• শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬, ০৪:৪২ পূর্বাহ্ন
Headline
সংবর্ধনার মাধ্যমে অনুপ্রেরণা নিয়ে প্রকৃত মানুষ হয়ে দেশের কল্যাণে সকলকে কাজ করতে হবেঃ ডা. দেওয়ান মোঃ ইমদাদুল হক মানিক খেলাধুলা সমাজের সকল স্তরের মানুষের মধ্যে ঐক্য ও সম্প্রীতি বাড়ানোর অন্যতম মাধ্যমঃ আলমগীর সরকার মেজর জিয়াকে ৭১ রণাঙ্গনে যুদ্ধে যেতে সাহস যুগিয়ে ছিলেন খালেদা- ডাঃ জাহিদ মতলবে আনন্দঘন ও উৎসবমুখর আয়োজনে এসএসসি ৯৫ ব্যাচের ৩০ বছর পূর্তি উদযাপন শ্রীনগরে মধ্য বাঘড়া আলহেরা আইডিয়াল মাদ্রাসার শিক্ষার্থীদের নবীন বরণ প্রবাসীরা দূরে থাকলেও তারাই সবচেয়ে বেশি দেশকে প্রতিনিধিত্ব করেনঃ পোল্যান্ডের রাষ্ট্রদূত মোঃ মাইনুল ইসলাম ফুলছড়িতে ৩৫০ জন শীতার্ত মানুষের পাশে আবুল কাশেম ইলিমা কল্যাণ ট্রাস্ট চাঁদপুর-২ আসনে জামায়াতের প্রার্থী সহ ৬ জনের মনোনয়ন বাতিল, ৫ জন বৈধ,একজনের প্রত্যাহার মতলব উত্তরে হলি ড্রিম  একাডেমির কোরআন ছবক,বই উৎসব ও পুরস্কার বিতরণ স্বামীর পাশে চিরনিদ্রায় শায়িত হলেন আপসহীন নেত্রী খালেদা জিয়া

মতলব পৌরসভার সাবেক মেয়র আওলাদ হোসেন লিটন ঢাকায় গ্রেফতার 

Lovelu / ১৩৫ Time View
Update : রবিবার, ১১ মে, ২০২৫

নিজস্ব প্রতিবেদক: 

অপরেশন ডেভিড হান্টের অভিযানে আত্মগোপন করে থাকা চাঁদপুরের মতলব পৌরসভার সাবেক ৩ বারের মেয়র ও মতলব পৌর আওয়ামী লীগের সভাপতি আওলাদ হোসেন লিটনকে (৫৪) ঢাকা থেকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।

শনিবার(১০মে)অভিযান চালিয়ে ঢাকার বসুন্ধরায় অবস্থিত তাঁর  নিজ বাসা থেকে তাঁকে গ্রেফতার করে।

 

গত ৫ আগস্টের পর তাঁর বিরুদ্ধে ঢাকায় দায়ের করা একটি হত্যা মামলার আসামি হিসেবে তাঁকে গ্রেফতার করা হয় বলে পরিবার সূত্রে জানা গেছে। পৌরা  আওয়ামী লীগের একজন দায়িত্বশীল নেতা ও  পরিবারের একজন সদস্য গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।

 

মতলব আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন খান  আওলাদ হোসেন লিটনের গ্রেফতারের সত্যতার বিষয়টি  নিশ্চিত করে বলেন, শনিবার দুপুরে ঢাকার বসুন্ধরা আবাসিক এলাকায় অবস্থিত মেয়র আওলাদ হোসেন লিটনের বাসায় ঢাকার গোয়েন্দা পুলিশের একটি টিম অভিযান চালায় এবং সেখান থেকে তাঁকে গ্রেফতার করে। গত ৫ ই আগস্ট শেখ হাসিনার সরকার পতনের পর মেয়র আওলাদ হোসেন আত্মগোপনে চলে যায়। গত ৮ ই আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এক কর্মীকে হত্যার ঘটনায় করা মামলায় সাবেক মেয়র আওলাদ হোসেন লিটনকে আসামি করা হয়। ওই মামলায় তাঁকে গ্রেফতার করা হয়।

 

মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ ( ওসি) সালেহ আহমেদ বলেন, মতলব পৌরসভার সাবেক মেয়র ও পৌর আওয়ামী লীগের সভাপতি আওলাদ হোসেন লিটনের গ্রেফতারের বিষয়ে তিনি নিশ্চিত হয়েছেন।  তবে সরকারিভাবে কোনো কাগজ পাননি। যে মামলায় তাঁকে গ্রেফতার করা হয় সেটি ঢাকায় করা মামলা।

 

মাহবুব আলম লাভলু

তাং১১.০৫.২৫


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category