• শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ১১:৪৫ পূর্বাহ্ন
Headline
মতলব উত্তরে বিজয় দিবস উদযাপনে প্রস্তুতি সভা মাধ্যমিক স্তরের শিক্ষায় দুর্বলতা উচ্চশিক্ষায় প্রভাব ফেলেঃ ইউএনও মাহমুদা কুলসুম মনি  ধনাগোদা নদীর ওপর মতলব-গজারিয়া ঝুলন্ত সেতু প্রকল্প পরিদর্শনে কোরিয়ান প্রতিনিধি দল নতুন নতুন উদ্যোক্তা তৈরি করতে প্রাণিসম্পদ প্রদর্শনীঃ ইউএনও মাহমুদা কুলসুম মনি  একদল মানুষ আছে বাংলাদেশে তারা রাজনীতি করে ধর্মকে বিক্রি করে : ড. জালাল উদ্দিন  কেউ সংখ্যালঘু নয়, আমরা সবাই বাংলাদেশী: ইঞ্জি. শাহনাজ শারমিন  শ্রীনগরে অগ্নিকাণ্ডে বসতঘর পুড়ে ভষ্মিভূত মতলব উত্তরে মোবাইল কোর্টে ব্যবসায়ী ও গাড়ী চালককে ২০হাজার টাকা জরিমানা মুন্সিগঞ্জের মাওয়ায় সড়ক দুর্ঘটনা বিরামপুরে ট্রেনের যাত্রাবিরতি জন্য মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

বিরামপুরে কীটনাশক স্প্রে করে বিষ বিঘা জমির বোরো ধান নষ্টের অভিযোগ, আটক ১

Lovelu / ৯৩ Time View
Update : বুধবার, ২৩ এপ্রিল, ২০২৫

মোঃ আবু সাঈদ, বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি:

দিনাজপুরের বিরামপুর উপজেলায় দুষ্কৃতিকারীরা বিষাক্ত কীটনাশক স্প্রে করে বিষ বিঘা জমির বোরো ধানের খেত যার আনুমানিক মূল্য ৬ লাখ টাকা বিনষ্ট করার অভিযোগ করেছে।

(২৩ এপ্রিল) বুধবার বিরামপুর থানায় মামলা হয়েছে এবং পুলিশ এক আসামীকে আটক করে দিনাজপুর আদালতে সোপর্দ করেছে। মামলা সূত্রে প্রকাশ, বিরামপুর উপজেলার ১ নং মুকুন্দপুর ইউনিয়নের বেড়াখাই গ্রামে ২০ বিঘা বোরো ধান খেতে গত সোমবার গভীর রাতে দুষ্কৃতিকারীরা স্প্রে মেশিন দিয়ে বিষাক্ত কীটনাশক স্প্রে করে। এসময় লোকজন এগিয়ে গেলে আসামীরা ২০ লাখ টাকা দাবি করে এবং টাকা না দিলে ক্ষতিগ্রস্থ্যদের হত্যার হুমকী দিয়ে চলে যায়। বিষের প্রতিক্রিয়ায় শীষ বের হওয়া ধান গাছগুলো হলুদ ও বিবর্ণ হয়ে মরে গেছে। এতে প্রায় ৬ লাখ টাকার ধানের ক্ষতি হয়েছে। এঘটনায় মঞ্জুরুল হক বাদি হয়ে ৮ জনের নাম উল্লেখসহ ৪/৫ জনকে অজ্ঞাত আসামী করে বুধবার থানায় মামলা করেছেন। পুলিশ মামলার ২নং আসামী আজিজার রহমানকে আটক করেছে।
মামলার বাদি মঞ্জুরুল হক বলেন, ইতিপূর্বে আরো তিনবার আমাদের জমিতে বিষাক্ত কীটনাশক স্প্রে করে ফসল মেরে ফেলে আমাদেরকে নিঃস্ব করে দিয়েছে।
সংশ্লিষ্ট ১নং মুকুন্দপুর ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ বলেন, ধান গাছগুলো থেকে শীষ হয়েছে এবং আর কয়েকদিন পর ধান কেটে ক্ষতিগ্রস্থরা ঘরে তুলতে পারতো। কিন্তু দুষ্কৃতিকারীরা গর্হিত ও অমানবিক ভাবে বিষ প্রয়োগ করায় জমির মালিকরা চরম ক্ষতির মুখে পড়েছে।

বিরামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মমতাজুল হক জানান, আটক আসামীকে বুধবার দিনাজপুর আদালতে সোপর্দ করা হয়েছে এবং অন্যান্য আসামীদের ধরার চেষ্টা চলছে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category