• শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ১০:৪৬ অপরাহ্ন
Headline
ঢাকাকে বসবাসের যোগ্য শহর হিসেবে গড়ে তুলতে হবেঃ প্রধানমন্ত্রী তারেক রহমান সিদ্ধিরগঞ্জে শিরিন হাবিবের উদ্যোগে দোয়া মাহফিল ও এতিমদের মাঝে উন্নতমানের খাবার পরিবেশন চাঁদপুরে তিন নদীর মোহনায় ৫ হাজার বস্তা ধান-চালবোঝাই কার্গোডুবি জনগণের দোরগোড়ায় দ্রুত, স্বচ্ছ ও হয়রানিমুক্ত সেবা পৌঁছে দিতে হবেঃ চাঁদপুরের জেলা প্রশাসক মতলব উত্তরে কৃষি জমির শ্রেণী পরিবর্তনের জন্য ড্রেজার স্থাপন করায় ৪০ হাজার টাকা অর্থদন্ড মতলব উত্তরে দিবালোকে প্রাইভেটকারে বাছুর চুরির চেষ্টা! জনতার হাতে আটক ২ অপরাধমুক্ত ও মাদকমুক্ত যুবসমাজ গড়তে খেলাধুলার কোনো বিকল্প নেই : বশির আহমেদ  আলী আহম্মদ মিয়া বহুমুখী মহাবিদ্যালয়ের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে  মিলাদ ও দোয়া মাহফিল সাদুল্লাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা পুরস্কার বিতরণ মতলব উত্তরে অগ্নিকাণ্ডে ৫ দোকান পুড়ে ছাই, ৮ লক্ষাধিক  টাকার ক্ষয়ক্ষতি

মতলবের মেঘনা নদীতে মা ইলিশ শিকার করায় ৭ জনের কারাদণ্ড 

Lovelu / ১৫১ Time View
Update : শুক্রবার, ২৫ অক্টোবর, ২০২৪

নিজস্ব প্রতিবেদক  :

 

চাঁদপুরের মতলব উত্তরে সরকারি আদেশ অমান্য করে নিষেধাজ্ঞা চলাকালীন সময়ে মা ইলিশ শিকার করার অপরাধে ৫ জেলেকে আটক করে তাদের ৭দিনের কারাদণ্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় ৩০ হাজার মিটার কারেন্ট জাল পুড়িয়ে ধ্বংস করা হয় এবং একজনকে মুচলিকা রেখে ছেড়ে দেওয়া হয়েছে।

 

 বৃহস্পতিবার সকাল থেকে গভীর রাত পর্যন্ত উপজেলায় ঝড় বৃষ্টির পরীক্ষা করে মেঘনা নদীর ষাটনল থেকে আমিরাবাদ পর্যন্ত ২৫ কিলোমিটার অংশে উপজেলা মৎস্য অফিস এ অভিযান চালিয়ে জেলেদের আটক, উল্লিখিত জাল জব্দ করা হয়।

 

মতলব উত্তর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা  বিজয় কুমার দাস বলেন, মা ইলিশ সংরক্ষণ অভিযান ২০২৪ উপলক্ষ্যে মতলবের মেঘনা নদীর ষাটনল থেকে আমিরাবাদ পর্যন্ত ২৫ কিলোমিটার অংশে অভিযান ও মোবাইল কোর্ট পরিচালনা করে অবৈধভাবে ইলিশ শিকারের দায়ে ৫ জেলেকে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। এ সময় ৩০ হাজার মিটার কারেন্ট জাল পুড়িয়ে ধ্বংস করা হয়। এ ছাড়া একজনকে মুচলিকা রেখে ছেড়ে দেওয়া হয়েছে।

 

মতলব উত্তর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হিল্লোল চাকমা বলেন, মা ইলিশ রক্ষায় প্রশাসনের পক্ষ থেকে অভিযান পরিচালনা করা হচ্ছে। জেলেদেরকে নিয়মিত জেল, জরিমানাসহ জাল পুড়িয়ে ধ্বংস করে দেওয়া হচ্ছে। আগামী ৩ নভেম্বর পর্যন্ত মা ইলিশ রক্ষায় আমাদের অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category