• শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫, ০৩:৩১ পূর্বাহ্ন
Headline
আগামী নির্বাচন অন্যান্য দায়িত্বের মতো নয়,বরং একটি ঐতিহাসিক দায়িত্বঃ জেলা প্রশাসক মো. নাজমুল ইসলাম সরকার সাংবাদিকদের প্রধান করণীয় হলো নিরপেক্ষতা ও সত্যনিষ্ঠা বজায় রাখা ……ইউএনও কেএম ইশমাম ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট কাল সন্ধ্যায় জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা সমাজে নারীর নিরাপত্তা নিশ্চিত করা এখন সময়ের দাবিঃ ইউএনও মাহমুদা কুলসুম মনি সামাজিকভাবে দুর্নীতিরবাজদের ঘৃনা করা উচিতঃ ইউএনও মাহমুদা কুলসুম মনি মানুষের দুঃসময়ে সরকারি সেবা পৌঁছে দেওয়া আমাদের প্রধান দায়িত্বঃ জেলা প্রশাসক মো. নাজমুল ইসলাম সরকার মতলব উত্তরে বিজয় দিবস উদযাপনে প্রস্তুতি সভা মাধ্যমিক স্তরের শিক্ষায় দুর্বলতা উচ্চশিক্ষায় প্রভাব ফেলেঃ ইউএনও মাহমুদা কুলসুম মনি  ধনাগোদা নদীর ওপর মতলব-গজারিয়া ঝুলন্ত সেতু প্রকল্প পরিদর্শনে কোরিয়ান প্রতিনিধি দল

মতলব উত্তরে ধানের শীর্ষের প্রার্থীর সমাবেশে মনোনয়ন চাওয়া ৩ নেতা

বিপ্লবের চেতনা আজও গণতন্ত্রকামী মানুষের প্রেরণার উৎসঃ ড. জালাল উদ্দিন 

Lovelu / ৭৭ Time View
Update : শনিবার, ৮ নভেম্বর, ২০২৫

নিজস্ব প্রতিবেদক :

 

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও চাঁদপুর-২(মতলব উত্তর-মতলব দক্ষিণ) আসনের মনোনীত এমপি প্রার্থী আলহাজ্ব ড. জালাল উদ্দিন বলেছেন,৭ নভেম্বরের বিপ্লব ছিল দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষায় সৈনিক ও জনতার ঐক্যবদ্ধ হওয়ার একটি গুরুত্বপূর্ণ ঘটনা এবং এই বিপ্লবের চেতনা আজও গণতন্ত্রকামী মানুষের প্রেরণার উৎস। শহীদ প্রেসিডেন্ট  জিয়াউর রহমানের নেতৃত্বে এই বিপ্লব হয়েছিল। জাতীয়তাবাদের আদর্শে তিনি বাংলাদেশকে ঐক্যবদ্ধ করে গণতন্ত্রকে সুপ্রতিষ্ঠিত করেছিলেন। বিএনপি জনগণের অধিকার প্রতিষ্ঠায় এখনো কাজ করে যাচ্ছে। 

 

শনিবার  (০৮ নভেম্বর-২০২৫) চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ছেংগারচর সরকারি মডেল উচ্চ বিদ্যালয় মাঠে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে সমাবেশ প্রধান অতিথি হিসেবে তিনি এসব কথা বলেন।

 

 ড. জালাল উদ্দিন বলেন, আমি আপনাদের সন্তান। দলের ভেতরে প্রতিযোগিতা থাকবেই কিন্তু আমরা সবাই দেশনায়ক তারেক রহমানের নির্দেশনা মেনে একসঙ্গে ধানের শীষের জন্য কাজ করবো। আমার ওপর রাগ থাকতে পারে যা খুবই স্বাভাবিক। কেননা, আমি মানুষ মানুষ হিসেবে আমার ভুল নিশ্চয়ই আছে । কিন্তু সকলের কাছে আমি হাতজোড় করে বলি দল বা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের প্রতীকের ওপর আমরা নিশ্চয়ই কেউ রাগ দেখাবো না। আপনারা দীর্ঘ ১৭ বছর ধরে নিপীড়ন ও নির্যাতনের শিকার হয়েছেন। দেশনায়ক তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে এবং দেশবিরোধী সকল ষড়যন্ত্র রুখে দিতে সকলে ধানের শীষে ভোট দিন।

