• শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৬:৫৮ অপরাহ্ন
Headline
গম্বুজ-মিনারে মোগল স্থাপত্য, চার শতক ধরে দাঁড়িয়ে সেকান্দরনগর মসজিদ কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়ার ভারতীয় সীমান্ত থেকে অর্ধকোটি টাকার অবৈধ চোরাচালানী মালামাল জব্দ শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলা শক্তিশালী মাধ্যম হিসেবে কাজ করেঃ সমাজকল্যাণ মন্ত্রী বেনাপোলে লোহাবোঝাই ভ্যান ও মোটরসাইকেলের সংঘর্ষে মাদ্রাসা শিক্ষক নিহত, আহত ২ জন চাঁদপুরে ট্রেনের নিচে কাটা পড়ে মাদ্রাসাছাত্রীর মর্মান্তিক মৃত্যু মতলব উত্তরে ছাত্রদলের বৃক্ষরোপণ ও কলেজ ক্যাম্পাসে ডাস্টবিন প্রদান মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপির প্রেসিডেন্ট প্রার্থী কুমিল্লা ছাতিপট্টি নৃসিংহ মন্দিরে তিন দিনব্যাপী হরিকথা মহোৎসব শুরু কুমিল্লা ছাতিপট্টির নৃসিংহ বিগ্রহ মন্দিরে অফিস কক্ষের শুভ উদ্বোধন বাবার স্বপ্ন পূরণ করেছেন, কিন্তু সেই সুখের মুহূর্ত দেখাতে পারেননি বাবাকে

মতলব উত্তর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মচারীর ঝুলন্ত লাশ উদ্ধার

Lovelu / ২৯৭ Time View
Update : শনিবার, ১১ জুন, ২০২২

গোলাম নবী খোকনঃ

চাঁদপুরের মতলব উত্তর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল টেকনোলজিস্ট (ল্যাব) মনিরা কামাল (২৬) ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার সকালে স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মচারী কোয়ার্টারের ৩য় তলায় কিচেন রুমের জানালায় তার ঝুলন্ত লাশ পাওয়া যায়। মেডিকেল টেকনোলজিস্ট ল্যাব পদে মনিরা কামাল ১৪ ফেব্রুয়ারি যোগদান করেন। বাবা ও ফুফুর সাথে এক বছরের ছেলে মোয়াছকে নিয়ে বসবাস করতেন।
মনিরা কামাল পঞ্চগড় জেলার দেবিগঞ্জ উপজেলার পামুলী ইউপির ২নং ওয়ার্ডের সদস্য মমির উদ্দিন মন্টুর মেয়ে। মনিরা কামাল নীলফামারী জেলার কাচারী বাজার গ্ৰামের জিয়ারুল ইসলাম নাদেরের স্ত্রী।
নিহতের বাবা মমির উদ্দিন মন্টু বলেন, সকালে রুমে মনিরা দেখতে না পেয়ে বিভিন্ন স্থানে খোঁজ করি। কোয়ার্টারের তৃতীয় তলার বাসা ভিতর থেকে বন্ধ দেখে দরজা ভেঙ্গে তার ঝুলন্ত লাশ দেখতে পাই। মনিরা মানসিক রোগী ছিলেন।
মতলব উত্তর থানা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে ঝুলন্ত লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চাঁদপুর ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতাল মর্গে পাঠায়। উপ-পরিদর্শক (এস আই) আবু বকর লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করেন।
মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শাহজাহান কামাল বলেন, লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category