• রবিবার, ১৪ জুন ২০২৬, ১০:১৭ অপরাহ্ন
Headline
মতলবে মাদকসহ আটক ফয়সাল মুন্সি শ্রীনগরে পুলিশের বিশেষ অভিযানে সাজাপ্রাপ্ত  আসামি সহ ৪জন গ্রেফতার  শ্রীনগরে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা কার্যক্রমে সচেতনতামূলক র‍্যালি অনুষ্ঠিত মতলবে সাবেক ইউপি চেয়ারম্যান দেলোয়ার হোসেন দানেশ এর দাফন সম্পন্ন  মতলবে মাদক-বাল্যবিবাহ-কিশোর গ্যাং বিরোধী প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত  বিএনপি বাংলাদেশের অন্যতম বৃহৎ রাজনৈতিক শক্তিতে পরিণত হয়েছেঃ ইঞ্জিনিয়ার শাহানাজ শারমিন চাঁদপুরে তারেক রহমানের জনসভায় মতলব উত্তরের নেতাকর্মীদের লঞ্চযাত্রা ও অংশগ্রহণ দ্রুত সময়ের মধ্যেই চাঁদপুরে ইপিজেড স্থাপনের উদ্যোগ নেওয়া হবেঃ প্রধানমন্ত্রী  ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সহ বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক হলেন আব্দুল আজিজ কোরবানির পশুর কোনো সংকটের আশঙ্কা নেই — মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী 

মতলব উত্তরে আ.লীগ নেতার উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন

Lovelu / ৪৭০ Time View
Update : বৃহস্পতিবার, ২৮ জুলাই, ২০২২

নিজস্ব প্রতিবেদকঃ

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার সাদুল্লাপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি জয়নাল আবেদীন মোল্লাসহ তার কর্মীদের উপর অতকির্ত সন্তাসী হামলার প্রতিবাদে মানববন্ধন করেছে এলাকাবাসী। ২৮ জুলাই বৃহস্পতিবার সকালে উপজেলার সাদুল্লাপুর ইউনিয়নের গোপাল কান্দি গ্রামের বেরীবাধের উপর এ মানববন্ধন করা হয়েছে।

মানববন্ধনে বক্তব্য রাখেন মামলার বাদী রফিকুল ইসলাম রানা, সন্ত্রাসী হামলায় আহত জয়নালের মেয়ে ফারজানা আক্তার,আওয়ামীলীগ তোফাজ্জল হোসেনে,আতিকুর রহমান প্রমুখ।
বক্তারা বলেন, এই এলাকার মনির মেম্বার, তাঁর দুই ছেলে কামাল ও শরিফসহ তাঁদের সন্ত্রাসী
বাহিনী আছে। তারা সব সময় সন্ত্রাসী কর্মকাণ্ড করে ও মাদক বিক্রি করে। তাদের যন্ত্রণায় এলাকাবাসী অতিষ্ঠ। তাদের জুলুম-নির্যাতনের প্রতিবাদে ভুক্তভোগী মানুষ আজ শান্তিপূর্ণ অবস্থানের উদ্দেশ্যে রাস্তায় দাঁড়িয়েছি।

তারা আরো বলেন, তাদের করাল গ্রাসে নিমজ্জিত তরুন সমাজ।তাদের প্রতিহত করতে মৌন প্রতিবাদে অংশগ্রহন করেছেন, মনির মেম্বার ও তার
বাহিনীর দ্বারা বিভিন্ন সময়ে জুলুম-নির্যাতন নীরবে সহ্য করে যাওয়া শত শত পরিবার।
তাঁদের সন্ত্রাসী কর্মকান্ডের বিরুদ্ধে কথা বলা কঠিন।
সবাই ভয়ে আতংক থাকে। কেউ কথা বলতে গেলে মারধরের শিকার হতে হয়।
মাদকের ভয়াল থাবায় এলাকার তরুন সমাজ মারাত্মকভাবে বিপর্যস্ত। মাদকগ্রহন করে তারা বিভিন্ন অপরাধে লিপ্ত হয়ে পড়ছে। আর এই মাদক পুরো এলাকায় ছড়িয়ে দিচ্ছে।

এলাকাবাসীর দাবী, ৪নং ওয়ার্ড আওয়ামীলীগ সভাপতি রফিকুল ইসলাম রানা ও তাঁর কর্মীদের উপর নৃশংস হামলার সুষ্ঠ তদন্ত চাই। সন্ত্রাসী কর্মকান্ডের মূলহোতা মনির মেম্বার ও তাঁর দইু ছেলে কামাল ও শরিফদের আইনের মাধ্যমে বিচারের আওতায় এনে শাস্তি নিশ্চিত করতে হবে।
প্রশাসনের আন্তরিক সহযোগিতা কামনা করেছেন ভুক্তভোগীরা।

উল্লেখ্য গত ১৪ জুলাই মনির মেম্বার, তার ছেলে কামাল হোসেন ও শরীফ হোসেনের নেতৃত্বে অজ্ঞাতনামা ১০/১২ জন সন্ত্রাসী বাহিনী নির্বাচন তাদের পক্ষে কাজ না করায় ও মাদক বিক্রিতে বাধা দেওয়ায় রফিকুল ইসলাম রানা, জয়নাল আবেদিনসহ বেশ কয়েকজনের উপর দফায় দফায় হামলা করেছে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category