• রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৬ অপরাহ্ন
Headline
মতলব উত্তরে বেপরোয়া ট্রলির ধাক্কায়  শিশু নিহত মতলবে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে খাল পরিস্কার কর্মসূচী পালন করল যুবদল ত্রিশালে স্বামীর বাইকে শেষযাত্রা, চাকায় ওড়না পেঁচিয়ে নারীর মৃত্যু রূপগঞ্জে ট্রাক-কাভার্ডভ্যান ড্রাইভার্স ইউনিয়নের শাখা অফিস উদ্বোধন কুমিল্লায় গীতা পাঠ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান হোমনায় উৎসাহ-উদ্দীপনায় শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উদযাপন ত্রিশালে ছাত্রদলের উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা যুবসমাজকে অপরাধ ও মাদক থেকে দূরে রাখতে হলে তাদের খেলাধুলার মাঠে ফেরাতে হবেঃ আজহারুল হক মুকুল সরকার বর্তমানে আর্থিক সচ্ছলতার বিষয়ে অত্যন্ত গুরুত্ব দিচ্ছেঃ বিডা চেয়ারম্যান কুমিল্লায় গীতা পাঠ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ, আলোচনাসভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

রায়গঞ্জে আদম বেপারীর প্রতারণার অভিযোগে সংবাদ সংম্মেলন

Lovelu / ২৮৩ Time View
Update : মঙ্গলবার, ২৮ মার্চ, ২০২৩

জি,এম স্বপ্না, সিরাজগঞ্জ :

সিরাজগঞ্জের রায়গঞ্জে আদম ব্যাপারীর বিরুদ্ধে প্রতারনার মামলা করায় বাদীকে মামলা প্রত্যাহার ও হত্যার হুমকী দেয়ার প্রতিবাদে প্রতিকার চেয়ে সর্বশান্ত  ৫ পরিবারের সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৮ মার্চ) সকালে রায়গঞ্জ প্রেসক্লাবে এই সংবাদ সম্মেলনে লিখিত অভিযোগ করেন, উপজেলার বেতুয়া গ্রামের মৃত আবুল হোসেনের পুত্র ভুক্তভোগী আব্দুল খালেক। বর্তমানে সে পরিবার পরিজন নিয়ে বিভিন্ন স্থানে পালিয়ে মানবেতর জীবন যাপন করছেন। সংবাদ সম্মেলনে ভুক্তভোগীরা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।

সংবাদ সম্মেলনে ভুক্তভোগী আব্দুল খালেক জানান, উপজেলার আঁকড়া গ্রামের সাদেক হোসেনের ছেলে সিদ্দিক হোসেন (৫০) বিদেশে উচ্চ বেতনে চাকুরি দেবার কথা বলে গত ১১/০৩/২০২২ইং তারিখে তিন লক্ষ ৫০ হাজার টাকা গ্রহন করে। পরবর্তীতে আমাকে ( আব্দুল খালেক) সাপ্লাই ভিসার মাধ্যমে সৌদি আরবে পাঠিয়েক দেন। কিন্ত সেখানে গিয়ে দেখা যায়, সাপ্লাই ভিসাটিও ভুয়া। এ কারনে আমি সেখানে মানবেতর জীবন যাপন করতে থাকি।এ পরিস্থিতিতে পরিবারের নিকট থেকে টাকা নিয়ে গত ১৫/০৪/২০২২ইং তারিখে আমি দেশে ফিরে আসি। বাড়িতে এসে গত ০৩/০৩/২০২৩  তারিখে আদম ব্যাপারী সিদ্দিক হোসেনের বাড়িতে গিয়ে তার নিকট টাকা ফেরৎ চাওয়া হলে আদম ব্যাপারী (সিদ্দিক হোসেন) আমার উপর মারমুখী আচরণ করে ও প্রাণনাশের হুমকী দেয়। এ ঘটনায় আমি প্রতিকার চেয়ে গত ০৭/০৩/২০২৩ তারিখে সিরাজগঞ্জের রায়গঞ্জ থানা আমলী আদালতে ৪০৬,৪২০ এবং ৫০৬(২) ধারায় মামলা দায়ের করি। মামলা দায়ের করার পর থেকেই আদম ব্যাপারী  সিদ্দিক হোসেন আমাকে হুমকী দিতে থাকে। মামলা তুলে না নিলে প্রাণনাশের হুমকী দেয় অভিযুক্ত আদম ব্যাপারী সিদ্দিক হোসেন।

একই আদম ব্যাপারীকে টাকা দিয়ে সর্বশান্ত হয়েছেন  অভিযোগ নিয়ে সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, রায়গঞ্জ  উপজেলার বেতুয়া গ্রামের মৃত সোলায়মান আলীর পুত্র রাজু,রৌহা গ্রামের সালমান হোসন,বিলচন্ডি গ্রামের মৃত আব্দুস সাত্তারের পুত্র সাইদুর রহমান, সদর উপজেলার পিপুল বাড়িয়া গ্রামের ফরিদুল ইসলাম ।

সংবাদ সম্মেলনে ভুক্তভোগী ৫টি পরিবারের সদস্যগন উপস্থিত ছিলেন। ভুক্তভোগীরা সংশ্লিষ্ট প্রশাসনের জরুরী হস্তক্ষেপ কামনা করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category