• শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ১১:১৩ অপরাহ্ন
Headline
ঢাকাকে বসবাসের যোগ্য শহর হিসেবে গড়ে তুলতে হবেঃ প্রধানমন্ত্রী তারেক রহমান সিদ্ধিরগঞ্জে শিরিন হাবিবের উদ্যোগে দোয়া মাহফিল ও এতিমদের মাঝে উন্নতমানের খাবার পরিবেশন চাঁদপুরে তিন নদীর মোহনায় ৫ হাজার বস্তা ধান-চালবোঝাই কার্গোডুবি জনগণের দোরগোড়ায় দ্রুত, স্বচ্ছ ও হয়রানিমুক্ত সেবা পৌঁছে দিতে হবেঃ চাঁদপুরের জেলা প্রশাসক মতলব উত্তরে কৃষি জমির শ্রেণী পরিবর্তনের জন্য ড্রেজার স্থাপন করায় ৪০ হাজার টাকা অর্থদন্ড মতলব উত্তরে দিবালোকে প্রাইভেটকারে বাছুর চুরির চেষ্টা! জনতার হাতে আটক ২ অপরাধমুক্ত ও মাদকমুক্ত যুবসমাজ গড়তে খেলাধুলার কোনো বিকল্প নেই : বশির আহমেদ  আলী আহম্মদ মিয়া বহুমুখী মহাবিদ্যালয়ের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে  মিলাদ ও দোয়া মাহফিল সাদুল্লাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা পুরস্কার বিতরণ মতলব উত্তরে অগ্নিকাণ্ডে ৫ দোকান পুড়ে ছাই, ৮ লক্ষাধিক  টাকার ক্ষয়ক্ষতি

মতলব উত্তরে সাংবাদিকদের সাথে নবাগত ওসি’র মতবিনিময়

পুলিশের পাশাপাশি সাংবাদিকরাও অপরাধ নির্মূলে ভূমিকা পালন করেন…… নবাগত ওসি মো. মহিউদ্দিন

Lovelu / ২৪৫ Time View
Update : বুধবার, ১৪ সেপ্টেম্বর, ২০২২

নিজস্ব প্রতিবেদকঃ

চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন মতলব উত্তর থানার নবাগত ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহিউদ্দিন। বুধবার (১৪ সেপ্টেম্বর) সকাল ১১টায় মতলব উত্তর থানায় এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

এ সময় উপজেলার আইন শৃঙ্খলা বজায় রাখতে সাংবাদিকদের সহযোগিতা কামনা করে নবাগত ওসি মো. মহিউদ্দিন বলেন, পুলিশের পাশাপাশি সাংবাদিকরাও অপরাধ নির্মূলে ভূমিকা পালন করেন। সাংবাদিক এবং পুলিশের কাজ আলাদা হলেও উদ্দেশ্য এক সকল অপরাধ নির্মূলে সাংবাদিকরা ও থানা পুলিশকে সহায়তা করবেন বলে আশাবাদ ব্যক্ত করেন নবাগত ওসি।

মতলব উত্তর প্রেসক্লাবের সভাপতি বোরহান উদ্দিন ডালিমের সভাপতিত্বে ও মতলব উত্তর উপজেলা প্রেসক্লাবের সদস্য সচিব মমিনুল ইসলামের সঞ্চালনায় মতবিনিময় সভায় বক্তব্য দেন, সাংবাদিক মাহবুব আলম লাভলু, ফারুক হোসেন, মনিরুল ইসলাম মনির, শহিদুল ইসলাম খোকন, বিমল দেবনাথ, মাহফুজুর রহমান সৌরভ, ইসমাঈল খান টিটু, জাকির হোসেন বাদশা, মো. দ্বীন ইসলাম, আরাফাত আল-আমিন প্রমুখ।

এ সময় উপস্থিত ছিলেন, সাংবাদিক মো. তুহিন ফয়েজ, জহিরুল হাসান মিন্টু, সফিকুল ইসলাম রানা, আমিনুল ইসলাম আল-আমিন, দৌলত হোসেন আবির, তাজুল ইসলাম সাগর, সুমন আহমেদ, রেজওয়ান খান রাজন, কামরুল হাসান রাব্বী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category