• শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ১০:০৭ অপরাহ্ন
Headline
সংবর্ধনার মাধ্যমে অনুপ্রেরণা নিয়ে প্রকৃত মানুষ হয়ে দেশের কল্যাণে সকলকে কাজ করতে হবেঃ ডা. দেওয়ান মোঃ ইমদাদুল হক মানিক খেলাধুলা সমাজের সকল স্তরের মানুষের মধ্যে ঐক্য ও সম্প্রীতি বাড়ানোর অন্যতম মাধ্যমঃ আলমগীর সরকার মেজর জিয়াকে ৭১ রণাঙ্গনে যুদ্ধে যেতে সাহস যুগিয়ে ছিলেন খালেদা- ডাঃ জাহিদ মতলবে আনন্দঘন ও উৎসবমুখর আয়োজনে এসএসসি ৯৫ ব্যাচের ৩০ বছর পূর্তি উদযাপন শ্রীনগরে মধ্য বাঘড়া আলহেরা আইডিয়াল মাদ্রাসার শিক্ষার্থীদের নবীন বরণ প্রবাসীরা দূরে থাকলেও তারাই সবচেয়ে বেশি দেশকে প্রতিনিধিত্ব করেনঃ পোল্যান্ডের রাষ্ট্রদূত মোঃ মাইনুল ইসলাম ফুলছড়িতে ৩৫০ জন শীতার্ত মানুষের পাশে আবুল কাশেম ইলিমা কল্যাণ ট্রাস্ট চাঁদপুর-২ আসনে জামায়াতের প্রার্থী সহ ৬ জনের মনোনয়ন বাতিল, ৫ জন বৈধ,একজনের প্রত্যাহার মতলব উত্তরে হলি ড্রিম  একাডেমির কোরআন ছবক,বই উৎসব ও পুরস্কার বিতরণ স্বামীর পাশে চিরনিদ্রায় শায়িত হলেন আপসহীন নেত্রী খালেদা জিয়া

১৫ দিনের জেল ও ৫ শত টাকা জরিমানা

মতলবে হোমিওপ্যাথিক ওষুধ ও হিটিং মেশিনসহ ২ জন আটক

Lovelu / ২২৫ Time View
Update : মঙ্গলবার, ১৫ মার্চ, ২০২২

 

মাহবুব আলম লাভলুঃ

চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় হোমিওপ্যাথিক ওষুধ ও হিটিং মেশিনসহ ২ জনকে আটক করা হয়েছে। দু’জনকেই ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ড ও ৫ শত টাকা করে অর্থ দন্ড প্রদান করা হয়। সোমবার সন্ধ্যায় উপজেলার কলাকান্দা ইউনিয়ন পরিষদের কার্যালয়ের সামনে তাদের আটক করে।

জানা যায়, সোমবার বিকেলে মতলব উত্তর উপজেলার কলাকান্দা ইউনিয়নের ইউনিয়ন পরিষদের কার্যালয়ের সামনে থেকে সন্দেহজনক ভাবে মানুষকে চিকিৎসা দেয়া অবস্থায় দুই জনকে আটক করা হয়। আটককৃত দুইজনকে পরে মোবাইল কোর্ট ব্যাপক জিজ্ঞাসাবাদ করে তাদের কাছ থেকে বিপুল সংখ্যক হোমিওপ্যাথিক ওষুধ ও হিটিং মেশিন জব্দ করে। মূলত এলাকার বিভিন্ন বাড়িতে গিয়ে তারা মানুষকে চিকিৎসা দেয়ার কথা বলে অর্থ হাতিয়ে নিচ্ছিল। এসময় তারা বৈধ চিকিৎসক হিসেবে কোন সনদপত্র দেখাতে পারেনি।

আইন অমান্য ও অপরাধের গুরুত্ব বিবেচনায় বর্ণিত দুজন ব্যক্তি ১. কাজী মেজবাহ উদ্দিন সুমন (৩৭) ও ২. মোহাম্মদ আসলাম (৫০) কে বাংলাদেশ হোমিওপ্যাথিক প্র্যাকটিশনার অধ্যাদেশ, ১৯৮৩ এর ৩৫ দ্বারা লঙ্ঘনের অভিযোগে দু’জনকেই ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ড ও ৫শত টাকা করে অর্থ দন্ড প্রদান করা হয়।

মোবাইল কোর্ট পরিচালনা করেন সহকারী কমিশনার( ভূমি)এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ হেদায়েত উল্লাহ।

সহকারী কমিশনার( ভূমি)এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ হেদায়েত উল্লাহ বলেন, আইন অমান্য করে কোন কাজ করার সুযোগ নেই। জনস্বার্থে মোবাইল কোট এর অভিযান অব্যাহত থাকবে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category