• মঙ্গলবার, ১২ মে ২০২৬, ০৬:৩২ পূর্বাহ্ন
Headline
ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সহ বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক হলেন আব্দুল আজিজ কোরবানির পশুর কোনো সংকটের আশঙ্কা নেই — মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী  মতলব উত্তরের মেঘনা পাড়ে রাসেল ভাইপার কামড় খেয়ে সাপ নিয়ে বাড়িতে যুবক কেএফটি কলেজিয়েট স্কুল ডিবেট ক্লাবের ‘ডিবেটার হান্ট ২০২৬’ সফলভাবে সম্পন্ন প্রতি পরিবার থেকে আমরা মাদকে না বলি, তাহলে মাদক নিমূল হয়ে যাবে: ড. মোহাম্মদ জালাল উদ্দিন এমপি  শ্রীনগরে উৎসব মুখর পরিবেশে  বাংলা নববর্ষ উদযাপন মতলব দক্ষিণে প্রশাসনের বর্ণিল আয়োজনে বর্ষবরণ উদযাপিত মতলব উত্তরে উৎসবমুখর বাংলা নববর্ষ উদযাপন  মানুষ যেন সঠিক চিকিৎসা সেবা পায় সে বিষয়ে সবচেয়ে বেশী  গুরুত্ব দিচ্ছে সরকার… ড.মো.জালাল উদ্দিন এমপি সন্ত্রাস ও চাঁদাবাজি বিষয়ে কাউকে ছাড় দেয়া হবে না  – ড. মুহাম্মদ জালাল উদ্দিন এমপি 

নোয়াখালীর চাটখিলে হত দরিদ্র মানুষের মাঝে টেউটিন বিতরণ করেন-এইচ এম ইব্রাহিম

Lovelu / ২১৫ Time View
Update : রবিবার, ১৯ মার্চ, ২০২৩

ম.ব.হোসাইন নাঈম:

নোয়াখালী-১ আসনের সংসদ সদস্য এইচ এম ইব্রাহিম এর মরহুম পিতা-মাতার নামে প্রতিষ্ঠিত ওহাব তৈয়ুবা ওয়েল ফেয়ার ট্র্যাস্ট এর পক্ষ থেকে চাটখিল উপজেলা ও পৌরসভার হত দরিদ্র মানুষের মাঝে টেউটিন বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ডাঃ মোঃ এনামুর রহমান এমপি।

রবিবার ১৯মার্চ দুপুর ২টায় চাটখিল সরকারি পি.জি উচ্চ বিদ্যালয়ের মাঠে চাটখিল উপজেলায় ১৮০০জন হত দরিদ্র মানুষের মাঝে টেউটিন প্রদান করা হয়।

উপজেলা আওয়ামীলীগের সভাপতি, একটিভ ফাউন্ডেশন-উপজেলা পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর কবিরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নাজমুল হুদা শাকিল এর সঞ্চালনায়
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নোয়াখালী-১ (চাটখিল-সোনাইমুড়ী) আসনের সংসদ সদস্য এইচ এম ইব্রাহিম, নোয়াখালী জেলা (অতিরিক্ত) পুলিশ সুপার বিনা সেন, পৌরসভা মেয়র ভিপি নিজাম উদ্দিন, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি বেলায়েত হোসেন, হাটপুকুরিয়া ইউনিয়নের চেয়ারম্যান এইচএম বাকী বিল্লাহ, উপজেলা ভাইস-চেয়ারম্যান আলী তাহের ইভু, পাঁচ গাঁও ইউনিয়নের চেয়ারম্যান সৈয়দ মাহমুদ হোসেন তরুণ, উপজেলা আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক খোরশেদ আলম প্রমূখ।

বক্তারা বলেন আগামী সংসদ নির্বাচনে এইচএম ইব্রাহিম কে নৌকায় মার্কায় দিয়ে তৃতীয় বারের মতো এমপি হওয়ার সুযোগ দিবেন। কোরোনা,বন্যা, ঘুর্নিঝড় সহ যে কোন প্রাকৃতিক দূর্যোগে আপনাদের পাশে আমরা থাকি ।

বিএনপির নেতাদের সমালোচনা করে বলেন, তারা আপনাদের প্রয়োজনে পাশে থাকে না শুধু ভোটের সময় এসে ভোট চায়। ভোট চাইতে তাদের লজ্জা করে না। আপনাদের প্রয়োজনে সাহায্য না করে আবার ভোট চাইতে আসবে।ভোটের মাধ্যমে তাদেরকে উচিত শিক্ষা দিবেন।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category