• বুধবার, ১০ জুন ২০২৬, ০৯:০৮ অপরাহ্ন
Headline
মতলবে মাদকসহ আটক ফয়সাল মুন্সি শ্রীনগরে পুলিশের বিশেষ অভিযানে সাজাপ্রাপ্ত  আসামি সহ ৪জন গ্রেফতার  শ্রীনগরে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা কার্যক্রমে সচেতনতামূলক র‍্যালি অনুষ্ঠিত মতলবে সাবেক ইউপি চেয়ারম্যান দেলোয়ার হোসেন দানেশ এর দাফন সম্পন্ন  মতলবে মাদক-বাল্যবিবাহ-কিশোর গ্যাং বিরোধী প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত  বিএনপি বাংলাদেশের অন্যতম বৃহৎ রাজনৈতিক শক্তিতে পরিণত হয়েছেঃ ইঞ্জিনিয়ার শাহানাজ শারমিন চাঁদপুরে তারেক রহমানের জনসভায় মতলব উত্তরের নেতাকর্মীদের লঞ্চযাত্রা ও অংশগ্রহণ দ্রুত সময়ের মধ্যেই চাঁদপুরে ইপিজেড স্থাপনের উদ্যোগ নেওয়া হবেঃ প্রধানমন্ত্রী  ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সহ বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক হলেন আব্দুল আজিজ কোরবানির পশুর কোনো সংকটের আশঙ্কা নেই — মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী 

মতলব উত্তরে তৃণমূল মূল্যায়নে কমিটির গঠনের দাবিতে বিএনপির কর্মসূচির ঘোষণা

Lovelu / ১০৫ Time View
Update : বৃহস্পতিবার, ৮ মে, ২০২৫

নিজস্ব প্রতিবেদক :

মতলব উত্তরে বিএনপির কমিটিতে তৃণমূলকে অবহেলা করে ‘পকেট কমিটি’ গঠনের আশঙ্কায় ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় নেতাকর্মীরা। এ প্রেক্ষাপটে ছেংগারচর পৌর বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে আগামী রবিবার (১২ মে) ছেংগারচর বাজারে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশের ঘোষণা দেওয়া হয়েছে।

 

এ কর্মসূচিকে সফল করতে বৃহস্পতিবার (৮ মে-২০২৫) বিকেলে ছেংগারচর পৌর বিএনপি কার্যালয়ে এক প্রস্তুতিসভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তারা তৃণমূলের মতামত ও ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়নের দাবি জানিয়ে বলেন, দীর্ঘ ১৭ বছর ধরে যারা দমন-পীড়ন, হামলা-মামলার শিকার হয়েছেন, রাতের আঁধারে বাড়ি ছেড়ে পালিয়ে থাকতে বাধ্য হয়েছেন—তাদের বাদ দিয়ে কোনো কমিটি গঠিত হলে তা মেনে নেওয়া হবে না।

আলোচনা সভায় বক্তব্য রাখেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য আবদুল মান্নান লস্কর, ছেংগারচর পৌর বিএনপির সহ-সভাপতি বোরহান ফরাজী, পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক কবির হোসেন, পৌর যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আবু সাঈদ বেপারী, সাবেক সাংগঠনিক সম্পাদক মনির হোসেন মোল্ল্যা, উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক মানিক ফরাজী, জেলা যুবদলের শ্রম বিষয়ক সম্পাদক আবু তাহের সুমন, পৌর বিএনপি নেতা ও সাবেক কাউন্সিলর ওলি উল্লাহ দর্জি, গিয়াস উদ্দিন, পৌর ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক জমির হোসেন, পৌর মৎস্যজীবী দলের সভাপতি তমিজ উদ্দিন বেপারী, পৌর তাতীদলের সভাপতি আবুল হোসেন, সাধারণ সম্পাদক সোলেয়মান প্রধান, পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক সুমন বেপারী, পৌর কৃষক দলের সভাপতি জাকির হোসেন, ছেংগারচর পৌর বিএনপি নেতা হান্নান লস্কর, উপজেলা শ্রমিক দলের ধর্ম বিষয়ক সম্পাদক ইউসুফ আখন, পৌর বিএনপি নেতা আল আমিন মোল্লা, কলাকান্দা ইউনিয়ন যুবদলের নেতা ও ইউপি সদস্য সাইদুর রহমান শিবলু, পৌর যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক জাকির হোসেন, শাহ আলম সরকার, মানিক মোল্লা, স্বপন মোল্লা, গাজী ইকবাল হোসেন, মানিক সরদার, উজ্জল ভূইয়া, পৌর ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক রিদয় মিয়াজী, পৌর ছাত্রদল নেতা মো. জুম্মন হোসেন, নুরে আলম নিজুম প্রমুখ।

 

এ সময় নেতারা বলেন, মতলব উত্তর ও দক্ষিণ বিএনপির অবিভাবক ছিলেন সাবেক তথ্য ও সংস্থাপন প্রতিমন্ত্রী, বীর মুক্তিযোদ্ধা মরহুম নুরুল হুদা। তার হাতে গড়া সংগঠন ও রাজনৈতিক ঐতিহ্যকে যারা ধ্বংসের চেষ্টা করবে, তাদের কঠিন মূল্য দিতে হবে।

 

বক্তারা আরও জানান, মরহুম নুরুল হুদার যোগ্য উত্তরসূরী এবং জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক তানভীর হুদার নেতৃত্বে মতলবের বিএনপি আজও ঐক্যবদ্ধ রয়েছে। তাঁর নেতৃত্বেই তৃণমূলের প্রত্যাশা পূরণ ও সংগঠনের শক্তিশালী ভিত্তি গড়ে তোলার লক্ষ্যে সবাই একযোগে কাজ করে যাচ্ছে।

সভা থেকে ঘোষিত বিক্ষোভ কর্মসূচিতে দলীয় নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের আহ্বান জানানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category