• শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬, ০৫:১৬ পূর্বাহ্ন
Headline
সংবর্ধনার মাধ্যমে অনুপ্রেরণা নিয়ে প্রকৃত মানুষ হয়ে দেশের কল্যাণে সকলকে কাজ করতে হবেঃ ডা. দেওয়ান মোঃ ইমদাদুল হক মানিক খেলাধুলা সমাজের সকল স্তরের মানুষের মধ্যে ঐক্য ও সম্প্রীতি বাড়ানোর অন্যতম মাধ্যমঃ আলমগীর সরকার মেজর জিয়াকে ৭১ রণাঙ্গনে যুদ্ধে যেতে সাহস যুগিয়ে ছিলেন খালেদা- ডাঃ জাহিদ মতলবে আনন্দঘন ও উৎসবমুখর আয়োজনে এসএসসি ৯৫ ব্যাচের ৩০ বছর পূর্তি উদযাপন শ্রীনগরে মধ্য বাঘড়া আলহেরা আইডিয়াল মাদ্রাসার শিক্ষার্থীদের নবীন বরণ প্রবাসীরা দূরে থাকলেও তারাই সবচেয়ে বেশি দেশকে প্রতিনিধিত্ব করেনঃ পোল্যান্ডের রাষ্ট্রদূত মোঃ মাইনুল ইসলাম ফুলছড়িতে ৩৫০ জন শীতার্ত মানুষের পাশে আবুল কাশেম ইলিমা কল্যাণ ট্রাস্ট চাঁদপুর-২ আসনে জামায়াতের প্রার্থী সহ ৬ জনের মনোনয়ন বাতিল, ৫ জন বৈধ,একজনের প্রত্যাহার মতলব উত্তরে হলি ড্রিম  একাডেমির কোরআন ছবক,বই উৎসব ও পুরস্কার বিতরণ স্বামীর পাশে চিরনিদ্রায় শায়িত হলেন আপসহীন নেত্রী খালেদা জিয়া

সাফ চ্যাম্পিয়নশীপ জয়ী নারী ফুটবল দল দেশে এসে পৌঁছেছে

Lovelu / ৪৪৩ Time View
Update : বৃহস্পতিবার, ৩১ অক্টোবর, ২০২৪

ডেস্ক নিউজ

সাফ চ্যাম্পিয়নশীপ জয়ী বাংলাদেশ নারী ফুটবল দল দুপুরে দেশে এসে পৌঁছেছে।

 

সাবিনা খাতুনের নেতৃত্বে বাংলাদেশ দল কাঠমান্ডু থেকে দুপুর ২.১৫ মিনিটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায়। ঐতিহাসিক এই অর্জনের পর বাংলাদেশ দলকে বরণ করে নিতে বিমানবন্দরে প্রস্তুত ছিল বাংলাদেশ ফুটবল ফেডারেশনের কর্মকর্তারা। বিমানবন্দর থেকে ছাদখোলা বাসে চ্যাম্পিয়ন ট্রফিসহ সাবিনা, রুপনা, তহুরা, মনিকারা বাফুফে ভবনের দিকে রওয়ানা হয়েছে। ঢাকা শহরের বিভিন্ন জায়গা প্রদক্ষিণ করে বাংলাদেশ দলকে বহনকারী বাসটি বাফুফে ভবনে পৌঁছাবে।

বিআরটিসি বাসটি চ্যাম্পিয়ন দলের খেলোয়াড়দের ছবি দিয়ে সাজানো হয়েছে। পুরো বাসের চারদিকে বড় অক্ষরে চ্যাম্পিয়ন শব্দটি লেখা রয়েছে।

 

সাবিনাদের বরণ করে নিতে বাফুফে ভবনে বিপুল সংখ্যক ভক্ত সমর্থক উপস্থিত হয়েছে।

 

সন্ধ্যায় বাফুফে ভবনে ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার সাথে সাক্ষাত করবে বাংলাদেশ দল।

 

গতকাল নেপালের রাজধানী কাঠমান্ডুর দশরথ রঙ্গশালা স্টেডিয়ামে ফাইনালে স্বাগতিকদের ২-১ গোলে হারিয়ে টানা দ্বিতীয়বারের মত সাফ ফুটবলের শ্রেষ্ঠত্ব ধরে রাখার কৃতিত্ব অর্জন করে বাংলাদেশ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category