• শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৩:০১ অপরাহ্ন
Headline
শ্রীনগর উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে সদস্যদের কক্সবাজার ভ্রমণ শুরু কুমিল্লার দেবীদ্বারে দিনমজুর হত্যা মামলায় আরেক দিনমজুরের যাবজ্জীবন দুর্যোগের ক্ষয়ক্ষতি কমিয়ে আনতে ব্যক্তিগত ও সামাজিকভাবে সচেতনতা বৃদ্ধির কোনো বিকল্প নেই: ইউএনও মাহমুদা কুলসুম মনি ত্রিশালে ঝুঁকিপূর্ণ বেইলি ব্রিজ, দেড় বছরেও চালু হয়নি নতুন সেতু চিকিৎসক রোগীর মধ্যে মানসিক স্বস্তি ও আস্থা তৈরি করতে পারেন: মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ ইয়াছিন ত্রিশাল নাগরিক অধিকার আন্দোলনের নির্বাহী পরিষদ গঠন মতলব উত্তরে বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির কমিটি গঠন কুমিল্লায় গীতা শিক্ষালয়ের শিক্ষার্থীদের উদ্যোগে মহালয়া উৎসব উদযাপন কালিয়াজুরীতে টিনের চালে দুই বানর, উৎসুক জনতার ভিড় আইনের শাসন ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় আইনজীবীদের ভূমিকা রাখতে হবে : জসীম উদ্দিন সরকার

মতলবে শিক্ষকের অপসারণের দাবীতে মানববন্ধন

Lovelu / ৩৩৯ Time View
Update : বুধবার, ১২ অক্টোবর, ২০২২

নিজস্ব প্রতিবেদকঃ

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ১০নং ফতেপুর পূর্ব ইউনিয়নের রসুলপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক হুমায়ুন কবির খানের দ্রুত বিদ্যালয় থেকে অপসারণের দাবিতে মানববন্ধন করেছে বিদ্যালয়ের পরিচালনা পর্ষদ, অভিভাবক ও এলাকাবাসী।

বুধবার(১২) অক্টোবর বিকালে উপজেলার ১০নং ফতেপুর পূর্ব ইউনিয়নের রসুলপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে মানববন্ধনে উপস্থিত হয় বিদ্যালয়ের পরিচালনা পর্ষদ, অভিভাবক ও এলাকাবাসী।

মানববন্ধনে বক্তারা বলেন- “ভুল তথ্য প্রেরণ ও অনিয়মের কারনে মোঃ হুমায়ুন কবির খানের দ্রুত অপসারণ না করা হলে আমরা আমাদের সন্তানদের রসুলপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পাঠাবোনা। হুমায়ুন কবির খান সহকারী শিক্ষক হলেও তিনি প্রধান শিক্ষকের বেতন নিয়ে যাচ্ছেন। তাছাড়া বিদ্যালয়ের উন্নয়নমূলক কাজের জন্য যে বাজেট আসে সেসব অর্থ হুমায়ুন কবির খান আত্মসাৎ করে নেয়।

রসুলপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক মোঃ বাবুল হোসেন বলেন-হুমায়ুন কবির খান স্যার প্রায়ই বিদ্যায়লে অনুপস্থিত থাকেন। এবছরে বিদ্যালয়ে কোনো উন্নয়নমূলক কাজ করতে দেখা যায়নি। বিদ্যালয়ে না আসার বিষয়েও কাউকে জানান না তিনি। হুমায়ুন কবির স্যার তার নিজের মতো করে বিদ্যালয় পরিচালনা করে। বিদ্যালয়ের সভাপতি, কমিটির সদস্যদের কেনো মতামত নেন না।

উপজেলার রসুলপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক হুমায়ুন কবির খানের অপসারণের দাবিতে মানববন্ধনে উপস্থিত ছিলেন- বিদ্যালয়ের সভাপতি কাজী মোঃ মহিউদ্দিন জামান,সহ- সভাপতি – মমতাজ বেগম,বিদ্যুতসাহী সদস্য কাজী জাকির হোসেন মিন্টু, ইউপি সদস্য কাজী মোস্তাক আহমেদ,ঝর্ণা বেগম, এসহাক প্রধান, আয়েশা, আব্দুল মতিন, সাবেক ইউপি সদস্য সাহেব আলী, আব্দুল বাতেন পাটোয়ারী, শাহজাহান সরকার, মজনু দেওয়ান, সেলিম শিকদার, কাজী শাহাআলম, মান্নান মৃধা, মোজাম্মেল দেওয়ান, কাজী শোহরাফসহ এলাকাবাসী।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category