• মঙ্গলবার, ১২ মে ২০২৬, ০৫:৪১ পূর্বাহ্ন
Headline
ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সহ বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক হলেন আব্দুল আজিজ কোরবানির পশুর কোনো সংকটের আশঙ্কা নেই — মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী  মতলব উত্তরের মেঘনা পাড়ে রাসেল ভাইপার কামড় খেয়ে সাপ নিয়ে বাড়িতে যুবক কেএফটি কলেজিয়েট স্কুল ডিবেট ক্লাবের ‘ডিবেটার হান্ট ২০২৬’ সফলভাবে সম্পন্ন প্রতি পরিবার থেকে আমরা মাদকে না বলি, তাহলে মাদক নিমূল হয়ে যাবে: ড. মোহাম্মদ জালাল উদ্দিন এমপি  শ্রীনগরে উৎসব মুখর পরিবেশে  বাংলা নববর্ষ উদযাপন মতলব দক্ষিণে প্রশাসনের বর্ণিল আয়োজনে বর্ষবরণ উদযাপিত মতলব উত্তরে উৎসবমুখর বাংলা নববর্ষ উদযাপন  মানুষ যেন সঠিক চিকিৎসা সেবা পায় সে বিষয়ে সবচেয়ে বেশী  গুরুত্ব দিচ্ছে সরকার… ড.মো.জালাল উদ্দিন এমপি সন্ত্রাস ও চাঁদাবাজি বিষয়ে কাউকে ছাড় দেয়া হবে না  – ড. মুহাম্মদ জালাল উদ্দিন এমপি 

প্রিয় সলঙ্গার গল্প ফেসবুক গ্রুপের ঈদ সামগ্রী বিতরণ

Lovelu / ৩০৮ Time View
Update : বুধবার, ১৯ এপ্রিল, ২০২৩

সিরাজগঞ্জ প্রতিনিধি : 

সমাজের পিছিয়ে পড়া মানুষদের নিয়ে ঈদের আনন্দ ভাগাভাগি করতে সলঙ্গায় শতাধিক পরিবারকে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছো। মানব সেবা মুলক স্বেচ্ছাসেবী, সামাজিক সংগঠন “প্রিয় সলঙ্গার গল্প” ফেসবুক গ্রুপের আয়োজনে শতাধীক অসহায় পরিবারের মাঝে এ উপহার সামগ্রী বিতরণ করেন। 

বুধবার (১৯ এপ্রিল) সকাল ১০ টায় সলঙ্গা ফাজিল মাদ্রাসায় উপদেষ্টা, বিশিষ্ট সমাজ সেবক কে,এম আমিনুল ইসলাম হেলালের সভাপতিত্বে এ কার্যক্রম শুরু হয়। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন,সলঙ্গা ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ কে,এম আব্দুল মজিদ, উপদেষ্টা আলহাজ্ব দেলোয়ার হোসেন,জি আর কলেজের সহকারি অধ্যাপক আব্দুল মান্নান, ফারুক হায়দার, শিক্ষক আবদুস ছালাম,মডারেটর সজিব আহমেদ,শহিদুল ইসলাম,ত্বোহা,মারুফ হাসান, তুষার আহমেদ, জাহাঙ্গীর
প্রমুখ।

ঈদ সামগ্রীর প্রতি ব্যাগে ছিলো, পোলার চাউল, লাচ্ছা, চিনি, গুঁড়ো দুধ,আলু, পেয়াজ, লবণ,তেল, সাবান ইত্যাদি।

এই আয়োজনকে সাফল্যমন্ডিত করার জন্য নিরলস ভাবে শ্রম দিয়েছেন “প্রিয় সলঙ্গার গল্প” ফেসবুক গ্রুপটির এডমিন শাহ আলম সহ অন্যান্য সহকর্মীবৃন্দ। এডমিন শাহ আলম স্বাগত বক্তব্যে বলেন,আমাদের সমাজে অনেকেই আছেন যাদের ঠিকমত ঈদ আনন্দ করার মত সামর্থ নাই। তাদের জন্য আমাদের এই  আয়োজন।

ঈদ উপহার সহ আমাদের অন্যান্য সামাজিক কার্যক্রম সব সময় অব্যাহত থাকবে।এ ধরনের উদ্যোগ আগামীতে আরও বড় পরিসরে যেন করা যায়,গরিব অসহায়দের সাথে যেন ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে পারা যায়,সেজন্য উপস্থিত বক্তারা যার যার জায়গা থেকে সার্বিক সহযোগীতার আহবান জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category