• শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ১২:২৩ অপরাহ্ন
Headline
মতলব উত্তরে বিজয় দিবস উদযাপনে প্রস্তুতি সভা মাধ্যমিক স্তরের শিক্ষায় দুর্বলতা উচ্চশিক্ষায় প্রভাব ফেলেঃ ইউএনও মাহমুদা কুলসুম মনি  ধনাগোদা নদীর ওপর মতলব-গজারিয়া ঝুলন্ত সেতু প্রকল্প পরিদর্শনে কোরিয়ান প্রতিনিধি দল নতুন নতুন উদ্যোক্তা তৈরি করতে প্রাণিসম্পদ প্রদর্শনীঃ ইউএনও মাহমুদা কুলসুম মনি  একদল মানুষ আছে বাংলাদেশে তারা রাজনীতি করে ধর্মকে বিক্রি করে : ড. জালাল উদ্দিন  কেউ সংখ্যালঘু নয়, আমরা সবাই বাংলাদেশী: ইঞ্জি. শাহনাজ শারমিন  শ্রীনগরে অগ্নিকাণ্ডে বসতঘর পুড়ে ভষ্মিভূত মতলব উত্তরে মোবাইল কোর্টে ব্যবসায়ী ও গাড়ী চালককে ২০হাজার টাকা জরিমানা মুন্সিগঞ্জের মাওয়ায় সড়ক দুর্ঘটনা বিরামপুরে ট্রেনের যাত্রাবিরতি জন্য মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

সাদুল্লাপুরে ৩ ইউনিয়নে ভোটের দাবিতে বিক্ষোভ মিছিল ও নির্বাচন কার্যালয় ঘেরাও

Lovelu / ২৩৭ Time View
Update : রবিবার, ১১ সেপ্টেম্বর, ২০২২

মোঃ সাজেদুল ইসলাম, গাইবান্ধা:

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার স্থগিত হওয়া জামালপুর, বনগ্রাম ও কামারপাড়া ইউনিয়ন পরিষদের নির্বাচন দাবিতে বিক্ষোভ মিছিল ও নির্বাচন কার্যালয় ঘেরাও কর্মসূচি পালন করা হয়েছে।

রোববার (১১ সেপ্টেম্বর) সকালে ওইসব ইউনিয়নের ভোটবঞ্চিত মানুষেরা একটি বিক্ষোভ মিছিল সাদুল্লাপুর শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। শেষে উপজেলা নির্বাচন কার্যালয় ঘেরাও করে প্রতিবাদ সমাবেশে মিলিত হয়।

এসময় বক্তব্য রাখেন, জামালপুর ইউপির সাবেক চেয়ারম্যান রেজাউল করিম রেজা, বনগ্রাম ইউপির সাবেক চেয়ারম্যান ফজলুল কাইয়ুম হুদা, শাহজাহান মেম্বর, শাহ আলম মিয়া, জামালপুরের কাওছার রহমান মন্ডল, কামারপাড়ার সুবল চন্দ্র, শাহজাহান মিয়া ও তাজুল ইসলাম প্রমুখ।

বক্তারা বলেন, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রাণালয়ের ইউপি-১ শাখার পত্র মোতাবেক ওইসব ইউপির ভোটগ্রহণে কোন বাধা নেই। এই পত্র জারির প্রায় আড়াই মাস পেরিয়ে গেলেও এখন পর্যন্ত তফসিল ঘোষণা করা হয়নি। আাগমী এক সপ্তাহের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের ব্যবস্থা না করা হলে হরতাল-অবরোধসহ বৃহত্তর কর্মসূচি ঘোষণা করা হবে।

এসময় উপজেলা নির্বাচন অফিসের আজিজুল ইসলাম বলেন, নির্বাচন কমিশনের নিদের্শনা পেলেই নির্বাচন অনুষ্ঠানের তফসিল ঘোষণা করা হবে।

উল্লেখ্য: ইউনিয়ন পরিষদের ষষ্ঠ ধাপে সাদুল্লাপুর উপজেলার ১১টি ইউনিয়নের নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়। এরই মধ্যে ৩১ জানুয়ারি ৮টি ইউপির নির্বাচন সম্পন্ন হয়েছে। সাদুল্লাপুর পৌরসভা গঠনের লক্ষ্যে প্রজ্ঞাপন জারির কারণে জামালপুর, বনগ্রাম ও কামারপাড়া ইউপির নির্বাচন স্থগিত করা হয়। পরে গত ৫ জুলাই স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রাণালয়ের ইউপি-১ শাখা থেকে একটি পত্র জারি করেন। এ পত্রে বলা হয়, উক্ত ৩ ইউপি নির্বাচনে আইনগত কোন বাধা নেই।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category