 

তিনি আরোও বলেন, বাংলাদেশের একমাত্র আধুনিক, উদার ও গণতান্ত্রিক দল হচ্ছে বিএনপি। দেশনেত্রী বেগম খালেদা জিয়া এ দেশে দীর্ঘ  বছর গণতন্ত্রের জন্য আন্দোলন ও সংগ্রাম করেছেন। আগামীতে দেশনায়ক তারেক রহমানের নেতৃত্ব দেশের মানুষকে সঙ্গে নিয়ে ঐক্যবদ্ধভাবে একটি সমৃদ্ধশালী বাংলাদেশ গড়ে তোলার জন্য সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।  সকল ভেদাভেদ ভুলে ধানের শীষের প্রার্থীকে বিজয়ী করতে হবে।

 

তিনি বলেন, দলের শৃঙ্খলা কাকে বলে ছেঙ্গারচরের এই বিশাল সমাবেশে এসে দেখে যান। এখানে অধ্যাপক ডা.  শামীম আহমেদ, ব্যারিস্টার ওবায়েদুর রহমান টিপু, আজহারুল হক মুকুল তারও কিন্তু দলের পক্ষে ধানের শীর্ষ প্রতীক চেয়েছিলেন। তারা প্রতীক পাননি ঠিকই কিন্তু তারা ধানের শীষের প্রচারণায় ঠিকই ছুটে এসেছেন। ছেংগারচরের এই বিশাল সমাবেশে তাঁরা ধানের শীষের পক্ষে এসে ঠিকই ভোট চেয়েছেন।

বিপ্লব ও সংহতি দিবসের  ধানের শীষের প্রার্থীর বিশাল সমাবেশে যোগ দিয়েছেন চাঁদপুর-২ (মতলব উত্তর-মতলব দক্ষিণ) আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশি ছিলেন, চাঁদপুর জেলা বিএনপির সহ সভাপতি অধ্যাপক ডা. শামীম আহমেদ,কৃষকদল কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারন সম্পাদক ব্যারিস্টার ওবায়দুর রহমান টিপু,স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সাবেক সহ- সভাপতি ও জেলা বিএনপির সদস্য  আজহারুল হক মুকুল। তাঁরা বিএনপির মনোনীত প্রার্থীকে ধানের শীর্ষে ভোট দেওয়ার আহবান জানান।

 

ছেংগারচর পৌরসভা বিএনপির সভাপতি মো. ন্নানু মিয়া প্রধানের সভাপতিত্বে ও ছেংগারচর পৌরসভা বিএনপির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম প্রধান, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মিয়া মঞ্জুর আমিন স্বপনের  সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন অনুষ্ঠানের প্রধান সমন্বয়ক বিশিষ্ট ব্যবসায়ী ও রাজনীতিবিদ ফিরোজ আহমেদ। প্রধান বক্তার বক্তব্য রাখেন চাঁদপুর জেলা বিএনপির সহ সভাপতি অধ্যাপক ডা. শামীম আহমেদ।বিশেষ অতিথি বক্তব্য রাখেন  কৃষকদল কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারন সম্পাদক ব্যারিস্টার ওবায়দুর রহমান টিপু, স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সাবেক সহ- সভাপতি ও জেলা বিএনপির সদস্য  আজহারুল হক মুকুল,  উপজেলা বিএনপির সহ-সভাপতি এসএম জাহাঙ্গীর আলম।

 

এ সময় উপস্থিত ছিলেন, মতলব উত্তর উপজেলা বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক খায়রুল হাসান বেনু, মতলব উত্তর উপজেলা যুবদলের আহবায়ক(ভারপ্রাপ্ত) রাসেদ জামান টিপু,ছেংগারচর পৌর যুবদলের আহবায়ক উজ্জল ফরাজী,ফরহাদ হোসেনসহ হাজার হাজার নেতাকর্মী ও সমর্থক।কোরআন তেলওয়াত করেন উপজেলা ছাত্রদলের আহবায়ক নূরল হুদা ফয়েজীর।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category