• শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬, ০৪:৫২ পূর্বাহ্ন
Headline
সংবর্ধনার মাধ্যমে অনুপ্রেরণা নিয়ে প্রকৃত মানুষ হয়ে দেশের কল্যাণে সকলকে কাজ করতে হবেঃ ডা. দেওয়ান মোঃ ইমদাদুল হক মানিক খেলাধুলা সমাজের সকল স্তরের মানুষের মধ্যে ঐক্য ও সম্প্রীতি বাড়ানোর অন্যতম মাধ্যমঃ আলমগীর সরকার মেজর জিয়াকে ৭১ রণাঙ্গনে যুদ্ধে যেতে সাহস যুগিয়ে ছিলেন খালেদা- ডাঃ জাহিদ মতলবে আনন্দঘন ও উৎসবমুখর আয়োজনে এসএসসি ৯৫ ব্যাচের ৩০ বছর পূর্তি উদযাপন শ্রীনগরে মধ্য বাঘড়া আলহেরা আইডিয়াল মাদ্রাসার শিক্ষার্থীদের নবীন বরণ প্রবাসীরা দূরে থাকলেও তারাই সবচেয়ে বেশি দেশকে প্রতিনিধিত্ব করেনঃ পোল্যান্ডের রাষ্ট্রদূত মোঃ মাইনুল ইসলাম ফুলছড়িতে ৩৫০ জন শীতার্ত মানুষের পাশে আবুল কাশেম ইলিমা কল্যাণ ট্রাস্ট চাঁদপুর-২ আসনে জামায়াতের প্রার্থী সহ ৬ জনের মনোনয়ন বাতিল, ৫ জন বৈধ,একজনের প্রত্যাহার মতলব উত্তরে হলি ড্রিম  একাডেমির কোরআন ছবক,বই উৎসব ও পুরস্কার বিতরণ স্বামীর পাশে চিরনিদ্রায় শায়িত হলেন আপসহীন নেত্রী খালেদা জিয়া

জেলা পরিষদ নির্বাচন- ২০২২

ভোটারদের দ্বারে দ্বারে সদস্য পদপ্রার্থী এস এম কবির

Lovelu / ২৯৯ Time View
Update : মঙ্গলবার, ২০ সেপ্টেম্বর, ২০২২

মোঃ সাজ্জাদ হোসেন রনিঃ    
আসন্ন চাঁদপুর জেলা পরিষদ নির্বাচন উপলক্ষে ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে দোয়া ও সমর্থন প্রত্যাশা করছেন সদস্য পদপ্রার্থী এস এম কবির। ইউপি চেয়ারম্যান ও মেম্বার সাথে কুশল বিনিময় করে এখন সময় কাটছে তাঁর। মাঠ পর্যায়ে ভোটারদের ব্যপক সাড়া পাচ্ছেন তিনি। কর্মী বান্ধব নেতা ও জনবান্ধন জনপ্রতিনিধিকে জেলা পরিষদে সদস্য হিসেবে চান ইউপি মেম্বাররা।
২০ সেপ্টেম্বর মঙ্গলবার ইউপি মেম্বারদের সাথে সরেজমিনে সাক্ষাতে জানা যায়, যার দ্বারা হাইমচরের মাটি ও মানুষের উন্নয়ন হবে, তাকেই জেলা পরিষদে সদস্য হিসেবে দেখতে চান তারা। চাঁদপুর জেলার মধ্যে হাইমচর একটি অবহেলিত উপজেলা। নদী ভাঙ্গনের ফলে এখানে তেমন উন্নয়ন সম্ভব হয়নি। প্রত্যেক জনপ্রতিনিধি নিজ নিজ প্রচেষ্টায় হাইমচরের জন্য কাজ করলে হাইমচরকে একটি মডেল উপজেলা হিসেবে গড়ে তোলা সম্ভব হবে। তাই, জনবান্ধন নেতা ও প্রকৃত দেশপ্রেমিককে সদস্য হিসেবে চান তারা।
এস এম কবির রাজনৈতিক জীবনের শুরু থেকেই জনকল্যাণ মুলক কাজে নিজেকে নিয়োজিত রেখেছেন। নিজ অর্থায়নে সমাজের অসহায় ও অসচ্ছল পরিবারকে বিভিন্নভাবে সহযোগিতা করেছেন। টানা ২ বার হাইমচর বাজার ব্যবসায়ি কমিটির সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন, ১৮ নং চরভাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয় ম্যানেজিং কমিটিতে ২ বার সভাপতির দায়িত্ব পালন করেন।
জেলা পরিষদে সদস্য প্রার্থী এ নেতা উপজেলা বিআরডিবির ২বারের চেয়ারম্যান ছিলেন, ৯নং ওয়ার্ডে ইউপি সদস্য হয়ে জনসেবায় নিজেকে বিলিয়ে দিয়েছেন। জনসেবার পরিধি বাড়াতে ২০১৫ সালে উপজেলা পরিষদে ভাইস চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন।
হাইমচর উপজেলার ৬ টি ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান ও মেম্বারগন এমন জনপ্রতিনিধিকে জেলা পরিষদ সদস্য হিসেবে দেখতে চান বলে আশা ব্যক্ত করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category