবেশসহ নানা অনিয়ম দুর্নীতি অব্যবস্থাপনার কথা তুলে ধরেন । বক্তারা উক্ত ঘটনা গুলোর দ্রুত সকল সমস্যার সমাধানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রয়োজনী হস্তক্ষেপ কামনা করেন ।
এছাড়াও সমাবেশে গাইবান্ধার বালাসী থেকে বাহাদুরাবাদ পর্যন্ত সেতু নির্মাণ, দ্রুত ঘাঘট লেকের অবৈধ দখল মুক্ত করে উন্নয়ন করণ, রামসাগর ট্রেন পুনঃ চালু, জেলায় গ্যাস সংযোগ প্রদান, কৃষি বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজ হাসপাতাল স্থাপনসহ বিভিন্ন যোক্তিক দাবি তুলে ধরেন বক্তারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category