• মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১৫ পূর্বাহ্ন
Headline
মতলব উত্তরে বেপরোয়া ট্রলির ধাক্কায়  শিশু নিহত মতলবে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে খাল পরিস্কার কর্মসূচী পালন করল যুবদল ত্রিশালে স্বামীর বাইকে শেষযাত্রা, চাকায় ওড়না পেঁচিয়ে নারীর মৃত্যু রূপগঞ্জে ট্রাক-কাভার্ডভ্যান ড্রাইভার্স ইউনিয়নের শাখা অফিস উদ্বোধন কুমিল্লায় গীতা পাঠ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান হোমনায় উৎসাহ-উদ্দীপনায় শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উদযাপন ত্রিশালে ছাত্রদলের উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা যুবসমাজকে অপরাধ ও মাদক থেকে দূরে রাখতে হলে তাদের খেলাধুলার মাঠে ফেরাতে হবেঃ আজহারুল হক মুকুল সরকার বর্তমানে আর্থিক সচ্ছলতার বিষয়ে অত্যন্ত গুরুত্ব দিচ্ছেঃ বিডা চেয়ারম্যান কুমিল্লায় গীতা পাঠ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ, আলোচনাসভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

মতলব উত্তরে বেগম রোকেয়া দিবস উদযাপন 

সমাজে নারীর নিরাপত্তা নিশ্চিত করা এখন সময়ের দাবিঃ ইউএনও মাহমুদা কুলসুম মনি

Lovelu / ২০৪ Time View
Update : মঙ্গলবার, ৯ ডিসেম্বর, ২০২৫

ইসমত বাহার:

চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ এবং বেগম রোকেয়া দিবস-২০২৫ উপলক্ষে উপজেলা প্রশাসন ও মহিলা অধিদপ্তরের আয়োজনে অনুষ্ঠিত হয়েছে মানববন্ধনও আলোচনা সভা।

মঙ্গলবার( ৯ ডিসেম্বর-২০২৫) বিকাল আড়াই টায় উপজেলা চত্বর মানববন্ধন ও উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা কুলসুম মনি।

উপজেলা মহিলা বিষয়ক অফিসার নাছিমা আক্তারের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন সহকারি কমিশনার (ভূমি)রহমত উল্লাহ, উপজেলা কৃষি অফিসার ফয়সাল মোহাম্মদ আলী,চাঁদপুর জেলায় শিক্ষা ও চাকরি ক্ষেত্রে “শ্রেষ্ঠ অদম্য নারী পুরস্কার -২০২৫” অর্জনকারী ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক রোমানা পাপড়ি। মতলব উত্তর থানার ওসি (তদন্ত) প্রদীপ মন্ডল,উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মতিউর রহমান চৌধুরী এবং সাধারণ সম্পাদক সাংবাদিক শামসুজ্জামান ডলার, সাংবাদিক বোরহান উদ্দিন ডালিম।

এছাড়াও বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা, শিক্ষক, শিক্ষার্থী এবং নারী উন্নয়ন সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা কুলসুম মনি বলেন,দেশের প্রতিটি ক্ষেত্রে নারীরা সমানতালে এগিয়ে চলছে। তারপরও নারীদের নিরাপত্তা নিয়ে পরিবারকে থাকতে হয় চিন্তিত। সমাজে নারীর নিরাপত্তা নিশ্চিত করা এখন সময়ের দাবি। পারিবারিক, সামাজিক কিংবা ডিজিটাল প্ল্যাটফর্ম কোথাও যেন নারী ও কন্যারা সহিংসতার শিকার না হয়, তা নিশ্চিত করতে হবে। ডিজিটাল নিরাপত্তার আওতায় নারী ও কন্যার প্রতি সাইবার অপরাধ প্রতিরোধ, সামাজিক সচেতনতা এবং আইনি সহায়তা প্রসারিত করার আহ্বান জানান। এ বিষয় গুলো দেখবাল করার দায়িত্ব আমাদের সকলের।

তিনি আরোও বলেন,নারী অধিকার ও নারী শিক্ষার প্রসারে বেগম রোকেয়ার দূরদর্শী অবদানের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করতে হবে।

 

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category