• শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৬:১১ পূর্বাহ্ন
Headline
মানবিক সমাজ গড়ে তুলতে যুবসমাজকে খেলাধুলার সঙ্গে সম্পৃক্ত রাখতে হবে : আলমগীর সরকার  খাল খননে সাধারণ মানুষের সঙ্গে সরকারের সম্পর্ক আরও সুদৃঢ় হচ্ছে : ড. জালাল উদ্দিন এমপি  জুলাই গণঅভ্যুত্থানের শহীদ ইনতেশারুল হকের কবর জিয়ারত ও দোয়া মাহফিল অনুষ্ঠিত যশোর অভয়নগরে ভৈরব নদীতে গোসল করতে নেমে গৃহবধূ নিখোঁজ আদালতের আদেশে মহাস্থান জাদুঘরে হস্তান্তর হলো শিবগঞ্জে উদ্ধার হওয়া বিষ্ণুমূর্তি সিদ্দিকা বেগম বালিকা উচ্চ বিদ্যালয়ে জুলাই শহীদ দিবস পালিত সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় লক্ষ্মীপুরের আপন দুই ভাই নিহত স্কুল-কলেজ চলাকালে কোচিংয়ে পাঠদান নিষিদ্ধ, নির্দেশনা অমান্য করলে ব্যবস্থা: ইউএনও আরাফাত সিদ্দিকী মতলব উত্তরে কৃষক কার্ডের জন্য কৃষক তথ্য সংগ্রহের উদ্বোধন  পৌরসভার উন্নয়ন কার্যক্রমকে গতিশীল করাই বর্তমান প্রশাসনের প্রধান লক্ষ্য: পৌর প্রশাসক মাহমুদা কুলসুম মনি

পরিদর্শনে অতিরিক্ত সচিব আতাউর রহমান খান

মতলবে এতিম শিক্ষার্থী ও দরিদ্রদের মাঝে ফ্রী মেডিকেল ক্যাম্প

Lovelu / ২৭৫ Time View
Update : শুক্রবার, ১৮ অক্টোবর, ২০২৪

নিজস্ব প্রতিবেদক :

 

চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় ৩ শতাধিক এতিম শিক্ষার্থী ও দরিদ্রদের মাঝে ফ্রী মেডিকেল ক্যাম্প ও বিনামূল্যে ঔষধ বিতরন করা হয়েছে।

 

১৮ অক্টোবর শুক্রবার উপজেলার ফরাজীকান্দি কমপ্লেক্সে অনুষ্ঠিত এই ফ্রী মেডিকেল ক্যাম্পের আনুষ্ঠানিক উদ্বোধন করেন নেদায়ে ইসলামের চেয়ারম্যান ও ফরাজীকান্দি দরবারের বর্তমান পীরকিবলা আল্লামা শায়খ মাসউদ আহমদ বোরহানি।

নেদায়ে ইসলাম সেবা সংস্থার আয়োজনে ও এক্স স্টুডেন্টস অব চরকলিয়া উচ্চ বিদ্যালয় এর সহযোগীতায় অনুষ্ঠিত নেদায়ে ইসলাম ফ্রী  মেডিকেল ক্যাম্পটি পরিদর্শন করেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আতাউর রহমান খান, কর্নেল সানাউল্লাহ খান, মতলব উত্তর উপজেলা নির্বাহী অফিসার একি মিত্র চাকমা।

 

এসময় উপস্থিত ছিলেন, ফরাজীকান্দি  ইউপি চেয়ারম্যান ইঞ্জিনিয়ার রেজাউল করিম,ফরজিকান্দি ইউনিয়ন বিএনপি’র সভাপতি ইয়াসিন মোল্লা, বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশনের উপমহাব্যবস্থাপক শহীদুল্লাহ খান,ইসলামী ব্যাংকের ডিজিএম মাহবুব মুরাদ,প্রভাষক আরিফুল ইসলাম রনি মীর, ফরাজীকান্দি ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি আহম্মেদ হোসেন মিন্টু, সাধারণ সম্পাদক আনোয়ারুজ্জামান লাল মিয়া,ফরজীকান্দি ইউনিয়ন যুবলীগের সভাপতি কবির হোসেন, সাধারন সম্পাদক আতাউর রহমান সবুজ, ফরাজীকান্দি কমপ্লেক্সের প্রশাসনিক কর্মকর্তা শাহেনশাহ সেলিম লিটন ও বিল্লাল হোসেন রনি প্রমূখ।

ডা. আবু সাঈদ এর সমন্বয়ে এই ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসা দেন ঢাকার বারডেম হাসপাতালের সহকারী অধ্যাপক ডা. মোহাম্মদ সাইফুদ্দিন সবুজ, ঢাকা আনোয়ারখান মর্ডান হাসপাতালের ডা. মোঃ মকবুল হোসেন মুকুল, মতলব উত্তর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. মোঃ হাসিবুল ইসলাম, ডা. মোঃ মোবারক হোসেন, ডা. সোনিয়া জান্নাত, ডা. মোঃ মেহেদী হাসান, ডাক্তার মোঃ তামিম মাহমুদ ও ডা. শারমিন সুলতানা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category