• রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬, ০২:০০ অপরাহ্ন
Headline
সংবর্ধনার মাধ্যমে অনুপ্রেরণা নিয়ে প্রকৃত মানুষ হয়ে দেশের কল্যাণে সকলকে কাজ করতে হবেঃ ডা. দেওয়ান মোঃ ইমদাদুল হক মানিক খেলাধুলা সমাজের সকল স্তরের মানুষের মধ্যে ঐক্য ও সম্প্রীতি বাড়ানোর অন্যতম মাধ্যমঃ আলমগীর সরকার মেজর জিয়াকে ৭১ রণাঙ্গনে যুদ্ধে যেতে সাহস যুগিয়ে ছিলেন খালেদা- ডাঃ জাহিদ মতলবে আনন্দঘন ও উৎসবমুখর আয়োজনে এসএসসি ৯৫ ব্যাচের ৩০ বছর পূর্তি উদযাপন শ্রীনগরে মধ্য বাঘড়া আলহেরা আইডিয়াল মাদ্রাসার শিক্ষার্থীদের নবীন বরণ প্রবাসীরা দূরে থাকলেও তারাই সবচেয়ে বেশি দেশকে প্রতিনিধিত্ব করেনঃ পোল্যান্ডের রাষ্ট্রদূত মোঃ মাইনুল ইসলাম ফুলছড়িতে ৩৫০ জন শীতার্ত মানুষের পাশে আবুল কাশেম ইলিমা কল্যাণ ট্রাস্ট চাঁদপুর-২ আসনে জামায়াতের প্রার্থী সহ ৬ জনের মনোনয়ন বাতিল, ৫ জন বৈধ,একজনের প্রত্যাহার মতলব উত্তরে হলি ড্রিম  একাডেমির কোরআন ছবক,বই উৎসব ও পুরস্কার বিতরণ স্বামীর পাশে চিরনিদ্রায় শায়িত হলেন আপসহীন নেত্রী খালেদা জিয়া

অর্ধ কোটি টাকার ক্ষয়ক্ষতি

মতলব উত্তরের সুজাতপুরে অগ্নিকাণ্ডে ৩ দোকান পুড়ে ছাই

Lovelu / ২৫৩ Time View
Update : রবিবার, ২১ আগস্ট, ২০২২

শহিদুল ইসলাম খোকনঃ

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার সুজাতপুর বাজারে অগ্নিকাণ্ডে ৩ টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। রোববার (২১আগস্ট)ভোর রাত ৩টায় অগ্নিকান্ডটি ঘটে। অগ্নিকান্ডে প্রায় অর্ধ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারনা করা হয়েছে।

ঘটনা সূত্রে জানা যায়, রোববার(২১আগস্ট)ভোর রাত ৩টায় সময় হটাৎ করে মুক্তারের চা দোকানে আগুন লেগে যায়। পরে মুহুর্তের মধ্যেই পাশের দোকান কামাল পাটোয়ারী মুদি দোকানে ও মুক্তার হোসেনের মুদি দোকানেও আগুন লেগে যায়। আগুনের লেলিহান শিখা মুহুর্তের মধ্যেই ছড়িয়ে পড়ে ৩ টি দোকানে। পরে বাজারের নাইটগার্ড আগুন দেখে চিৎকার দেয় এবং বাজার কমিটির সভাপতিকে ফোন দেয়। পরে আশেপাশের লোকজন এগিয়ে এসে আগুন নিয়ন্ত্রণেের চেষ্টা করে। পরে মতলব দক্ষিণ ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দুই ঘন্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে।

মমিন চা দোকানদার মমিন বলেন, আগুনে পুরে আমার দোকানে থাকা ৫ লাখ টাকার মালামল পুড়ে গেছে।
মুদি দোকানদার কামাল হোসেন পাটোয়ারী বলেন,
আমার দোকানে থাকা বিভিন্ন মালামাল নগদ অর্থসহ প্রায় ৩০ লাখ টাকার ক্ষতি হয়েছে।

মুদি দোকান দোকানদার মুক্তার বলেন, আগুনে পুড়ে আমার দোকান, আসবাবপত্র ও মালামালসহ ২০ লক্ষ টাকার ক্ষতি হয়েছে।

সুজাতপুর বাজার কমিটির সভাপতি বিল্লাল বেপরি ও সাধারণ সম্পাদক আনিছুর রহমান ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীদের সহযোগিতার আশ্বাস দিয়েছেন।

রাত ৩ ঘটিকার সময় কি ভাবে আগুন লাগছে তা এখনো যায়নি। তবে বিদ্যুতের শর্ট সার্কিট থেকে বিদ্যুতের শর্ট সার্কিট থেকে আগুন লাগতে পারে বলে জানান দোকান মালিক মুক্তার হোসেন।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category