• শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫, ০৪:১৯ পূর্বাহ্ন
Headline
আগামী নির্বাচন অন্যান্য দায়িত্বের মতো নয়,বরং একটি ঐতিহাসিক দায়িত্বঃ জেলা প্রশাসক মো. নাজমুল ইসলাম সরকার সাংবাদিকদের প্রধান করণীয় হলো নিরপেক্ষতা ও সত্যনিষ্ঠা বজায় রাখা ……ইউএনও কেএম ইশমাম ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট কাল সন্ধ্যায় জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা সমাজে নারীর নিরাপত্তা নিশ্চিত করা এখন সময়ের দাবিঃ ইউএনও মাহমুদা কুলসুম মনি সামাজিকভাবে দুর্নীতিরবাজদের ঘৃনা করা উচিতঃ ইউএনও মাহমুদা কুলসুম মনি মানুষের দুঃসময়ে সরকারি সেবা পৌঁছে দেওয়া আমাদের প্রধান দায়িত্বঃ জেলা প্রশাসক মো. নাজমুল ইসলাম সরকার মতলব উত্তরে বিজয় দিবস উদযাপনে প্রস্তুতি সভা মাধ্যমিক স্তরের শিক্ষায় দুর্বলতা উচ্চশিক্ষায় প্রভাব ফেলেঃ ইউএনও মাহমুদা কুলসুম মনি  ধনাগোদা নদীর ওপর মতলব-গজারিয়া ঝুলন্ত সেতু প্রকল্প পরিদর্শনে কোরিয়ান প্রতিনিধি দল

পলাশবাড়ীতে উন্নয়ন কাজের উদ্বোধন

মানুষ নৌকা মার্কায় ভোট দিয়ে অপশক্তিকে দাঁত ভাঙ্গা জবাব দিবেঃ অ্যাড.উম্মে কুলসুম স্মৃতি এমপি

Lovelu / ২৮৬ Time View
Update : মঙ্গলবার, ২২ নভেম্বর, ২০২২

মোঃ সাজেদুল ইসলাম, গাইবান্ধা:

গাইবান্ধা জেলার পলাশবাড়ীতে ৪টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভবন নির্মাণ, ৬ টি ছোট বড় রাস্তার উন্নয়ন কাজের উদ্বোধন করেন বাংলাদেশ কৃষক লীগের সাধারণ সম্পাদক ও গাইবান্ধা ৩ আসনের জাতীয় সংসদ সদস্য অ্যাড.উম্মে কুলসুম স্মৃতি এমপি৷ 

২২ নভেম্বর মঙ্গলবার সকাল হতে দুপুর পর্যন্ত উপজেলার পৌর ও বিভিন্ন ইউনিয়নের নূরপুর ২ নং সরকারি প্রাথমিক বিদ্যালয়, সুলতানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, বাড়াই পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, হরিনাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভবন নির্মাণ কাজের উদ্বোধন করেন। এছাড়াও কালিবাড়ী হতে সিনেমাহল পর্যন্ত জিসি সড়ক ও ইউপি অফিস রোড ১০ হাজার ৭ শত মিটার, হোসেনপুর ইউপি অফিস হতে গণেশপুর বাজার ১৩ শত মিটার, ঢোলভাঙ্গা ভায়া আমলাগাছী জিসি সড়ক ৪ হাজার ১ শত ১৭ মিটার, রংপুর – বগুড়া মহাসড়কে আয়নাল হকের বাড়ী পর্যন্ত ৯ শত ২০ মিটার, পবনাপুর ইউপি হয়ে হরিনাথপুর বাজার, হালিম নগর হাট পর্যন্ত ৯ হাজার ৪ শত ৫০ মিটার রাস্তার উন্নয়ন কাজের উদ্বোধন করেন অ্যাড.. উম্মে কুলসুম স্মৃতি এমপি। এসময় উপজেলা নির্বাহী অফিসার কামরুজ্জামান নয়ন, এলজিইডির নির্বাহী প্রকৌশলী ছাবিউল ইসলাম, আওয়ামীলীগের সাবেক সভাপতি আবু বকর প্রধান, উপজেলা প্রকৌশলী শাহরিয়ার, জাতীয় শ্রমিকলীগের উপজেলা শাখার সাধারণ সম্পাদক মাহমুদুজ্জামান প্রান্ত,উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম পাপুল, উপজেলা ও ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক ও বর্তমান নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন৷

উদ্বোধনকালে স্থানীয় জনসাধারণ ও শিক্ষক শিক্ষার্থীদের উদ্দেশ্যে অ্যাড.উম্মে কুলসুম স্মৃতি এমপি বলেন বঙ্গবন্ধুকন্যা কৃষকরত্ন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের বাংলাদেশ কে উন্নয়নের মহাসড়কে সংযুক্ত করেছেন। আমাদের সোনার মানুষ হিসাবে গড়ে উঠতে হবে৷ ঐক্যবদ্ধ থেকে উন্নয়নের এ মহাযজ্ঞ বাস্তবায়নে আবারো শেখ হাসিনা সরকার কে ক্ষমতায় দেখতে ও রাখতে চায় সর্বস্তরের সচেতন মহল৷ আগামী নির্বাচনে এ অঞ্চলের মানুষ নৌকা মার্কায় ভোট দিয়ে অপশক্তিকে দাঁত ভাঙ্গা জবাব দিবে ইন্নশাআল্লাহ্।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category