• রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬, ০২:১৪ অপরাহ্ন
Headline
সংবর্ধনার মাধ্যমে অনুপ্রেরণা নিয়ে প্রকৃত মানুষ হয়ে দেশের কল্যাণে সকলকে কাজ করতে হবেঃ ডা. দেওয়ান মোঃ ইমদাদুল হক মানিক খেলাধুলা সমাজের সকল স্তরের মানুষের মধ্যে ঐক্য ও সম্প্রীতি বাড়ানোর অন্যতম মাধ্যমঃ আলমগীর সরকার মেজর জিয়াকে ৭১ রণাঙ্গনে যুদ্ধে যেতে সাহস যুগিয়ে ছিলেন খালেদা- ডাঃ জাহিদ মতলবে আনন্দঘন ও উৎসবমুখর আয়োজনে এসএসসি ৯৫ ব্যাচের ৩০ বছর পূর্তি উদযাপন শ্রীনগরে মধ্য বাঘড়া আলহেরা আইডিয়াল মাদ্রাসার শিক্ষার্থীদের নবীন বরণ প্রবাসীরা দূরে থাকলেও তারাই সবচেয়ে বেশি দেশকে প্রতিনিধিত্ব করেনঃ পোল্যান্ডের রাষ্ট্রদূত মোঃ মাইনুল ইসলাম ফুলছড়িতে ৩৫০ জন শীতার্ত মানুষের পাশে আবুল কাশেম ইলিমা কল্যাণ ট্রাস্ট চাঁদপুর-২ আসনে জামায়াতের প্রার্থী সহ ৬ জনের মনোনয়ন বাতিল, ৫ জন বৈধ,একজনের প্রত্যাহার মতলব উত্তরে হলি ড্রিম  একাডেমির কোরআন ছবক,বই উৎসব ও পুরস্কার বিতরণ স্বামীর পাশে চিরনিদ্রায় শায়িত হলেন আপসহীন নেত্রী খালেদা জিয়া

বিরামপুরে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে যুবদলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

Lovelu / ১১৬ Time View
Update : রবিবার, ২৭ অক্টোবর, ২০২৪

মোঃ আবু সাঈদ, বিরামপুর (দিনাজপুর):

দিনাজপুরের বিরামপুরে রবিবার ২৭ অক্টোবর বাংলাদেশ জাতীয়তা বাদী যুবদলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। উপজেলা যুবদলের আয়োজনে ও উপজেলা যুবদলের সদস্য সচিব মিঞা শিরন আলমের তত্ত্বাবধানে বিএনপি দলীয় কার্যালয়ে ফ্রি মেডিকেল ক‍্যাম্প, রক্তদান কর্মসূচি, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। 

অপরদিকে দুপুরে পৌর শহরের শালবাগান এতিমখানা মাদ্রাসায় উপজেলা ও পৌর যুবদলের আয়োজনে এবং উপজেলা যুবদলের আহবায়ক জীবন চৌধুরী শাহিন, পৌর যুবদলের আহবায়ক তসলিম উদ্দিন মন্ডল ও সদস্য সচিব পলাশ বিন আশরাফীর তত্ত্বাবধানে যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল ও মধ‍্যাহ্নভোজের আয়োজন করা হয়।


কর্মসূচিগুলোতে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপি’র সভাপতি মিঞা শফিকুল আলম মামুন, সাধারণ সম্পাদক মঞ্জুর এলাহী চৌধুরী রুবেল, পৌর বিএনপি’র সভাপতি হুমায়ুন কবির, সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজু, জেলা বিএনপি’র সহ-সভাপতি তোছাদ্দেক হোসেন তোছা, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি অধ্যাপক দবিরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক নূরে আলম নূরা, পল্লী উন্নয়ন ও স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক জোবাইদুল হক জুয়েল, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক জাকির খন্দকার, পৌর যুবদলের যুগ্ম আহবায়ক শাহ্ আলম মন্ডল, রায়হান কবির জনি সহ উপজেলা, পৌর, ইউনিয়ন ও ওয়ার্ড যুবদলের নেতাকর্মীবৃন্দ।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category