• শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫, ০৩:৫৬ পূর্বাহ্ন
Headline
আগামী নির্বাচন অন্যান্য দায়িত্বের মতো নয়,বরং একটি ঐতিহাসিক দায়িত্বঃ জেলা প্রশাসক মো. নাজমুল ইসলাম সরকার সাংবাদিকদের প্রধান করণীয় হলো নিরপেক্ষতা ও সত্যনিষ্ঠা বজায় রাখা ……ইউএনও কেএম ইশমাম ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট কাল সন্ধ্যায় জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা সমাজে নারীর নিরাপত্তা নিশ্চিত করা এখন সময়ের দাবিঃ ইউএনও মাহমুদা কুলসুম মনি সামাজিকভাবে দুর্নীতিরবাজদের ঘৃনা করা উচিতঃ ইউএনও মাহমুদা কুলসুম মনি মানুষের দুঃসময়ে সরকারি সেবা পৌঁছে দেওয়া আমাদের প্রধান দায়িত্বঃ জেলা প্রশাসক মো. নাজমুল ইসলাম সরকার মতলব উত্তরে বিজয় দিবস উদযাপনে প্রস্তুতি সভা মাধ্যমিক স্তরের শিক্ষায় দুর্বলতা উচ্চশিক্ষায় প্রভাব ফেলেঃ ইউএনও মাহমুদা কুলসুম মনি  ধনাগোদা নদীর ওপর মতলব-গজারিয়া ঝুলন্ত সেতু প্রকল্প পরিদর্শনে কোরিয়ান প্রতিনিধি দল

বাবার বাড়ি থেকে স্বামীর বাড়ি ফেরা হলো না রেশমার

Lovelu / ৩১৩ Time View
Update : বুধবার, ১ ফেব্রুয়ারী, ২০২৩

মোঃ আবু সাঈদ, বিরামপুর (দিনাজপুর):

বাবার বাড়ি থেকে স্বামীর বাড়ি ফেরা হলো না রেশমার।
 দিনাজপুর জেলার বিরামপুরে কাভার্ট ট্রাকের চাপায় রেশমা বেগম (২১) এক গৃহবধু নিহত হয়েছেন। এ সময় তাঁর স্বামী ফসিউল কাওসার (৩৫) ও একমাত্র ছেলে রাহী(৩) প্রাণে বেঁচে যায়।

বুধবার (১ ফেব্রুয়ারী) বিকাল ৫টায় বিরামপুর পৌর শহরের বিরামপুর- গোবিন্দগঞ্জ মহাসড়কের সোনালী ব্যাংকের সামনে এ দূর্ঘটনা ঘটে।

নিহত রেশমা বেগম (২১) দিনাজপুরের হাকিমপুর (হিলি) উপজেলার ১নং খট্রামাধবপাড়া ইউনিয়নের বলরামপুর গ্রামের ফসিউল কাওসারের স্ত্রী।

নিহতের দেবর শান্ত জানান, তাঁর ভাবী রেশমা বেগম গত কয়েকদিন আগে তাঁর ভাজতা রাহীকে নিয়ে ফুলবাড়ী বাবার বাড়িতে বেড়াতে যান। আজ বুধবার (১ ফেব্রুয়ারী) তাঁর বড় ভাই ফসিউল মোটরসাইকেলে ভাবী ও একমাত্র ভাজতা রাহীকে নিয়ে বাড়ি ফিরছিলেন। বাড়ি ফেরার পথে বিরামপুর সোনালী ব্যাংকের সামনে একটি ভ্যানের সঙ্গে ধাক্কা লেগে মোটরসাইকেল থেকে ছিটকে রাস্তার উপর পড়লে পিছন থেকে ঢাকাগামী একটি কাভার্ট ট্রাক চাপায় পিষ্ট হয়ে গৃহবধূ রেশমা বেগম গুরুত্ব আহত হয়। স্থানীয়রা,গুরুত্ব আহত রেশমা বেগম (২১), স্বামী ফসিউল কাওসার (৩৫) ও ছেলে রাহী (৩) কে উদ্ধার করে বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনলে কর্তব্যরত চিকিৎসক ডা: মনিরা পারভীন রেশমা বেগম (২১) মৃত বলে ঘোষণা করেন। তবে স্বামী ফসিউল কাওসার (৩৫) ও ছেলে রাহী (৩) প্রাথমিক চিকিৎসা নিয়ে সুস্থ আছেন।

বিরামপুর থানার এসআই এরশাদ মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘতক কাভার্ট ট্রাকটি জব্দ করা হয়েছে। তবে চালক ও হেলপার পালিয়ে গেছেন।

 

 

 

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category