• শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ০১:৫৬ পূর্বাহ্ন
Headline
মতলব উত্তরে ফরাজীকান্দি দরবারে সোহেল পাটোয়ারীর উদ্যোগে ইফতার মাহফিল মতলবের পদ্মা-মেঘনায় মধ্যরাত থেকে  দুই মাস ইলিশ অভয়াশ্রমে মাছ ধরা নিষেধ মতলব দক্ষিণে পার্কিং করা বাসে আগুন  টপ সয়েল বিক্রি ও বালু উত্তোলনের মতো অবৈধ কর্মকাণ্ডের বিরুদ্ধে আইন ব্যবস্থাঃ ইউএনও মাহমুদা কুলসুম মনি  প্রধানমন্ত্রীর গবেষণা কর্মকর্তা হিসেবে নিয়োগ পেলেন মতলবের আব্দুস সাত্তার পাটোয়ারী শ্রীনগরে ভাসমান আখের রসের দোকানে ক্রেতাদের উপচে পড়া ভিড় মানুষের আস্থা ধরে রাখতে সততা ও নিষ্ঠার সঙ্গে কাজ করবঃ মো. জালাল উদ্দিন এমপি  কৃষি উৎপাদন টেকসই রাখতে মাটি, পানি ও পরিবেশ রক্ষায় সমন্বিত উদ্যোগ প্রয়োজনঃ কৃষিমন্ত্রী  প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন তিন বাহিনীর প্রধানরা মতলব উত্তরে বিশেষ কম্বিং অপারেশন অবৈধ ৭ টি জাল জব্দ ও ৩ টি জাগ উচ্ছেদ 

রূপগঞ্জে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

Lovelu / ২৪৫ Time View
Update : সোমবার, ২৬ ডিসেম্বর, ২০২২

মোঃ রাসেল মোল্লা রূপগঞ্জ (নারায়ণগঞ্জ):

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার সাতটি স্কুল থেকে এবার এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শতাধিক ছাত্র-ছাত্রীকে সংবর্ধনা দেওয়া হয়েছে। গতকাল ২৬ ডিসেম্বর সোমবার ব্রিলিয়ান্ট প্লাস কোচিং সেন্টার এ সংবর্ধনার আয়োজন করে। জাঙ্গীর উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এ সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি এডভোকেট মোঃ শাখাওয়াত হোসেন ভুঁইয়া রাজিব।

সভায় বক্তব্য রাখেন রূপগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ ছালাউদ্দিন ভুঁইয়া, রূপগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মোঃ মশিউর রহমান তারেক, সহ-দপ্তর সম্পাদক মোঃ ওবায়দুল মজিদ জুয়েল মাষ্টার, প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ মাছুম চৌধুরী অপু, নারায়ণগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি মোঃ মনিরুজ্জামান ভুঁইয়া মনির, রূপগঞ্জ ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মোঃ আব্দুল আজিজ, সাধারণ সম্পাদক আরিফ খাঁন জয়, রূপগঞ্জ ইউপি সদস্য মোঃ আব্দুল্লাহ আল মামুন, মোঃ রিটন প্রধান, স্বেচ্ছাসেবকলীগ নেতা মোঃ ইমন হাসান খোকন, রূপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি এম. এ মোমেন, সাধারণ সম্পাদক মোঃ মকবুল হোসেন, ব্রিলিয়ান্ট প্লাস কোচিং সেন্টারের পরিচালক শরীফ ভুঁইয়া প্রমুখ।

পরে কৃতি ছাত্র ছাত্রীদের মধ্যে বই, নগদ অর্থ ও সম্মাননা পদক বিতরণ করা হয়। সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে কর্মস‚চির সমাপ্তি ঘটে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category